আজ কেমন যাবেঃ ২৭ জানুয়ারি

প্রকাশঃ জানুয়ারি ২৭, ২০১৬ সময়ঃ ৮:৩৫ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৩৯ পূর্বাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

rashi

আজ বুধবার, ২৭ জানুয়ারি ২০১৬। কেমন যাবে আজকের দিনটি আপনার? জেনে নিন আজকের দিনের রাশিফল দেখে।

মেষ (২১ মার্চ – ২০ এপ্রিল): নি:সন্তান দম্পতিদের সন্তান দত্তক নেবার সুযোগ আসতে পারে। আজ বিদ্যার্থীদের পড়াশোনায় আগ্রহ বৃদ্ধি পাবে। আপনার সৃজনশীল প্রতিভার স্বীকৃতি পেতে পারেন। শিল্পী ও নৃত্য শিল্পীদের জন্য দিনটি অনুকূল। প্রেম ও রোমান্টিক স¤পর্কে অগ্রগতি হবার সম্ভাবনা। আজ কাউকে মনের কথা বলতে চাইলে তা নির্দ্ধিধায় বলে ফেলুন।

বৃষ (২১ এপ্রিল – ২১ মে): কোনো প্রতিবেশির সমস্যায় জড়িয়ে যাবার আশঙ্কা। প্রত্যাশিত কাজে অগ্রগতি হতে পারে। আপনার ভূমি স্থাবর সম্পত্তি সংক্রান্ত ঝামেলার অবসান হবার সম্ভাবনা রয়েছে। কাজে আশানুরূপ উন্নতি হব। বাড়িতে আত্মীয় সমাগমের যোগ রয়েছে। আপনার যানবাহনের স্বপ্ন পূরনের সুযোগ পেয়ে যাবেন।

মিথুন (২২ মে – ২১ জুন): গার্মেন্টস ব্যবসায়ীদের দিনটি ভালো যাবে। নতুন কোনো অর্ডারের জন্য ছুটোছুটি করতে হতে পারে। বৈদেশিক লেনদেনে সুফল আশা করা যায়। দূর থেকে কোনো ভালো সংবাদ পেয়ে যাবেন। পাড়া প্রতিবেশী কারো সাহায্যের প্রয়োজন হতে পারে। আজ জুয়েলারি ব্যবসায় কোনো অনভিপ্রেত ঘটনা ঘটতে পারে। কবি সাহিত্যিকরা ভালো ফল পাবেন।
 
কর্কট (২২ জুন – ২২ জুলাই): আপনার অনাদায়ি টাকা আদায়ের চেষ্টা জোড়দার করুন। কাউকে কোনো কমিটমেন্ট দেয়ার পূর্বে সতর্ক থাকুন। আর্থিক সংকটের সাময়িক সমাধান হবার যোগ রয়েছে। সঞ্চয়ের প্রিেষ্টা সফল হবে না। বরং অতিরিক্ত ব্যয়ের কারনে সঞ্চয়ে হাত পড়তে পারে। আপনার গৃহে আজ বহু কুটম্বর আগমন হতে পারে।

সিংহ (২৩ জুলাই – ২৩ আগস্ট): শিক্ষক ও গবেষকদের ভালো লাভের আশা করা যায়। আটকে থাকা কাজকর্মের জটিলতা কেটে যাবে। নতুন কোনো কাজে মননিবেশ করতে পারেন। দাম্পত্য সম্পর্কের উন্নতি হবে। যৌথ ব্যবসায় ভালো কোনো সিদ্ধান্ত নিতে পারেন। আপনি যদি চাকরিজীবী হন তা হলে আজ ছুটির অবসরে কোথাও বেড়াতে যেতে পারেন।

কন্যা (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর): ব্যয় বৃদ্ধির কারনে কিছুটা চিন্তায় পড়তে পারেন। আর্থিক সঙ্কট থাকলেও দৈনন্দিন খরিের টাকা আয় করতে পারবেন। হঠাৎ বিদেশে যাবার সুযোগ পেয়ে যাবেন। আজ হোটেল মোটেল ও রেস্টুরেন্ট ব্যবসায় ভালো আয় হবার সম্ভাবনা রয়েছে। পরিবহন ব্যবসায় কোনো ঝামেলা হতে পারে। আজ কোনো প্রবাসী আত্মীয়র দেশে আসার যোগ প্রবল।

তুলা (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর): আজ কোনো প্রভাবশালী বড় ভাইয়ের সাহায্য চাইতে পারেন। কোনো বন্ধুর সাথে ব্যবসায়ীক ভ্রমনের যোগ প্রবল। ব্যবসায় যেমন আয় হবে ঠিক তেমনি বিভিন্ন বিল পরিশোধে তা ব্যয় হয়ে যাবে। কোনো বন্ধুর বিয়ের জন্য আপনাকে ব্যস্ত থাকতে হতে পারে। পাওনা টাকা আদায়ের জন্য চেষ্টা করুন।

বৃশ্চিক (২৪ অক্টোবর – ২২ নভেম্বর): আপনার বিদেশ যাত্রার কথাবার্তা চূড়ান্ত হতে পারে। আজ অনেকেই ভিসা সংক্রান্ত কারনে এম্বেসিগুলোতে সাক্ষাৎকার দিতে ব্যস্ত থাকবেন। রাজনৈতিক নেতাদের জাতীয় অনুষ্ঠানে ব্যস্ত থাকার সম্ভাবনা প্রবল। সামাজিক অনুষ্ঠানের আয়োজনে ব্যস্ত থাকতে পারেন। বিভিন্ন ধরনের ক্রিড়ার আয়োজনে অংশ নিতে হতে পারে।

ধনু (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর): আপনার ভাগ্য উন্নতিতে কোনো প্রভাবশালী ব্যক্তির সাহায্য পেতে পারেন। বিদেশগমনের প্রিেষ্টা সফল হবার সম্ভাবনা রয়েছে। আজ উচ্চশিক্ষায় কোন বাধা বিপত্তি দেখা দেবে। শিক্ষার্থীরা ভর্তি সংক্রান্ত কারনে পেরেশানির মধ্যে থাকবেন। শিক্ষক ও গবেষকদের দিনটি ভালো যাবে। উচ্চ শিক্ষার্থে বিদেশে যাবার সুযোগ পেয়ে যাবেন।

মকর (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি): পুলিশ প্রশাসনে কর্মরতদের কাজের চাপ বাড়তে পারে। আজ পিতার কর্মস্থলে কোনো ঝামেলা দেখা দেবে। আজ রাজনৈতিক কাজে প্রিন্ড ব্যস্ত সময় পার করবেন। ব্যবসায়ীরা নতুন কোনো ব্যবসায়িক আলাপ আলোচনায় ব্যস্ত হয়ে পড়তে পারেন। ট্রান্সপোর্ট ব্যবসায়ীদের চাপ বাড়বে। বাস মালিকদের মানসিক অস্থিরতা চরমে উঠবে।

কুম্ভ (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি): অবিবাহিতদের বিয়ের কথাবার্তা চলতে পারে। আজ খুচরা ব্যবসায়ীরা ভালো আয় রোজগার করার সুযোগ পেয়ে যাবেন। নতুন কোনো ব্যবসায় বিনিয়োগ করতে পারেন। আজ সৌখিন দ্রব্যের ব্যবসায় ভালো আয়ের যোগ রয়েছে। স্বামী-স্ত্রির মধ্যকার সকল রাগ অনুরাগের অবসান আশা করা যায়। কোথাও বেড়াতে যাবার সুযোগ পেয়ে যাবেন।

মীন (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ): ঠান্ডাজনিত পীড়া থেকে সতর্ক হতে হবে। আজ আপনার গোপন শত্র“রা তৎপর হয়ে উঠবে। কোনো কাজ নিয়ে অধিনস্ত কর্মচারিদের সাথে মতবিরোধ দেখা দিতে পারে। কারো সাহায্য পাবার সম্ভাবনা রয়েছে। আপনার রাগ জেদ নিয়ন্ত্রনে রাখতে পারলে আজ সফলতার মুখ দেখতে পারবেন। মূল্যবান দ্রব্যাদি সাবধানে রাখুন।

প্রতিক্ষণ/এডি/এফটি

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G