আজ কেমন যাবেঃ ২৫শে জুলাই
প্রতিক্ষণ ডেস্ক
আজকের দিনটি কেমন যাবে আপনার। জেনে নিন আজকের দিনের রাশিফল দেখে-
মেষ (২১ মার্চ – ২০ এপ্রিল): রাজনীতি আজ আপনার মনের সুখে হানা দেবে। পরিবারের কারো কাছ থেকে কোনো দুসংবাদ পেতে পারেন। সন্তানের সাফল্যে গর্বিত হবেন মেষ মা-বাবারা। ব্যবসায়ে মুনাফা বেশি হবে, তাই বলে অসাধু উপায় অবলম্বন করবেন না। দূরযাত্রায় শুভসংকেত। প্রেমিক মনা মেষ জাতক আজ কারো কাছে মন জমা রাখতে পারেন বর্গা হিসেবে।
শুভ রং: লাল, বেগুনি ও সাদা
শুভ সংখ্যা: ৩, ৯, ১৭, ২২, ৩৭, ৪৫
পাথর: প্রবাল
বৃষ (২১ এপ্রিল – ২১ মে): যে কাজে আপনার হাত সেই কাজেই বাধা নেবে পিছু। তাই সকাল সকাল সাধু সাবধান। দিন যত গড়াবে আপনার গ্রহ ততই আপনার প্রতি বিরুপ হবে। দূরের যাত্রা শুভ নয়। শত্রুরা সুযোগ খুঁজেবে আপনাকে ঘায়েল করতে। তবে শেয়ার কারবারিদের জন্য বৃষ্টি হলে উজ্জ্বল দিন। প্রিয়জনের সান্নিধ্য ভারহীন করে দেবে কিছু সময়ের জন্য। ফাঁকা হোক পূর্ণ হোক পকেট আজ নিশ্চুপ থাকবে আপনার মতো।
শুভ রং: আকাশি, কমলা
শুভ সংখ্যা: ৬, ১৭, ১৯, ২৭, ৩২, ৪৪
পাথর: পান্না
মিথুন (২২ মে – ২১ জুন): আজ টাকা ধার দেওয়া যাবে না। আর যদি টাকা ধার দিতেই হয় তাহলে ফেরত পাওয়ার আশা ছেড়ে দিয়ে ধার দিন। বেকারদের জন্য সুসংবাদ আছে আজ। কিন্তু অফিসে যে সমস্যা গতকাল বাধিয়ে রেখে এসেছেন তা আজও মিটবে না। ব্যবসায়িরা শেয়ার বাজার থেকে দূরে থাকবেন। শেয়ারের দাম বাড়ুক বা কমুক ধৈর্য্য ধরে থাকুন। শরীর ভালো থাকবে। মনে মনে বলুন আনন্দম আনন্দম আনন্দম।
শুভ রং: হালকা সবুজ, ক্রিম
শুভ সংখ্যা: ৫, ১৮, ১৯, ২৫, ৩৪, ৪৭
পাথর: পোখরাজ
কর্কট (২২ জুন – ২২ জুলাই): অফিসের কাজে বা ব্যবসায়িক সূত্রে বিদেশ যাত্রার সুযোগ আসবে। চাকরিজীবীদের পদোন্নতির সম্ভাবনা আছে তবে ব্যবসায়িদের আজ ব্যবসায় বিনিয়োগ না করলেই ভালো। হৃদরোগীদের সাবধান হওয়াই ভালো। কারণ দিনের শেষভাগে হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে। প্রিয়জনের সঙ্গে নারীজনিত কোনো বিষয়ে মনোমালিন্য বাড়বে।
শুভ রং: হালকা সবুজ, সাদা ও কমলা
শুভ সংখ্যা: ২, ১১, ১৮, ২৩, ৩৩, ৪৫
পাথর: মুক্তা
সিংহ (২৩ জুলাই – ২৩ আগস্ট): অফিসের বসের মুখজোর কমে যাচ্ছে দিন দিন। ঝাড়ি না খেয়ে দিন শুরু, তাও যেন আপনার কাছে বেমানান লাগছে। বন্ধুত্বের মধ্যে বিদ্যমান মন কষাকষি দূর হবে তার একটা ফোনে। যেকোনো কাজে দ্বিতীয় চেষ্টা সফল হতে পারে। যাকে ভালোবাসেন তার কাছে নিজেকে উন্মুক্ত করুন। বন্ধুত্বের মূল্য দিতে কার্পণ্য করবেন না। কর্মক্ষেত্র আরও সৃজনশীলতা দাবি করছে। অর্থযোগ শুভ।
শুভ রং: হলুদ, সোনালি
শুভ সংখ্যা: ১, ১২, ৩৭, ৩৯, ৪১, ৪৬
পাথর: চুন্নি ও প্রবাল
কন্যা (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর): বিদ্রোহ করে শিখুন। এভাবে চলতে থাকলে আপনি কালো পিচের রাস্তার মতই চ্যাপ্টা হয়ে যাবে এবং আপনার উপর দিয়ে সবাই চলে যাবে। কৌশল অবলম্বন করুন কর্মক্ষেত্রে কিন্তু সাবধান সবসময়েই তা করতে যাবেন এতে হিতের বিপরীত হবে। এতোদিন যাদের দূরে সরিয়ে রেখেছিলেন তারা আজ বড় বেশি আপন হয়ে উঠবে। অর্থযোগ নেই।
শুভ রং: ফিরোজা, চকলেট
শুভ সংখ্যা: ৫, ৯, ১৭, ২২, ৩৫, ৪৮
পাথর: পান্না
তুলা (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর): তুলার বিবেচনায় সবচেয়ে শুভ্র মানুষটির সঙ্গে আজ দেখা হতে পারে। পুরনো বন্ধুর কাছ থেকে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। পরিবারের সদস্যদের কারও আচরণে মর্মাহত হওয়ার যোগ আছে। কর্মক্ষেত্রে অসম প্রতিযোগীতায় নামতে হতে আপনাকে। অর্থযোগ আছে।
শুভ রং: ফিরোজা, আকাশি ও সাদা
শুভ সংখ্যা: ৫, ৬, ১৮, ২১, ৩৬, ৪২
পাথর: হীরা-পান্না
বৃশ্চিক (২৪ অক্টোবর – ২২ নভেম্বর): বৃশ্চিক আপনার সহযোগীতার হাত আরও দীর্ঘ করুন। ধন্য করুন ভালোবাসার মানুষদের। দ্বিতীয় দিন আসার আগে প্রথম দিনকে গুরুত্ব দিন। সৃজনশীলতাকে দমিয়ে না রেখে সময় বের করুন, যেভাবে খড়ের গাদা থেকে পাকা ধানের গাছ বের করে আনে পুরুষ্টু কালো শিশু।
শুভ রং: নীল, ঘিয়ে, চকলেট
শুভ সংখ্যা: ১, ২, ৩, ৯, ২২, ৩৪
পাথর: প্রবাল ও চুন্নি
ধনু (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর) কি দিয়ে আপনি বন্ধুত্ব রক্ষা করবেন সেটা আপনার চিন্তার বিষয় তবে আপনার আসন্ন কাজটি সম্পন্ন করে বেশ কিছু বন্ধুর প্রয়োজন হতে পারে। পারিবারিক বন্ধনকে নতুন করে চিনতে শিখবেন আজ। কাছেরে মানুষদের গায়ের রং পরিবর্তন দেখে হঠাৎ তাদের গিরগিটি ভাবার কারণ নেই, কারণ মানুষের চেয়ে দ্রুত রং বদলাতে স্বয়ং গিরগিটিও অক্ষম। অর্থযোগ শুভ।
শুভ রং: আকাশি ও বেগুনি
শুভ সংখ্যা: ৩, ৯, ১৭, ৩৮, ৪০, ৪৮
পাথর: পোখারাজ
মকর (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি) জুটিবদ্ধ মকর, দুই রকম ভাবনা একই সময়ে মনে স্থান দিতে অপারগ হয়ে উঠছেন। প্রিয়জনের চোখের দিকে লক্ষ্য করুন, সেখানে আপনার গতকালের লেখা চিঠি ঝুলছে। সুন্দর আগামীকালও দেখবেন প্রিয়মানুষের চোখ থেকেই। কর্মক্ষেত্রে দ্বিমত, তাতে ভেঙে পড়বেন না। অর্থ আজকে আর আসবে না।
শুভ রং: লাল, বেগুনি ও সাদা
শুভ সংখ্যা: ৩, ৯, ১৭, ২২, ৩৭, ৪৫
পাথর: প্রবাল
কুম্ভ (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি) প্রকৃতি খুব গরম দেখাচ্ছে, আর তার রেশ ধরে তেতে আছে আশপাশের মানুষগুলোও। শুধু একাই রেগে আছেন মনে করে ভাবের জগতে চলে যাওয়ার কোন কারণ আছে কী? ভালোবাসার মানুষকে আরও ১০ বার বেশি ভালোবাসি বলতে বারণ আছে কী? কর্মযোগ জটিল, অর্থযোগের দুর্যোগ।
শুভ রং: নীল, গাঢ় সবুজ ও বেগুনি
শুভ সংখ্যা: ১, ৩, ৯, ১৫, ২২, ৪৭
পাথর: নীলা
মীন (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) মনের মেঘ তাড়াতে আকাশের মেঘের গতিবিধি লক্ষ্য করুন। পড়ার অভ্যাস করুন পড়ে যাবার অভ্যাস গড়ে ওঠার আগেই। সমস্ত দুর্ভাগ্যের মধ্যে একটা সাধারণ মিল দেখতে পাবেন, আর এ আবিষ্কার আপনার জন্যে দারুণ সব সৌভাগ্য বয়ে আনবে পরবর্তীতে।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ৪, ৭, ২৩, ৩৭, ৪০, ৪৫
পাথর: রক্তমুখী নীলা
প্রতিক্ষণ/এডি/তাফসির


















