আজ কেমন যাবেঃ ২১ জানুয়ারি
প্রতিক্ষণ ডেস্ক
আজ বৃহস্পতিবার, ২১ জানুয়ারি ২০১৬। কেমন যাবে আজকের দিনটি আপনার? জেনে নিন আজকের দিনের রাশিফল দেখে।
মেষ (২১ মার্চ – ২০ এপ্রিল): কোনো গুরুত্বপূর্ণ সংবাদ পেতে পারেন। আজ আপনার সাহস ও পরাক্রম বৃদ্ধি পাবে। কারো সাথে কোনো নতুন যোগাযোগে লাভবান হবেন। ছোট বোনের বিয়ের আয়োজনে ব্যস্ত হতে পারেন। বিদেশ থেকে কোনো বিয়ের প্রস্তাব আসতে পারে। আজ কাজ কর্মে প্রতিবেশীর সাহায্য পাবার কথা। বস্ত্র ব্যবসায়ীদের ভালো লাভ হবে।
বৃষ (২১ এপ্রিল – ২১ মে): আজ খাদ্য বিক্রেতা ও পল্ট্রি ব্যবসায়ীরা ভালো লাভ করতে পারবেন। কারো কাছ থেকে কোনো আপ্যায়নের সুযোগ পাবেন। আজ বাইরে কোথাও খেতে যাবার যোগ রয়েছে। খুচরা দোকানদারদের ভালো বেচাকেনার সম্ভাবনা। বকেয়া টাকা আদায় হওয়াতে আর্থিক সংকটের অবসান আশা করা যায়।
মিথুন (২২ মে – ২১ জুন): আপনার উপস্থিত বুদ্ধি ও কর্মদক্ষতা দিয়ে কোনো সমস্যার দ্রুত সমাধান করতে পারবেন। আপনার মানসিক জোড় বৃদ্ধি পাবে। সরকারী চাকরীজীবীরা নতুন কোনো কাজের দায়িত্ব পেতে পারেন। ব্যবসায় ভালো লাভের আশা করা যায়। রাজনৈতিক কর্মকান্ডে সুনাম ও মর্যাদা বৃদ্ধি পেতে পারে।
কর্কট (২২ জুন – ২২ জুলাই): আজ অগ্নি থেকে কোনো ক্ষয়ক্ষতি হবার প্রবল আশঙ্কা রয়েছে। আজ আপনার শত্র“রা আপনাকে ক্ষতি করার চেষ্টা করবে। চাকরীজীবীরা সহকর্মীদের সাহায্যে কোনো ঝামেলার হাত থেকে বেঁচে যাবেন। ব্যবসায় অধিনস্ত কর্মচারীর সততার জন্য বড় ক্ষতি হতে রক্ষার যোগ দেখা যায়। রাগ ও জেদ না করাই ভালো।
সিংহ (২৩ জুলাই – ২৩ আগস্ট): চাকরীজীবীদের আর্থিক সঙ্কট দূর হবার কথা। আজ আপনার আয় উন্নতি বৃদ্ধি পাবে। বকেয়া টাকাপয়সা আদায়ের যোগ রয়েছে। কারো সহায়তায় নতুন কোনো ঠিকাদারী কাজ পেতে পারেন। বন্ধুর বিয়ে নিয়ে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। বড় ভাই-বোনের বিবাহের কথাবার্তায় অগ্রগতি হবার সম্ভাবনা প্রবল।
কন্যা (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর): আজ বেসরকারী চাকরীজীবীদের নতুন দায়িত্ব লাভের সুযোগ রয়েছে। বেকার যুবক যুবতীদের কর্ম লাভের যোগ বলবান। চাকরী সংক্রান্ত পরীক্ষায় ভালো করতে পারেন। আপনার সাহস বৃদ্ধি পাবে। সরকারী কর্মচারীদের ভালো কোনো বদলী হবার সম্ভাবনা রয়েছে। রাজনৈতিক কর্মকান্ডে ভালোই অগ্রগতি হবে।
তুলা (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর): আজ আপনার ভাগ্য উন্নতিতে কোনো প্রভাবশালী ব্যক্তির সহায়তা পেতে পারেন। আপনার বিদেশ গমনের যোগ প্রবল। ভিসা সংক্রান্ত জটিলতার অবসান হয়ে যাবে,আজ মেডিক্যেল টেষ্ট করতে যেতে পারেন। উচ্চ শিক্ষার্থে বিদেশ যাত্রার সুযোগ পেয়ে যাবেন। আজ তীর্থে গমনেচ্ছুকদের যাত্রা ভালো হবে।
বৃশ্চিক (২৪ অক্টোবর – ২২ নভেম্বর): আজ জাতক জাতিকাদের উইলকৃত সম্পদ লাভের যোগ প্রবল। ব্যাংক ঋণ সংক্রান্ত বিষয়ে একটু সতর্ক থাকবেন। কিস্তির টাকা পরিশোধের ক্ষেত্রে সজাগ হতে হবে। কাজ কর্মে অবসাদ আপনার কাজের গতিকে কমিয়ে দেবে। দূর থেকে কোনো প্রিয়জনের অসুস্থতার খবর পেতে পারেন। বীমা বিক্রয় প্রতিনিধিদের ভালো আয়ের সুযোগ রয়েছে।
ধনু (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর): আজ স্বামী-স্ত্রী কোথাও বেড়াতে যেতে পারেন। জীবন সাথীর জন্য কেনাকাটার যোগ রয়েছে। আপনার বিনিয়োগের লাভ দেখতে পাবেন। ব্যবসায় হঠাৎ করে ভালো বেচাবিক্রি হবার সম্ভাবনা। যৌথ মূলধনি কারবারের মুনাফা প্রাপ্তি আশা করতে পারেন। শরীর স্বাস্থ্য কিছুটা দূর্বল থাকতে পারে। বিনোদন ভ্রমনের যোগ রয়েছে।
মকর (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি): শারীরিক অবস্থার অবনতি হতে পারে। স্ট্রোকের রুগীদের সাবধানে চলাফেরা করা উচিৎ। আজ কারো সাথে রাগ বা জেদ করলে ফল ভালো হবে না। আপনার কোনো মূল্যবান দ্রব্য চুরি হয়ে যাবার ভয় রয়েছে। হঠাৎ করে পেটের পীড়া বা রক্ত আমাশায় ভুগতে পারেন। ব্যয় সংকোচনের চেষ্টা করুন। আজ কাজের লোকদের প্রতি সজাগ দৃষ্টি রাখুন।
কুম্ভ (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি): আজ শিল্পী ও সাহিত্যিকদের সম্মান লাভের যোগ রয়েছে। ইন্টেরিয়র ডিজাইনার ও আর্কিটেক্টরা আজ ভালো করবেন। পরীক্ষার্থীদের পরীক্ষায় সাফল্য লাভের সম্ভাবনা রয়েছে। প্রেমিক প্রেমিকাদের জন্য দিনটি খুবই ভালো। আজ কাউকে মনের কথা বলতে চাইলে দেরি না করে বলে ফেলুন। সন্তানের জন্য কেনাকাটায় ব্যস্ত থাকতে পারেন।
মীন (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ): আজ পরিবারে কোনো ধর্মিয় অনুষ্ঠানের আয়োজন করতে ব্যস্ত থাকবেন। মায়ের শরীর স্বাস্থ্যের উন্নতি হবে। প্রত্যাশা অনুযায়ী কাজ হওয়াতে মনে আনন্দ থাকবে। কারো সাথে সম্পত্তি সংক্রান্ত কোনো চুক্তি করার আগে সতর্ক থাকবেন। আপনার বাহন সংক্রান্ত ঝামেলায় কিছুটা ব্যায় বাহুল্য দেখা দেবে। গৃহ নির্মাণ ও সংস্কারের কাজে হাত দিতে পারেন।
প্রতিক্ষণ/এডি/এফটি
























