আজ কেমন যাবেঃ ১৮ ডিসেম্বর
প্রতিক্ষণ ডেস্ক
আজ শক্রবার, ১৮ ডিসেম্বর ২০১৫। কেমন যাবে আপনার আজকের দিনটি ? জেনে নিন রাশিফল দেখে।
মেষ (২১ মার্চ – ২০ এপ্রিল) আজ বাড়িতে কোনো বোনের বিয়ের কথাবর্তা চলতে পারে। খুচরা ব্যবসায় ভালো আয় হবার যোগ প্রবল। কোনো বন্ধুর সহায়তায় অসমাপ্ত কাজের সুরহা হতে পারে। আজ বকেয়া টাকা আদায় হবার যোগ দেখা যায়। বড় ভাই-বোনের কাছ থেকে আর্থিক সহযোগীতা লাভের যোগ রয়েছে। আপনার আর্থিক পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ পেয়ে যাবেন।
শুভ রং: লাল, বেগুনি ও সাদা
শুভ সংখ্যা: ৩, ৯, ১৭, ২২, ৩৭, ৪৫
পাথর: প্রবাল।
বৃষ (২১ এপ্রিল – ২১ মে) আজ রাজনীতিবীদ ও সমাজ সেবকদের ব্যস্ততা বৃদ্ধি পাবে। নতুন কোনো পরিকল্পনা বাস্তবায়নে প্রচুর পরিশ্রম করতে হতে পারে। কাজ কর্মে বহু বাধা বিপত্তি এলেও আপনার মনোবল কমবে না। পিতার শরীর স্বাস্থ্য ভালো নাও যেতে পারে। বেসরকারী চাকুরেদের কোনো কারনে ছুটি বাতিল হতে পারে।
শুভ রং: আকাশি, কমলা
শুভ সংখ্যা: ৬, ১৭, ১৯, ২৭, ৩২, ৪৪
পাথর: পান্না।
মিথুন (২২ মে – ২১ জুন) আজ বিদেশে যাবার জন্য যারা প্রতিক্ষা করছেন ,তাদের ভিসা সংক্রান্ত জটিলতার অবসান আশাকরা যাচ্ছে। আপনার গৃহে ধর্মীয় বা আধ্যাত্মীক কোনো কাজ হবার যোগ দেখা যায়। কোনো আধ্যাত্মীক ব্যক্তির সাক্ষাৎ পেতে পারেন। আপনার উচ্চ শিক্ষা সংক্রান্ত কোনো পরীক্ষায় সফলতা আশা করা যাচ্ছে। কোনো শিক্ষকের সহায়তা পেতে পারেন।
শুভ রং: হালকা সবুজ, ক্রিম
শুভ সংখ্যা: ৫, ১৮, ১৯, ২৫, ৩৪, ৪৭
পাথর: পোখরাজ।
কর্কট (২২ জুন – ২২ জুলাই) আজ কোনো প্রিয়জনের অসুস্থতার খবরে বিচলিত হতে পারেন। আজ চিকিৎসক ও ফার্মাসিস্টদের দিনটি ভালো যাবে। কোনো মৃত ব্যক্তির সম্পত্তি পেতে পারেন। দৈনন্দিন কাজ কর্মে অল্পতেই হাপিয়ে উঠতে পারেন। নিজের শরীর স্বাস্থ্যের প্রতি নজর দিন। কারো কথায় প্ররোচিত না হয়ে নিজের মেধা খাটিয়ে চল্লে ভালো করবেন।
শুভ রং: হালকা সবুজ, সাদা ও কমলা
শুভ সংখ্যা: ২, ১১, ১৮, ২৩, ৩৩, ৪৫
পাথর: মুক্তা।
সিংহ (২৩ জুলাই – ২৩ আগস্ট) আজ ব্যবসায়ীদের কোনো সভা থাকতে পারে। ব্যবসা সংক্রান্ত চিন্তা ভাবনার বিকাশ হবে। কোনো অংশীদারের কারনে ব্যবসায় কোনো প্রকার ঝামেলা হবার আশঙ্কা। খাদ্যদ্রব্য ও মসলার ব্যবসায়ীরা ভালো লাভ করতে পারবেন। আজ জীবন সাথীর সাথে কোথোও বেড়াতে যেতে পারেন।
শুভ রং: হলুদ, সোনালি
শুভ সংখ্যা: ১, ১২, ৩৭, ৩৯, ৪১, ৪৬
পাথর: চুন্নি ও প্রবাল।
কন্যা (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর) শরীর স্বাস্থ্যের প্রতি বিশেষ নজর দিন। আপনার মূল্যবান দ্রব্যাদি ও নগদ টাকা পয়সা সাবধানে রাখুন। কারো কোনো কাজে যেচে পরে অগ্রসর হবেন না। আজ কাজের লোকদের সাথে বুঝে শুনে কথা বলুুন। অকারনে তাদের সাথে চিৎকার চেচামেচি করলে আইনি জটিলতায় পড়তে পারেন। কারো পরামর্শে গোপন শত্র“তার হাত থেকে বেচে যাবেন।
শুভ রং: ফিরোজা, চকলেট
শুভ সংখ্যা: ৫, ৯, ১৭, ২২, ৩৫, ৪৮
পাথর: পান্না।
তুলা (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর) সন্তানের শিক্ষা সংক্রান্ত বিষয়ে উদ্বিগ্ন থাকতে পারেন। আজ প্রেমিক প্রেমিকাদের দেখা হবার যোগ প্রবল। বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছুকদের পরীক্ষা ভালো হবার সম্ভাবনা রয়েছে। আপনার সৃজনশিল প্রতিভার মূল্যায়ন হবার সম্ভাবনা রয়েছে। কারো সাহায্যে পড়াশোনায় অগ্রগতি হবার সম্ভাবনা।
শুভ রং: ফিরোজা, আকাশি ও সাদা
শুভ সংখ্যা: ৫, ৬, ১৮, ২১, ৩৬, ৪২
পাথর: হীরা-পান্না।
বৃশ্চিক (২৪ অক্টোবর – ২২ নভেম্বর) আজ গৃহে অতিথী ও আত্মীয় সমাগমের প্রবল যোগ দেখা যায়। কোনো আত্মীয়র সহায়তায় জমি-জমা সংক্রান্ত বিষয়ের সুষ্ঠ সমাধান আশা করা যায়। গৃহস্থালী কাজ কর্মে ব্যস্ত থাকতে পারেন। গৃহ সংস্কারের কাজে কিছু অর্থ ব্যয় হবার সম্ভাবনা রয়েছে। আজ যানবাহন লাভের যোগ প্রবল। মায়ের শরীর স্বাস্থ্য ভালো হয়ে উঠবে। প্রত্যাশিত কাজ কর্মে অগ্রগতি হবার সম্ভাবনা রয়েছে।
শুভ রং: নীল, ঘিয়ে, চকলেট
শুভ সংখ্যা: ১, ২, ৩, ৯, ২২, ৩৪
পাথর: প্রবাল ও চুন্নি।
ধনু (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর) আজ বস্ত্র ব্যবসায়ীদের ভালো বেচাকেনার যোগ রয়েছে। নতুন কোনো অর্ডার পেতে পারেন। গার্মেন্টস কর্মীদের নতুন কোনো সুযোগ আসার সম্ভাবনা প্রবল। ছোট বোনের বিয়ের কথাবার্তায় অগ্রগতি হবার সম্ভাবনা প্রচুর । প্রতিবেশীর সাথে কোনো বিষয়ে বিরোধের আশঙ্কাকে উড়িয়ে দেওয়া যায় না। বেকার জীবনে কোনো আশার আলো দেখতে পারেন।
শুভ রং: আকাশি ও বেগুনি
শুভ সংখ্যা: ৩, ৯, ১৭, ৩৮, ৪০, ৪৮
পাথর: পোখারাজ।
মকর (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি) আজ খুচরা বিক্রেতারা ভালো বেচাকেনা করতে পারেন। আপনার সঞ্চয়ের প্রচেষ্টা ফলপ্রসু হতে পারে। আজ বাড়িতে ভালো খাবারের আয়োজন করতে পারেন। গৃহিনীদের কোনো উপহার প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। বকেয়া ভাড়া আদায় হওয়াতে বাড়ীওয়ালারা আনন্দে থাকবেন।
শুভ রং: লাল, বেগুনি ও সাদা
শুভ সংখ্যা: ৩, ৯, ১৭, ২২, ৩৭, ৪৫
পাথর: প্রবাল।
কুম্ভ (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি) অসুস্থদের আরোগ্য লাভের যোগ রয়েছে। সামাজিক কাজ কর্মে আপনার সুনাম বৃদ্ধি পাবে। পারিবারিক কাজ কর্মে ব্যস্ত হয়ে পড়বেন। কোনো সমস্যার সমাধান হবার সম্ভাবনা রয়েছে। দাম্পত্য সুখ শান্তি ফিরে পাবেন। জীবন সাথীর সহায়তায় দিনটি ভালো যাবে। কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন।
শুভ রং: নীল, গাঢ় সবুজ ও বেগুনি
শুভ সংখ্যা: ১, ৩, ৯, ১৫, ২২, ৪৭
পাথর: নীলা।
মীন (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) আজ প্রবাসীদের দিনটি ভালো যাবে। নতুন কোনো কাজে অংশ নিতে পারেন। ব্যয় বৃদ্ধির কারনে কিছুটা চিন্তিত হয়ে পড়বেন। যারা কোনো বিনোদোন কেন্দ্রে বেড়াতে যাবেন, তাদের মূল্যবান দ্রব্যাদি সাবধানে রাখুন। ট্রান্সপোর্ট ব্যবসায় ভালো লাভ আশা করতে পারেন। অনেকে আবার পরিবার নিয়ে বিদেশে বেড়াতে যেতে পারেন।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ৪, ৭, ২৩, ৩৭, ৪০, ৪৫
পাথর: রক্তমুখী নীলা।
প্রতিক্ষণ/এডি/জেবিএম
























