আজ কেমন যাবেঃ ২১ সেপ্টেম্বর

প্রকাশঃ সেপ্টেম্বর ২১, ২০১৫ সময়ঃ ৮:১৩ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:১৩ পূর্বাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

rashiআজ ২১ সেপ্টেম্বর, ২০১৫, কেমন যাবে আজকের দিনটি আপনার ??জেনে নিন আজকের দিনের রাশিফল দেখে।

মেষ (২১ মার্চ – ২০ এপ্রিল)
ভাই মেষ আপনি নিশ্চয়ই জানেন স্বপ্নের মধ্যে দৌড়ালেও রাস্তা শেষ হয় না। তবে নিশ্চয় এটাও জানেন, স্বপ্নের ঘোর কাটতেও খুব বেশি সময লাগে না। আর তখন বাস্তবতা এসে হাজির হয় চোখের সামনে। এখন আপনি হাটবেন নাকি দৌড়াবেন সে নিতান্তই আপনার ব্যপার। তাই চিন্তার কিছুই নেয়।যে কাজের জন্য চেষ্টা অব্যাহত আছে তা চালিয়ে যান। সফলতা আসবেই।আর একটা কথা, এসময় আপনাকে থাকতে হবে বেশ সচেতন। চোখ-কান খোলা রাখা যাকে বলে আর কি।অর্থপ্রাপ্তি শূন্য। প্রেমের ধারাবাহিকতা বজায় থাকবে। বেকারদের কেউ বিদেশ যাবার সুযোগ পেয়ে যেতে পারেন।

বৃষ (২১ এপ্রিল – ২১ মে)
আপনি যে কাজটি ভালো কেরে শিখেছেন সে কাজটিই আপনি করবেন সময় এবং ধৈর্য নিয়ে। এটায় স্বাভাবিক। কিন্তু কিছুদিন হল সেই কাজটিই আপনাকে বেশ কনফিউজড করে রেখেছে। তাই ভাবছেন আপনার বর্তমান পেশা থেকে বের হয়ে আসবেন। কিন্তু ভাই সাবধান! ভুলেও কাজটি করবেন না। এসব সাত-পাঁচ ভেবে সময়ও নষ্ট করার দরকার নেয়। শুভ চিন্তা করেন বর্তমানের কাজটি নিয়ে। মনে রাখবেন কোন কিছুই সহজে আসে না। দুয়েক দিনের মধ্যেই পছন্দের মানুষের ইতিবাচক সাড়া পাবেন।অর্থভাগ্য শুভ। বেকার ভায়েরা চাকরীর ইন্টারভিউ দেবার প্রস্তুতি নিন।

মিথুন (২২ মে – ২১ জুন)
সকাল বেলায় ঘুম থেকেই উঠে কি জানি একটা বার বার মনে করার চেষ্টা করছেন।কিন্তু কিছুতেই মনে করতে পারছেন না তাইতো?ঠাণ্ডা মাথায় ভাবুন। মনে রাখবেন উত্তেজনা সব ভালো কাজের বাধা। আজ আপনার চারপাশে রহস্যের দুনিয়া এসে হাজির হতে পারে। মনে হতে পারে সবই ভ্রম। না, সত্যিই আপনার ভালবাসার মানুষটি আপনার টানে ছুটে এসেছে দূ-র থেকে। বন্ধুদের আড্ডায় আজ না যাওয়ায় ভাল। নিজের জন্য তো একটু সময় রাখতেই হয়। কি বলেন? কর্মক্ষেত্রে প্রশংসা পেতে পারেন। ধারের অর্থ পেতে কিছুটা বিলম্ব হতে পারে।

কর্কট (২২ জুন – ২২ জুলাই)
সব সময় নির্ভীক আর সৎ চিন্তাকে ধারণ করায় আপনার ধর্ম। তার জন্য হয়তো আজ সামান্য জটিলতার সম্মুক্ষিন হতে পারেন। কিন্তু মশায় কর্কট ভয় পাবেন না। এগিয়ে চলুন সততা নিয়ে। এর সমাদর আপনি পাবেনই।আজ হয়তো আপনার সঙ্গে প্রিয় মানুষটি কিছু অযাচিত আচরণ করতে পারে। হতে পারে সামান্য মনোদ্বন্দ্ব। আজ কর্মক্ষেত্রে কাউকে উপদেশ দিতে যাবেন না।কারণ তারা আপনাকে ভাবতে পারে আপনি তাদের সঙ্গে মনিবের ভূমিকা পালন করছেন। তবে আজ কাজের প্রশংসা স্বরূপ কোন স্বীকৃতিও পেতে পারেন। অর্থ ভাগ্য সুপ্রসন্ন। বেকার ভাইগণ কেউ কেউ ভ্রমণের সুযোগ পেয়ে যেতে পারেন।

সিংহ (২৩ জুলাই – ২৩ আগস্ট)
আজ হয়তো কারো উপদেশ বা সাহায্য আপনার খুব প্রয়োজন হতে পারে।তাই কোন জড়তা নয়।উর্ধ্বতন ও অভিজ্ঞ কারো কাছে চেয়ে নিন প্রয়োজনীয় সাহায্য। প্রিয় মানুষের সঙ্গে দীর্ঘদিনের মনোমালিন্যের অবসান হতে পারে। কর্মক্ষেত্রে কাজের চাপ বেড়ে যেতে পারে। আজ আপনার অর্থব্যয় হতে পারে বেশ। বেকারদের কেউ বন্ধুর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন। আজ দেখা যাচ্ছে আপনার কারো সঙ্গে দ্বন্দ্বে জড়ানোর সম্ভাবনা আছে।

কন্যা (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)
আজ আপনার কাছে মূল্যবান কারো সঙ্গে সময় কাটানোর সুযোগ এসে যেতে পারে। পেয়ে যেতে পারেন পুরোনো কোন বন্ধুর দেখা। আনন্দের সঙ্গে প্রস্তুত থাকেন কষ্টের মুহূর্তকে মোকাবেলা করতে। কারণ, এমন কোন ঘটনা ঘটে যেতে পারে যা আপনাকে কষ্টও দিতে পারে। তাই যখন একা আছেন অবশ্যই বিনোদনের সঙ্গে থাকুন। মনকে রিফ্রেস রাখুন। সময় থাকলে ভালোবাসার মানুষের সঙ্গে বেড়াতে যেতে পারেন। পারিবারিক কোন দ্বন্দ্বের অবসান হতে পারে আজ। কর্মক্ষেত্রে পেয়ে যেতে পারেন বিরল সম্মানের পুরস্কার।

তুলা (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)
ভাই তুলা সারারাত অনেক আনন্দ ফূর্তি করে কাটিয়েছেন তাই না? যদি তাই হয় তবে দেখুন তো আপনার আচরণে বাড়িতে আসা আত্মীয়রা কতটুকু সন্তুষ্ট। অবশ্যই অনেক বেশি। হ্যা আজকের দিনটিও ভালোই কাটবে তাদের সঙ্গে আপনার। কিন্তু সারা দিনের আনন্দকে ধূলিস্যাৎ করে দিতে পারে প্রিয় মানুষের ঝাড়ি খেয়ে। তাই তাকে কোথাও ভুলেও অপেক্ষায় রাখবেন না। আজ তার সঙ্গে দেখা করতে চাইলে যথাসময়ে গিয়ে উপস্থিত হোন। কর্মক্ষেত্রে আরও বেশি যত্নবান হোন। বেশ কিছুদিন কাজে অনীহা আপনার রেপুটেশান নষ্ট করে দিতে পারে।

বৃশ্চিক (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
আজ আপনার প্রতিবেশীর সঙ্গে সামান্য কোন ব্যপারে কথা কাটাকাটি হতে পারে। তাই সামাজিক কোন অনুষ্ঠানে যোগদানের সময় অবশ্যই মাথা ঠাণ্ডা রেখে নিজের আনুষ্ঠানিকতা সম্পন্ন করুন। কারো প্রতি ভালোবাসার প্রবল অনুভূতি জাগতে পারে। বন্ধুদের কেউ আজ আপনার বাসায় আসতে পারে। কর্মক্ষেত্রে বসের ঝাড়ি জুটতে পারে কপালে। বেকারদের কেউ পূর্ণ ভালোবাসায় ভাসতে পারেন। এই সুযোগে ঘুরে আসুন মনের মানুষের সঙ্গে। অর্থভাগ্য শুভ।

ধনু (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
আজ সামাজিক কোন অনুষ্ঠানে যোগ দিতে হতে পারে। এই সুযোগে আপনার মুরুব্বী শ্রেণির কেউ আসতে পারে আপনার বাসায়। বন্ধুদের সঙ্গে বেড়াতে যাবার সুযোগও পেয়ে যেতে পারেন আজকের দিনে। আপনার অবশ্যই ছোটখাটো ঝগড়ার মিষ্টি অভিজ্ঞতা আছে। সেই অভিজ্ঞতাকে রিনিউ করার সুযোগ পেয়ে যেতে পারেন প্রিয় মানুষটির কাছ থেকে। কর্মক্ষেত্রে আপনাকে রুখতে পারে এমন কোন কিছুই নেয়। হঠাৎ করেই সেই কাজের দারুন স্বীকৃতিও পেয়ে যেতে পারেন।

মকর (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)
প্রিয় কারোর সান্নিধ্য আপনাকে ব্যকুল করে তুলেছে, কিন্তু তার বাস্তব রূপ আপনার কাছে অস্পষ্ট। লজ্জা ত্যাগ করে নিজের মনের কথাটি তাকে সরাসরি বলেই দিন। হয়ে যাবে সব সমস্যার সমাধান। ফোন করে দিন তাকে চটজলদি। সবচেয়ে ভালো হয় সরাসরি তার সামনে গিয়ে হাজির হলে। ভালোবাসার চোরা কাঁটা যে বিধে গেছে আপনার পায়ে। এই সপ্তাহে কাজের ধারাবাহিকতা বজায় থাকলেও খুব বেশি উন্নতির সম্ভবনা নেয়। তাই কাজের প্রতি থাকুন সচেতন। একটু অবহেলায় পিছিয়ে দিতে পারে অনেকখানি।

কুম্ভ (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)
আজ টাকার চিন্তা আপনাকে বেশ অস্থির রাখতে পারে। তাই একটি টাকার চেক খুব করে আশা করছেন। হয়তো আজই একটি ভালো প্রজেক্টের কাজ হাতে পেয়ে যেতে পারেন। তাই লুফে নিন নগদে যা পান।বাকির খাতায় রাখুন শূন্য। ভালোবাসার সম্পর্কে উন্নতি স্পষ্ট। নতুন কাউকে জীবনের গুরুত্বপূর্ন ভাবতে শুরু করতে পারেন। কর্মক্ষেত্রে জটিলতা আসতে পারে। তাই সাবধান থাকুন এখনই। অর্থভাগ্য অশুভ।

মীন (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
আজ বন্ধুর সঙ্গে দারুন সময় কাটতে পারে। প্রতিবেশীর সঙ্গে সম্পর্কের উন্নতি হতে পারে। বন্ধুদের কেউ আপনাকে নতুন কোন কাজের সন্ধান দিতে পারে। তবে বর্তমান কর্মক্ষেত্রে বেশ দারুন পরিবেশ বিরাজ করছে। তাই তো নতুন কোথাও শিফট করার আগে ভালোভাবে চিন্তা করা জরুরী। আপনার রোমান্টিক জীবনে আসতে পারে কিছু পরিবর্তন। বেকারদের কেউ কাজের সন্ধান পেতে পারেন। মীন জাতক-জাতিকার আজ অর্থভাগ্য পুরোটাই শুভ।

প্রতিক্ষণ/এডি/এনজে

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G