আজ কেমন যাবেঃ ২৭ আগস্ট

প্রকাশঃ আগস্ট ২৭, ২০১৫ সময়ঃ ৮:৪৫ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:৫৭ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

২৭ আগস্টআজ ২৭ আগস্ট, ২০১৫। কেমন যাবে আজকের দিনটি আপনার? জেনে নিন আজকের দিনের রাশিফল দেখে।
মেষ (২১ মার্চ – ২০ এপ্রিল)
বিজয়ের খুশিতে আত্মহারা হওয়ার মতোই ঘটনা ঘটে যাবে। পছন্দের মানুষের হ্যাঁ সূচক হাসিই আজ আপনাকে সব জটিলতা থেকে মুক্ত রাখবে। কর্মক্ষেত্রে নিজের সম্মান যত বাড়ছে, দায়িত্বও যত বাড়ছে। আর্থিকভাবে লাভবান হবেন সুতা ব্যবসার সঙ্গে জড়িতরা। বন্ধুদের মধ্য থেকে কেউ পূর্বসূত্রিতা ধরে আপনাকে প্রশ্ন বাণে ঘায়েল করতে চাইবে, সব খোলাসা করে দিন, মুক্ত হয়ে যান, বন্দি দশা থেকে। ভ্রমণের জন্য আজকের দিনটি উপযুক্ত।

বৃষ (২১ এপ্রিল – ২১ মে)
অস্বস্তি নিয়ে কেউ অপেক্ষা করে থাকবে। আপনার পৌঁছানো হবে না আজও, পূর্বাভাস পেলেই তাকে জানিয়ে দিন। সামান্যতম অন্যায়ও আজ মেনে নিতে পারবেন না। কর্মক্ষেত্রে সহকর্মীদের সহযোগিতা আপনাকে মুগ্ধ করে দিবে। প্রিয় মানুষটির জন্য আজ কিছুটা হলেও মন ভার হয়ে থাকবে। প্রতিবেশিদের কারো বিপদ উদ্ধার হবে দিনের প্রধান কাজ।

মিথুন (২২ মে – ২১ জুন)
প্রাথমিকভাবে আপনি আজ বিপর্যয় কাটিয়ে উঠবেন। কর্মক্ষেত্রে নিজেকে বলিষ্ঠ মনে হবে। সমূহ সম্ভাবনার দিন সামনে আসছে… আপাতত নিজেকে দূরে রাখুন মানসিক চাপজনিত কাজে। বাণিজ্যের ক্ষেত্রে আগের মতই যাবে দিনটি। যারা চাকরি খুঁজছেন তাদের জন্য আগামী সপ্তাহটা দারুণ শুভ। নিজের ভুল টের পাবেন দিনশেষে, যখনই টের পাবেন শুধরে নিন।

কর্কট (২২ জুন – ২২ জুলাই)
আজকের দিনটিতে অতীব চালাকেরা বেশি সুবিধা অর্জন করবেন। যারা শান্ত শিষ্ট তাদের জন্য অনেক ঝক্কি আছে আজ। দিনের প্রথম খণ্ডে দেখা হয়ে যাবে এক উদ্ভ্রান্ত বালকের সঙ্গে। শিক্ষকশ্রেণীর যারা আছে তাদের কাছ থেকে আজ সাড়া পাবেন। ভ্রমণের জন্য দিনটি শুভ। গৃহপালিত প্রিয় প্রাণিটি জ্বালাবে ভীষণভাবে।

সিংহ (২৩ জুলাই – ২৩ আগস্ট)
প্রেমভাগ্য সৌভাগ্য ও অভাবনীয় দৈবযোগের তুঙ্গে অবস্থান করছে। কিন্তু অর্থভাগ্য চরম শোচনীয়। কর্মক্ষেত্রে হুড়োতাড়ায় ভুল হতে পারে মারাত্মক, সুতরাং সাবধানতা কাম্য। বন্ধুর উপকার করলে উত্তম প্রতিফল পাবেন আজ। হঠাৎ করে পাওয়া উপহারে চমকে যাবেন, সম আনন্দ আপনিও ফেরত দেবেন নিজের কর্মকাণ্ডের মাধ্যমে।

কন্যা (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)
শারীরিক রাহুগ্রস্ততায় বিপর্যস্ত দেহমন। তবে ধৈর্যধারণে মিলতে পারে মুক্তি। ঝুলে থাকা অর্থকড়ি পেতে শুরু করবেন। খরচের দরজা কিন্তু বন্ধ থাকবে না। ভালোবাসার মানুষের সঙ্গে সম্পর্ক আরও গভীরতায় গড়াবে। পুরোনো খাতিরে লোকের অনুরোধে ঢেকিও গিলতে হতে পারে- তাই সাবধান।

তুলা (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)
নিজের সিদ্ধান্তের ওপর ভরসা রাখুন। প্রেমের গোলাপ তুলতে গিয়ে হাতে কাঁটা ফুটতে পারে, অগ্রাহ্য করুন। ধার দেয়া অর্থ ফেরৎ পেতে পারেন। নতুন কর্মক্ষেত্র সৃষ্টি হতে পারে, ভাগ্য বাজিয়ে দেখুন। ব্যবসায়িক সিদ্ধান্তের জন্যে দিন শুভ।

বৃশ্চিক (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
প্রকৃতির লক্ষণে ওপর নির্ভর করছে আজকের শুভাশুভ। বৃষ্টি আপনার জন্যে সৌভাগ্যপ্রসূতি হবে। মনের মানুষের সঙ্গে অতীত বচসা দূর হয়ে যাবে। কিন্তু গোল বাঁধবে অর্থ নিয়ে, পরিবারের কারও সঙ্গে। এমন কারও সঙ্গে যার সঙ্গে আপনার ঔরসজাত মিল রয়েছে।

ধনু (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
প্রবাসী কোনো বন্ধু বা আত্মীয় আপনার জন্য উপহার পাঠাতে পারে। ধনু রাশির জাতক-জাতিকার আজ যাদের জন্মদিন তাদের জন্য দিনটি খুব শুভ। কাজে-কর্মে দক্ষতা বৃদ্ধির পাশাপাশি নতুন চাকরির সন্ধান মিলতে পারে। গতকালের ছুটির আমেজ কাটিয়ে সকাল সকাল তৈয়ার হয়ে নিন অফিসের জন্য। বেকারদের তেমন কোনো সুখবর নেই। বিদেশযাত্রা শুভ, তবে দুর্ঘটনার আশঙ্কা আছে।

মকর (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)
অংশীদাররাই মূলত আপনার ক্ষতির মূল কারণ। আপনার অনুপস্থিতিতে ব্যবসায়ে আপনার ক্ষতির জন্য সার্বক্ষণিক মুখিয়ে রয়েছে তারা। আজকের দিনে অন্তত নিজের পাওনা বুঝে নিন এবং অস্বচ্ছ বিষয়গুলো নিয়ে আলোচনায় বসুন। সময়ের কাজ সময়ে না করতে পারলে আপনি শত্রুদের দ্বারা আরো ক্ষতির সম্মুখীন হবেন। আর্থিক সঙ্কটে পরিচিত কারো সাহায্য পাবেন। ঘরে পারিবারিক কলহ চূড়ান্ত মাত্রা পাবে।

কুম্ভ (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)
বহু চেষ্টার পর অবশেষে চাকরি সংক্রান্ত জটিলতা থেকে আজ মুক্তি মিলবে। এক ঝামেলা থেকে উঠতে না উঠতেই অর্থচুরি সংক্রান্ত জটিলতায় পড়বেন। নগদ অর্থ অথবা চেক চুরি যাওয়ার সম্ভাবনা রয়েছে। নতুন গৃহে প্রবেশের জন্য দিনটি মিশ্র। প্রতিবেশীদের সঙ্গে সদ্ভাব বজায় না রাখলে আখেরে আপনারই সমস্যা হতে পারে। স্বাস্থ্যের দিকে নজর দিন। প্রেমের সম্পর্কে অবনতি।

মীন (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
বিদেশ যাত্রা পণ্ড হয়ে যেতে পারে। বন্ধুর পারিবারিক অনুষ্ঠানে আপনি না চাইলেও জড়িয়ে যেতে পারেন। স্বাস্থ্যের কারণে ডাক্তারের পরামর্শে দূরে কোথাও যেতে হতে পারে। আর্থিক সমস্যা কাটিয়ে উঠতে নতুন চাকরির চিন্তা আপনি করতেই পারেন, তবে আপনার রাশি বলছে চাকরির চেয়ে ব্যবসায়ে সুনাম বৃদ্ধি পাবে।

প্রতিক্ষন/এডি/এনজে

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G