আজ কেমন যাবেঃ ২৫ ফেব্রুয়ারি

প্রকাশঃ ফেব্রুয়ারি ২৫, ২০১৬ সময়ঃ ৮:৩২ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৩২ পূর্বাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

rashi

আজ বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারি ২০১৬। কেমন যাবে আজকের দিনটি আপনার? জেনে নিন আজকের দিনের রাশিফল দেখে।

মেষ (২১ মার্চ – ২০ এপ্রিল): অভূতপূর্ব সব ঘটনা চক্রাকারে আজ আপনাক সক্রিয় রাখবে। দিনের শুরুটি যেভাবে পরিচালিত করবেন শেষটাও ঠিক সেভাবেই হবে, তাই শুরুটা ভালো করার চেষ্টা রাখুন। প্রতিষ্ঠিত কোন ব্যক্তিত্বের সঙ্গে দেখা হয়ে যাবে।

বৃষ (২১ এপ্রিল – ২১ মে): আপনি সবই জানেন কিন্তু কাউকে বুঝতে দেন না, সময় মতো ঠিক চালটি চালেন। এই স্বভাবটা আপনাকে আরও ব্যক্তিত্ববান হিসেবে লোকসমাজে পরিচয় করিয়ে দেবে। দিনটি সাহিত্যমনাদের জন্য খুব একটা ভালো নয়।

মিথুন (২২ মে – ২১ জুন): বারবার প্রতারিত হচ্ছেন। তবে আজ প্রতারণাকারীরা ঝামেলায় পড়বে। কোন দুঃসংবাদ নেই। তবে সুসংবাদ যা পাবেন তা কার্যকরী হবে না। ভালোবাসা আজ শুন্য। ভ্রমণে প্রশান্তি আসবে।

কর্কট (২২ জুন – ২২ জুলাই): রাজনৈতিক দিক দিয়ে প্রচুর ঝামেলা পোহাতে হবে। অনুভূতি আজ পানসে, ভোতা হবে। যা ভাবছেন চটপট করে ফেলুন অন্য কারো করার আগেই। বিদেশ থেকে আজ কেউ আসবে আপনার দুয়ারে।

সিংহ (২৩ জুলাই – ২৩ আগস্ট): একমাত্র সিংহকেই সৌরজগতের নক্ষত্র নিয়ন্ত্রণ করছে। নাক্ষত্রিক আলো আপনাকে জ্বলজ্বলে করে রাখবে প্রেমের তিমির রাতিতে। ব্যাক্তিত্বগুণে আজ পরিচয় হয়ে যেতে পারে আরেকে আকর্ষনীয় ব্যাক্তিত্বের সঙ্গে।

কন্যা (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর): ভবিষ্যৎ ভালোবাসার মানুষটির সঙ্গে দেখা হতে পারে কোন সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিতে আসা মানুষের ভিড়ে। কর্মক্ষেত্রে কাজের ব্যাঘাত ঘটাতে পারে পারিবারিক কোন দায়িত্ব।

তুলা (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর): আজ নতুন কোন সম্পর্কে জড়িয়ে যাবেন এবং সেটা অবশ্যই ভালোবাসা সম্পর্কিত। কর্মক্ষেত্রে পদন্নোতি।ঘটতে পারে জমিজমা সংকান্ত ঝামেলা থেকে অব্যাহতি পাবেন।

বৃশ্চিক (২৪ অক্টোবর – ২২ নভেম্বর): প্রেম বিষয়ক এমন জটিলতায় নিজেকে আবিস্কার করবেন যেখান থেকে বেরিয়ে আসার জন্যে পরিবারের সাহায্য নিতে হবে। রাজনৈতিক ভাবে লাঞ্ছিত হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ।

ধনু (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর): প্রকৃতি আপনাকে আজ পরিচালিত করবে। অসম্ভব কিছু প্রিয় মানুষের সঙ্গে আজ দেখা হয়ে যাবে। বাণিজ্য ক্ষেত্রে খুব একটা সুবিধা করতে না পারলেও ধার দেওয়া টাকা ফেরত পাবেন। দূরবর্তী যাত্রা শুভ।

মকর (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি): আপনার আত্মবিশ্বাস আজ আপনাকে নিয়ে যাবে সাফল্যের প্রান্তে। পাওনাদার আজ খুব বেশি জ্বালাতন করবে। প্রিয় মানুষ আজ মধুর হবে, ঘুরতে যাওয়া হয়ে যেতে পারে তার সঙ্গে।

কুম্ভ (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি): নতুন কোন মুখের প্রতি স্নেহ ভালোবাসা তৈরি হবে। কুম্ভরা ভবিষ্যৎ দেখতে পারে সে অর্থে আজ আপনি আপনার অদুর ভবিষ্যৎ দেখে অবাক হযে উঠবেন।

মীন (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ): আজ পুরদমে সাংসারিক হয়ে যেতে হবে আপনাকে। নিকটের লোকজন নিকট হতে দূরত্বে অবস্থান করবে। অহেতুক হতাস হবেন না, বাণিজ্যে লাভজনক অবস্থানে থাকবেন।

প্রতিক্ষণ/এডি/এফটি

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G