আজ কেমন যাবেঃ ২৪শে জুলাই
প্রতিক্ষণ ডেস্ক
পত্রিকার পাতা খুলে আমরা অনেকেই রাশিফলে চোখ বুলিয়ে নেই । যদিও রাশিফলের কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই, কিন্তু তবুও অনেকেই বলেন অনেকটাই তাঁর জীবনের সাথে মিলে যাচ্ছে । কেমন যাবে আপনার আজকের দিনটি? কোন রাশিকে দেয়া হয়েছে কী সতর্কতা? আসুন, জেনে নেই আজকের রাশিফল হতে।
মেষ (মার্চ ২১-এপ্রিল ২০):
আজ আপনার কিছু বিশেষ মনোস্কামনা পূর্ণ হবে। তবে মনোস্কামনা পূর্ণ হলেও ভবিষ্যৎ নিয়ে মন কিছুটা চিন্তিত থাকবে। আজ বিশ্বাসভাজন ও আপনার প্রিয় কোনো মানুষের সঙ্গে দেখা হতে পারে। বাড়ি পরিবর্তনজনিত সমস্যার জন্য আপনাকে তৈরি থাকতে হবে। পারিবারিক দীর্ঘ দ্বন্দ্বের অবসান ঘটতে পারে আজ। কিন্তু তাই বলে যদি খুশিতে লাফ দেন তাহলে কোমড় ভাঙার চান্স আছে। শারীরিক অবস্থা ভালো যাবে না। কারো সঙ্গে মন কষাকাষি। সেক্ষেত্রে সন্ধ্যের দিকে প্রিয়জনকে নিয়ে কোথাও ঘুরতে গেলে মন্দ হয় না। ব্যবসায়ে বড় কোনো চুক্তি হতে পারে আজ। মনকে শক্ত রাখুন, অফিসে আজ ঝড় বইবে। নিজের মতো কাজ করে যান।
বৃষ (এপ্রিল ২১- মে ২১):
দীর্ঘমেয়াদী সুসম্পর্কের কার্যকর সুফল পাবেন।অনেক দিন আগে জমা দেয়া কোনো বৃত্তি পেয়ে যাবেন। শিক্ষাক্ষেত্রে গবেষণার জন্য স্বীকৃতি মিলতে পারে। তবে বৃষ রাশির জাতকের আজ প্রেমভাগ্য মন্দ। প্রেমিকার সঙ্গে অহেতুক ঝগড়া, শেষমেষ মুখ দেখা বন্ধ। কর্মক্ষেত্রের পরিবেশ থাকবে আপনার পক্ষে। তবে কথা বলার সময় সতর্ক থাকুন। পারিবারিক সুখবর পাওয়ার সম্ভাবনা আছে। সম্পত্তি সম্পর্কিত বিষয় নিয়ে বিশেষ আলোচনায় যোগ দিয়ে সিদ্ধান্ত নিতে হতে পারে। দূরে কোথাও যাত্রা করার আগে ভেবে দেখবেন। জমিজমার খোঁজ নিন। শিক্ষার্থেীদের জন্য শুভ দিন।
মিথুন (মে ২২- জুন ২১):
প্রেম করে হুট করে বিয়ের সিদ্ধান্ত নেয়ার আগে অন্তত আরো একবার ভাবুন। যার সঙ্গে মনের সংযোগ নেই তাকে বিয়ে করলে পস্তাবেন। নিজের মতামত প্রকাশ না করতে পারার ফলে মানসিক বিরক্তির জন্ম নেবে। অর্থনৈতিক সমস্যা মনকে বিচলিত করতে পারে। ভুল হলে সেটা মেনে নেওয়াই আজকের দিনে আপনার পক্ষে মঙ্গলজনক। ব্যবসায়ে যৌথ বিনিয়োগ শুভ কিন্তু অংশীদারের দিকে খেয়াল রাখবেন। দুপুর নাগাদ অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। মিথুন রাশির জাতিকাদের কারো বই বের হতে পারে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। ফটোগ্রাফার ও ছবিয়ালদের দেশের বাইরে যেতে হতে পারে। দূরের যাত্রায় সতর্ক থাকুন।
কর্কট (জুন ২২- জুলাই ২২):
সকালটা শুরুই হচ্ছে সুখবর দিয়ে। চাকরির ইন্টারভিউয়ের চিঠি কিংবা শেয়ারের দাম বৃদ্ধি পেয়েছে। তবে কারো সন্তান হয়েছে এমন সুসংবাদও পেতে পারেন। আর সব সুসংবাদের সঙ্গে অর্থহানির সম্পর্কতো আছেই। তাই একটু হুঁশিয়ার থাকুন। বলা তো যায় না, সন্ধ্যের দিকে বান্ধবীর বায়না মেটাতে মানিব্যাগ ফাঁকা হয়ে যেতেও পারে। স্বাস্থ্য ভালো যাবে। তবে নতুন করে কারো প্রেমে পড়ার চান্স আছে। তাই যদি হয় তবে সাবধানে এগুবেন।খুব জরুরি দরকার না থাকলে যেকোনো বৈষয়িক চুক্তির পরিকল্পনা রদ করুন। কথা দিয়ে কথা মতো কাজ করতে না পারার ফলে ব্যবসায় সমস্যার সৃষ্টি হতে পারে। তবে সমাজের প্রভাবশালী লোকদের মধ্যে জায়গা করে নিতে পারবেন। আজকের দিনে অপরের সাহায্য অতিরিক্ত প্রাধান্য দেবেন না। অর্থনৈতিক সঞ্চয় বাড়তে পারে।
সিংহ (জুলাই ২৩- আগস্ট ২৩):
নিজের খেয়ে বোনের মোষ তাড়ানোর যুগ শেষ। তবু আত্মার ক্ষুধা মেটাতে সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পাবে।আইনগত সমস্যা প্রাপ্তিযোগকে বিলম্বিত করতে পারে। গুরুত্বপূর্ণ আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান বেরিয়ে আসতে পারে। পরিবারের বয়স্ক মানুষদের সহায়তায় জটিল পরিস্থিতি থেকে মুক্তি পাবেন। কর্মক্ষেত্রে যোগ্যতার প্রমাণ দিতে সক্ষম হবেন। পাশাপাশি প্রতিবেশীর সঙ্গে দীর্ঘদিনের বিরোধ এক ঝটকায় চলে যাবে। আর সিংহ রাশির জাতক জাতিকার ষষ্ঠ ইন্দ্রিয়তো সব সময় সজাগই থাকে। তাই আগে থাকতেই বিপদের আশঙ্কা নিশ্চিত বুঝতে পারবেন। আজ বলার চেয়ে শোনা ভালো।
কন্যা (আগস্ট ২৪- সেপ্টেম্বর ২৩):
কর্মক্ষেত্রে ব্যক্তিগত যোগ্যতায় সাফল্য আসতে পারে। আর্থিক দিক থেকে দিনটি শুভ। আপনার কাজের ফলে পরিবারের অভিভাবকদের আপনার উপর আস্থা বাড়বে। তবে যথেষ্ট বিচার-বিবেচনা করে প্রেমের ক্ষেত্রে সিদ্ধান্ত নিন।দুনিয়াতে আপনার একটাই কাজ, আর সেটা হলো ঘনঘন প্রেমে পড়া! অবশ্য কারো কারো জন্য প্রেমই শক্তি। আপনার সৃষ্টিশীলতা প্রেমে সজাগ হয়। তাই সৃষ্টিশীল কাছে আরো বেশি মনযোগ দিন। নিজ ঠিকানার বাইরে কোথাও আজ রাত্রিযাপন করতে হতে পারে। অপরকে বিশ্বাস করে আর্থিক ক্ষতি হতে পারে। ব্যবসায়িদের জন্য যেকোনো চুক্তি সম্পাদন শুভ আজ। তবে পরিবারের কারো অসুস্থতা আপনাকে ভাবাবে।
তুলা (সেপ্টেম্বর ২৩- অক্টোবর ২২):
আপনি যখন অসহায় থাকেন তখন যে ব্যক্তিটি আপনার পাশে এসে দাঁড়ায় আপনাকে তুলে ধরে, জেনে রাখবেন সে আপনার ওপর অসন্তুষ্ট হতে যাচ্ছেন। বিভ্রম তৈরি হবে কাজে।কোনো ব্যক্তিকে স্পষ্ট কথা বলতে গিয়ে বিড়ম্বনার শিকার হতে পারেন। দুপুরের দিকে নতুন যোগাযোগ আসতে পারে। আজকের দিনে পারিবারিক পক্ষে যথেষ্ট সহায়তা পাবেন। পারিবারিক বিষয়ে কনিষ্ঠদের কথা শুনে সুফল লাভ করতে পারেন। মহৎ কোনো উদ্দেশ্যের জন্য আপনার কাছে কেউ অর্থ পাঠাবে। যা গতকাল ভালো লেগেছিল আজ তাই বিরক্তির কারণ হবে। ভ্রমণে সতর্ক থাকুন।
বৃশ্চিক (অক্টোবর ২৩- নভেম্বর ২১):
আপনাকে বুঝে ফেলা যায় সহজেই, আর এ নিয়ে আপনি বেশ বিব্রত। একে সামাল দিতে হবে, নিজেকে জাহির করা হতে বিরত থাকতে হবে। বিদেশ থেকে উচ্চশিক্ষার জন্য আমন্ত্রণ আসতে পারে। পশু-পাখির সঙ্গে আজ ভাব হবে। সাংসারিক হবে আপনার অপরপক্ষ। কলহ কমে যাবে পরিবারে। প্রতিহিংসাজনিত কারণে মানসিক আঘাত আসতে পারে। দুপুরের দিকে পারিবারিক জটিলতা বাড়তে পারে। প্রতিপক্ষকে আয়ত্তে আনতে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। সন্ধ্যের পর অপ্রত্যাশিতভাবে হারিয়ে যাওয়া জিনিস ফেরত পাবেন। ভ্রমণের যোগ আছে।
ধনু (নভেম্বর ২২- ডিসেম্বর ২১):
কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে ভুল বোঝাবুঝি দেখা দিতে পারে। পরিবারের অভিভাবকদের সঙ্গে মনোমালিন্য হতে পারে। তবে আত্মবিশ্বাসের দ্বারা জটিল কাজ সমাধান করে সুনাম পাবেন। সন্তানের শিক্ষা নিয়ে ব্যস্ত থাকবেন। দিনটি বাণিজ্যের জন্য ভালো। বেশি চালাকি না করে আপনার প্রকৃত স্বভাব দিয়েই চালিয়ে যান, সাফল্য আসবে। অনেক দূরের আত্মীয়দের সঙ্গে আজ দেখা হয়ে যাবে। বন্ধুদের সঙ্গ আজ তীব্রভাবে অনুভব করবেন। কর্মক্ষেত্রে নিজের অবস্থান কিছুটা সুস্থির হবে। সন্তানদের অমঙ্গল করতে চাইবে কেউ।
মকর (ডিসেম্বর ২২- জানুয়ারি ১৯):
অতীতের রাগ অভিমান ভুলে আপনি এগিয়ে গেলে আপনার বন্ধুও এগিয়ে আসবে। তবে পথে সতর্ক হয়ে চলাফেরা করা দরকার। আঘাতের যোগ আছে। আত্মীয়দের থেকে কোনো কার্যকরী খবর পেতে পারেন। অযথা ব্যয়ের যোগ আছে। অর্থ লাভে আজ মনে প্রশান্তি আসবে। তাবত পাপকর্মের জন্য নিজেকে দোষী মনে হবে আগে যা কখনও টের পাননি। বৃহত্তর কিছু পাওয়ার জন্য আজ ক্ষুদ্র কিছুর মায়া ত্যাগ করতে হতে পারে। স্বাস্থ্যের উন্নতি ঘটবে। ভ্রমণ শুভ।
কুম্ভ (জানুয়ারি ২০- ফেব্রুয়ারি ১৮):
দিনের শুরু হতে পারে কিছুটা মেঘাচ্ছন্ন আকাশের মতো। প্রতিনিয়ত যাকে বিশ্বাস করে আসছেন সে আপনাকে ঠকাবে, কথাটা বিশ্বাস হচ্ছে না এই তো? তাতে কারো কিচ্ছু যায় আসে না, সতর্ক না হলে আপনারই ক্ষতি। রাজনৈতিকভাবে আজ হেয়, অপদস্থ হবেন। কুম্ভর জাতিকাদের মনে আজ অশান্তি ভর করবে। দুপুরের পর থেকে শুভ। কাজের সূত্রে কোনো প্রভাবশালী ব্যক্তির সাথে যোগাযোগ হতে পারে। যোগাযোগের পরিণাম হবে সুদূরপ্রসারী। অর্থ লাভ হবে দিনের শেষ ভাগে। ক্ষমতা ভাগাভাগি নিয়ে আজ বিপাকে পড়বেন।পরিবারের সঙ্গে সমঝোতা করে চলতে হবে, তবেই পারিবারিক শান্তি বজায় থাকবে।
মীন (ফেব্রুয়ারি ১৯- মার্চ ২০):
পারিবারিক সাহায্য থেকে বঞ্চিত হতে পারেন। আপনার সিদ্ধান্তে পরিবারে বিবাদের উৎপত্তি হতে পারে। বিশ্বস্ত ব্যক্তির দিক থেকে আশাভঙ্গের কারণ দেখা দিতে পারে। অবশেষে দেখা হয়ে যাবে মনের মানুষটার সঙ্গে। শরীরে অদ্ভুত ধরনের একটা শক্তি অনুভব করবেন। সাময়িক অর্থ সমস্যায় পড়লেও কাটিয়ে উঠবেন। সন্তানকে নিয়ে চিন্তা বাড়তে পারে। বিরতি দিয়ে দিয়ে আজ অনেক অর্থ আসবে। কর্মক্ষেত্রে নেতৃস্থানীয় ব্যক্তিদের সঙ্গে মানসিক লড়াই বাঁধবে। বিপদে কাছে পাবেন অপরিচিত কাউকে। ভ্রমণে বেরিয়ে পড়ুন, মনে শান্তি ফিরে আসবে।
প্রতিক্ষণ/ডেস্ক/তাফসির


















