আজ কেমন যাবেঃ ২৬ সেপ্টেম্বর

প্রকাশঃ সেপ্টেম্বর ২৬, ২০১৫ সময়ঃ ১২:৫৫ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:৫৪ পূর্বাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

rashifol

আজ ২৬ সেপ্টেম্বর, ২০১৫, কেমন যাবে আজকের দিনটি আপনার ??জেনে নিন আজকের দিনের রাশিফল দেখে।

মেষ (২১ মার্চ – ২০ এপ্রিল)

আলোচনায় জ্ঞাতি-পড়শির সঙ্গে সম্পত্তি সমস্যার সমাধান। বহু বঞ্চনার পরে কর্মস্থলে সুসংবাদের আশা। সংক্রমণজনিত জ্বরজ্বালা ভোগাবে।

বৃষ (২১ এপ্রিল – ২১ মে)

কুটুম্বিতা নিয়ে আত্মীয়স্বজনের সঙ্গে বিরোধ। একাধিক সদুপায়ে উপার্জন ও সঞ্চয় বৃদ্ধি। বিষয়সম্পত্তির সুরক্ষার ব্যবস্থা হতে পারে।

মিথুন (২২ মে – ২১ জুন)

আজ আপনার সৃজনশীল প্রতিভার স্বীকৃতি পেতে পারেন। শিল্পী ও নৃত্য শিল্পীদের জন্য দিনটি অনুকূল। প্রেম ও রোমান্টিক সম্পর্কে অগ্রগতি হবার সম্ভাবনা। আজ কাউকে মনের কথা বলতে চাইলে তা নির্দ্ধিদায় বলে ফেলুন। নিঃসন্তান দম্পতিদের সন্তান লাভের সুখবর আসতে পারে। আজ বিদ্যার্থীদের পরীক্ষা সংক্রান্ত বিষয়ে সুফল আশা করা যায়।

কর্কট (২২ জুন – ২২ জুলাই)

সহকর্মীদের পাশে দাঁড়িয়ে সমস্যা মেটালেও স্বীকৃতি অধরাই। অতিরিক্ত পরিশ্রম পেড়ে ফেলতে পারে। আত্মীয়বন্ধুদের সঙ্গে সম্পর্কের উন্নতি।

সিংহ (২৩ জুলাই – ২৩ আগস্ট)

আমদানি-রফতানি ব্যবসা সূত্রে লাভ। দানধ্যানের জোরে প্রতিপত্তি বৃদ্ধি। স্নায়বিক দুর্বলতায় মানসিক অশান্তি ও কাজকর্মে বাধা।

কন্যা (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)

বহু জটিলতার মধ্য দিয়ে কর্মোন্নতির ইঙ্গিত। কোনও আত্মীয়ের কূট চালে সংসারে অশান্তি। ভ্রমণের পরিকল্পনা বানচাল হতে পারে।

তুলা (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)

মানসিক শক্তির জোরে বিপদ থেকে উদ্ধার। অংশীদারের চক্রান্তে ব্যবসায় হঠাৎ নিম্নগতি চিন্তার কারণ হয়ে উঠতে পারে। পায়ের হাড় বাড়ায় চলাফেরায় অসুবিধা।

বৃশ্চিক (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)

ঈর্ষাকাতর সহকর্মীদের পাশা উল্টে দিয়ে অগ্রগতি। সাংস্কৃতিক জগতে বিশেষ সাফল্যের যোগ। পিঠের ব্যথায় কাজে ব্যাঘাত।

ধনু (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)

কর্মস্থলে অশান্তি মিটে যাওয়ার সম্ভাবনা। আলোচনায় শত্রুর সঙ্গে সমঝোতা হতে পারে। শরীর নিয়ে বিশেষ সমস্যা না-থাকলেও মানসিক চাপে অস্থিরতা বাড়বে।

মকর (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)

কোনও হঠকারী সিদ্ধান্তের খেসারত দিতে হতে পারে। চারুকলায় নৈপুণ্যের বিশেষ স্বীকৃতি। অগ্রজসম কারও সঙ্গে দূরত্ব বাড়তে পারে।

কুম্ভ (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)

শুভ যোগাযোগ কাজে লাগাতে পারলে সাফল্যের সম্ভাবনা। কর্ম পরিবর্তনের সুযোগ ও অর্থনৈতিক উন্নতির সূচনা। বাতজ বেদনা ভোগাবে।

মীন (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)

ভুল বোঝাবুঝির জেরে প্রেমপ্রণয়ে জটিলতা বাড়তে পারে। বৃত্তিগত প্রশিক্ষণে সাফল্য। বেফাঁস মন্তব্যে কর্মস্থলে বিড়ম্বনা বাড়তে পারে।

 

প্রতিক্ষণ/এডি/এফজে

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G