আজ কেমন যাবেঃ ২৩ ডিসেম্বর

প্রকাশঃ ডিসেম্বর ২৩, ২০১৫ সময়ঃ ৮:৩৪ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৩৪ পূর্বাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

rashi

আজ বুধবার, ২৩ ডিসেম্বর ২০১৫। কেমন যাবে আজকের দিনটি আপনার? জেনে নিন আজকের দিনের রাশিফল দেখে।

মেষ (২১ মার্চ – ২০ এপ্রিল): কেউ শুনিয়ে দিতে পারে এমন কোনো সুর, যেটা আজ সারাদিনের দেখার চোখ বদলে দেবে। এ ধরনের সুর মূলত স্বপ্নের সঙ্গে যোগসূত্র ঘটিয়ে দেয়। যে কারণ আজ আপনার লালিত কোনো স্বপ্নকে খুব কাছ থেকে দেখতে পাবেন। এটা লক্ষ্যকে আরও দৃঢ় করতে শুরু করবে। অর্থভাগ্য শুভ, দূরযাত্রায় মৃদু জটিলতা। প্রেমভাগ্য শুধুই অপেক্ষার হয়ে ধরা দেবে।

বৃষ (২১ এপ্রিল – ২১ মে): আজ মানসিক ও শারীরিক পরিশ্রম করবেন। সারাদিন অর্থনৈতিক ও সাধারণ কাজে ব্যস্ততা যাবে। সমাজের উচ্চপদস্থ ও সম্মানীয় ব্যক্তিদের সংস্পর্শে আসবেন। সুতরাং মানসিক ও শারীরিকভাবে প্রস্তুত থাকুন। সোনা, রূপা, লোহা, বস্ত্র, কাগজ অথবা দুধ সংক্রান্ত ব্যবসার সঙ্গে যুক্ত থাকলে লাভবান হবেন। শেয়ার ব্যবসায় যুক্ত থাকলে দুপুরের আগে বিক্রি করে দিন।

মিথুন (২২ মে – ২১ জুন): কারও জন্যে অপেক্ষা করার চেয়ে, নিজেকে সময় দেয়া উত্তম। তার চেয়ে উত্তম কারও ভেতর নিজের জন্যে অপেক্ষা তৈরি করা। এ ব্যাপারটা যে যত সূক্ষ্ম ও নিখুঁতভাবে করতে সক্ষম হবে, তার জন্যে পৃথিবীর উপহারের পরিমাণ হবে তত বেশি। বাতাসের ভাঁজে যত রকমের সুর আছে প্রতিদিন তার সবগুলোকে ধরার প্রয়োজন নেই। এক দিনে তাদের তিনটিকে ধরুন। বেঁচে থাকার অনিঃশেষ স্পৃহা তৈরি হবে।

কর্কট (২২ জুন – ২২ জুলাই): কোনো কিছু সৃষ্টি করার সঙ্গে কোনো কিছু ত্যাগ করার খুব ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। খুব বড় কিছু সৃষ্টি করেছেন এমন মানুষেরা বলে গেছেন, তাদের জীবনে ত্যাগের পরিমাণ অপরিমেয় ছিল। আর তা যে অপরিসীম বেদনা তাদের ভেতর জমা করে দিয়ে গেছে, তা থেকেই বেরিয়ে এসেছে সৃষ্টি। সেই সৃষ্টি সাধারণ মানুষের বেদনা দূর করেছে, তাদের এগিয়ে দিয়েছে।

সিংহ (২৩ জুলাই – ২৩ আগস্ট): জীবিত আর মৃতের পার্থক্য বিনষ্ট হয়ে যাওয়া দেহ আর তরতাজা শরীরে নয়। পার্থক্য সূচিত হয় আনন্দে। নিজেকে কেমন দেখতে চান, তা জানতে অন্য কারও শরণাপন্ন হওয়ার প্রয়োজন নেই। শুধু একবার আয়নার সামনে দাঁড়ান। নিজের মুখের জায়গায় একটা বৃক্ষকে বসিয়ে দিন। বৃক্ষের যে শাখাটি, যে পাতাটি ঝরে যাওয়া প্রয়োজন বলে মনে হবে, সেটিকে ঝরিয়ে ফেলুন।

কন্যা (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর): আপনার প্রতি হেঁটে যাওয়ার পরামর্শ থাকবে। হাঁটতে হাঁটতে মনের ভেতর থেকে বেরিয়ে আসবে সেই বিষয়টি, যা আপনার মনকে সারাক্ষণ দখল করে রেখেছে। টেনে ধরে রেখেছে, এগুতে দিচ্ছে না। বেরিয়ে আসার পর খুব শান্ত মন নিয়ে সূর্যের দিকে পেছন ফিরে সেটি নিয়ে ভাবতে হবে। মাটিতে লম্বা হয়ে শুয়ে থাকা নিজের ছায়া, সাহায্য করবে আপনাকে।

তুলা (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর): আমাদের চোখের সামনে যে চিত্রগুলো দেখতে পাই, তার অধিকাংশ থেকেই ভুল তথ্য তুলে নিয়ে নিশ্চিন্ত মনে বাড়ি ফিরে যাই। তাই যখন নিজের জীবনের কোনো বড় সিদ্ধান্ত নেয়ার সময় আসে, তখন সিদ্ধান্তটি নিতে ভুল হয়ে যায়, কারণ আমাদের ডেটাবেজে ভুল তথ্য জমা করে রাখা ছিল।

বৃশ্চিক (২৪ অক্টোবর – ২২ নভেম্বর): সৌভাগ্যক্রমে বরফ থেকে প্রতিফলিত রঙধনু যদি চোখের তারায় লেপ্টে যায়, তবে মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক আপনার কাছে নতুন মাত্রা পাবে। আর রাতের মধ্যে খুঁজে পাবেন জটিলতম মনোরোগের চিকিৎসা। যে রোগ আপনার ক্ষতি করে যাচ্ছে কোনো অজানা অনুজীবের চেয়েও বেশি।

ধনু (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর): আমরা মূলত বিশেষ কিছু রঙের বাহিরে কখনও দেখতে পাই না। কিন্তু পৃথিবীতে রঙের সংখ্যা আরও অনেক বেশি যার কিছু কিছু মাঝেমাঝে আমাদের চোখে ধরা পড়ে, বিশেষত কাউকে ভালোবাসার সময়। আজ তেমনই কোনো রঙ, নতুন রঙ, চোখের পর্দায় ধরা দিতে পারে।

মকর (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি): একাকীত্ব রাক্ষসের মতো গ্রাস করছে আপনাকে, তবে নিজেকে সে একাকীত্বের তলপেটে চলে যেতে দিন। একাকীত্বের সবচেয়ে বড় উপহার নিজেকে চেনা। যে চেনাটা আপনার জন্যে ভীষণ গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে। অর্থভাগ্য আজ যথেষ্ট শুভ। কর্মক্ষেত্রে সুনাম বজায় থাকবে, কিন্তু নিজের কাজের ত্রুটিতে মন চাইবে বার বার জবাবদিহিতা করতে।

কুম্ভ (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি): কোনো বস্তুর প্রতি ভালোবাসা আপনাকে বিষণ্ণ করবে এবং আপনি অবাক হতে পারেন। একটা জড়বস্তু কী করে আপনার এতোটা দখল করে ফেলতে পারলো ভেবে পাওয়া দুষ্কর। জীবনের ভাঁজে জমে থাকা কষ্টগুলো থেকে চমৎকার সুবাস বেরোবে। যাকে ভালোবেসে ছিলেন তাকে সেই অমর উক্তিটির মতো মুক্তি দিন। ‘তুমি যদি কাউকে ভালোবাসো, তবে তাকে মুক্ত করে দাও।

মীন (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ): মানুষ যখন চোখের ভাষা হারিয়ে ফেলে, তখন বুঝে নিতে হয়, আর কিছুদিনের মধ্যেই তার মৃত্যু হবে। এমন কোনো মানুষকে যদি চোখের সামনে দেখতে পান, তবে তার চোখের ভাষা ফিরিয়ে দিতে চেষ্টা করুন। সেটা তাকে তীব্র বেদনা দেয়ার মধ্য দিয়েও হতে পারে।

প্রতিক্ষণ/এডি/এফটি

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G