আজ কেমন যাবেঃ ১৮ নভেম্বর
প্রতিক্ষণ ডেস্ক
আজ বুধলবার, ১৮ নভেম্বর ২০১৫। কেমন যাবে আজকের দিনটি আপনার ? জেনে নিন আজকের দিনের রাশিফল দেখে।
মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল) শুভ রং: সবুজ, শুভ সংখ্যা : ২
দিনের মধ্যভাগে কোনো ধরনের সুযোগ সামনে হাজির হতে পারে। তবে সুযোগ গ্রহণের আগে সতর্ক হোন। জাতিকারা নিকটাত্মীয়ের পারিবারিক সমস্যার শিকার হতে পারেন। প্রেমযোগ থাকলেও বাধাযুক্ত। যাত্রাযোগ শুভ।
বৃষ: (২১ এপ্রিল – ২১ মে)শুভ রং : নীল, শুভ সংখ্যা : ৪
নতুন পরিকল্পনা বার বার বাধাপ্রাপ্ত হতে পারে। গুরুজনের স্বাস্থ্য নিয়ে কিছুটা চিন্তিত থাকবেন। জমি-বাড়ি সংক্রান্ত সমস্যার সুরাহা হতে পারে। জাতিকাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রের হওয়ার বার্তা থাকছে। প্রেমযোগ শুভ। যাত্রাযোগ মিশ্র।
মিথুন: (২২মে – ২১ জুন) শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৭
পেটের রোগ বা হজমের সমস্যায় ভুগতে পারেন। ব্যবসার পরিকল্পনার সময় আবেগমুক্ত ও সতর্ক থাকুন। নিজের ব্যবসার ক্ষেত্রে চোখ-কান খোলা রাখুন। প্রেমের জন্য আজকের দিনটি অনুকূল। জাতিকাদের চাকরি ক্ষেত্রে বিশেষ সুযোগ আসতে পারে। যাত্রাযোগ শুভ।
কর্কট: (২২ জুন – ২২ জুলাই) শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ২
দিনটি নতুন যোগাযোগের মাধ্যমে ব্যবসা শুরুর জন্য অনুকূল। অর্থযোগ শুভ। জাতিকাদের ক্ষেত্রে শুভ সুযোগ আসতে পারে। প্রেমযোগ শুভ। যাত্রাযোগ মঙ্গলময়।
সিংহ: (২৩ জুলাই – ২৩ আগস্ট) শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ৮
ধাতু ব্যবসায় লাভবান হওয়ার যোগ। নতুন ব্যবসায়ী যোগাযোগ হতে পারে। পড়ুয়াদের সফলতা পাওয়ার সম্ভাবনা। জাতিকাদের ক্ষেত্রে আত্মীয়দের উপস্থিতি পারিবারিক সমস্যাকে জটিল করে তুলবে। প্রেমযোগ আছে। যাত্রাযোগ মিশ্র।
কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর) শুভ রং : বাদামি, শুভ সংখ্যা : ৪
আজকের দিনে আপনার অর্থনৈতিক উন্নতি হবে। কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে সমস্যার যোগ আছে। জাতিকারা কাছের বন্ধু-আত্মীয়ের চক্রান্তের শিকার হতে পারেন। দাম্পত্য জীবনে কিছুটা সমস্যা থাকবে। প্রেমযোগ শুভ। যাত্রাযোগ শুভ।
তুলা: (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর) শুভ রং হলুদ শুভ সংখ্যা: ৯
ব্যবসায়ী ক্ষেত্রে সফলতা পাওয়ার আশা আছে। যাত্রাযোগে কিছু বাধা আছে। আঘাতজনিত সমস্যা দেখা দিতে পারে। জাতিকাদের কর্মক্ষেত্রে অর্থনৈতিক লাভের সম্ভাবনা আছে। হাঁপানির সমস্যা কষ্ট দিতে পারে। আজকের দিনে প্রেমযোগ বাধাযুক্ত।
বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর) শুভ রং : লাল, শুভ সংখ্যা: ৬
কর্মক্ষেত্র নিয়ে আপনার দুশ্চিন্তা বাড়বে। নতুন মানুষের সঙ্গে বন্ধুত্ব হতে পারে। জাতিকারা বিতর্ক থেকে দূরে থাকুন। স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্যের সম্ভাবনা। প্রেম নিয়ে মতবিরোধ, ভুল বোঝাবুঝি হলেও দিনের শেষে সমস্যা মিটে যাবে। যাত্রাযোগ শুভ।
ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর) শুভ রং : নীল, শুভ সংখ্যা : ৪
পারিবারিক সূত্রে লাভবান হওয়ার যোগ আছে। কর্মক্ষেত্র বা ব্যবসায় সমস্যা দেখা দিতে পারে। জাতিকারা আগুন থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখুন। মন স্থির রেখে লক্ষ্যে অবিচল থাকুন। দাম্পত্য জীবনে সমস্যা দেখা দিতে পারে। প্রেমে বাধা আছে। যাত্রাযোগ শুভ।
মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি) শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ১২
দিনের মধ্যভাগ থেকে ব্যবসাস্থলে কিছু কিছু সমস্যা শুরু হতে পারে। জাতিকাদের সামাজিক পরিচিতির মাধ্যমে নতুন সম্ভাবনা তৈরির যোগ আছে। নিকটাত্মীয় বা বন্ধুর দ্বারা অসম্মানিত হতে পারেন। প্রেমযোগ শুভ। যাত্রাযোগ মঙ্গলময়।
কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি) শুভ রং: সবুজ, শুভ সংখ্যা: ৮
আজকের দিনে খাদ্যনালী বা তলপেটে কোনো সমস্যা দেখা দিতে পারে। জাতিকাদের ক্ষেত্রে পুরনো বন্ধুর সঙ্গে সাক্ষাৎ ও তার মাধ্যমে নতুন লাভের যোগ আছে। অবসাদ থেকে নিজেকে দূরে রাখুন। প্রেম ও যাত্রাযোগ শুভ।
মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) শুভ রং : নীল, শুভ সংখ্যা : ৪
আজকের দিনে কর্মক্ষেত্রে উচ্চপদের ব্যক্তির সুনজরে পড়তে পারেন। জাতিকারা উপহার লাভ করবেন। প্রেমের ক্ষেত্রে দিনটি শুভ। যাত্রাযোগে বাধা আছে। যাত্রাপথে সমস্যার যোগ। প্রেমের ক্ষেত্রে নতুন সমস্যা সামনে আসতে পারে।
প্রতিক্ষণ/এডি/এনজে


















