আজ কেমন যাবেঃ ২৮ ডিসেম্বর

প্রকাশঃ ডিসেম্বর ২৮, ২০১৫ সময়ঃ ১০:০৬ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:০৭ পূর্বাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

rashi

আজ সোমবার, ২৮ ডিসেম্বর ২০১৫। কেমন যাবে আজকের দিনটি আপনার? জেনে নিন আজকের দিনের রাশিফল দেখে।

মেষ (২১ মার্চ – ২০ এপ্রিল): দারুণ আনন্দে জেগে ওঠার দিন আজ। আজ আপনার দিনক্ষণ শুভ এবং দায় মনে করা ছাড়াই হয়ে যাবে অনেকগুলো ভালো কাজ। ভালোবাসার মানুষটিকে নিয়ে ভালোবাসায় পূর্ণ হয়ে থাকা একটা চা-সন্ধ্যা পার হবে। পুরনো জীবনের অনেক স্বাদই ফিরিয়ে দিতে পারে পুরোনো দিনের বন্ধুদের সঙ্গে সাক্ষাৎ। অর্থযোগ উত্তম।

বৃষ (২১ এপ্রিল – ২১ মে): কাজকে আজ ভীষণভাবে বোঝা মনে হবে। নিজেকে সম্পূর্ণ স্থীর রাখুন। সঙ্গীর সঙ্গে সুন্দর করে কথা বলতে হবে, নইলে এর ঝাল সে আপনার ঘাড়েই মিটাবে। সংসারে নতুন ঘটনা তৈরি হবে। বন্ধুদের সঙ্গে ঘুরতে যাবেন কি না ভেবে দেখুন। ঘুরতে না গিয়ে হাতের কাজটা শেষ করলেও পারেন এতে লাভ হবে বেশি।

মিথুন (২২ মে – ২১ জুন): দিনের প্রতিটি কাজে পড়বে সজিবতার প্রভাব। ভালোবাসার পাত্রে সামান্য মরিচার দাগ দেখা দিতে পারে। চিন্তা না করে সজ্জনের পরামর্শ নিন জলদি। কর্মক্ষেত্রে পাবেন দারুন বাহবা। অর্থযোগ শুভ। প্রিয় কোনো জিনিস হারিয়ে ফেলার আশঙ্কা রয়েছে প্রিয় সন্ধ্যায়।

কর্কট (২২ জুন – ২২ জুলাই): প্রথমবারের মতো আজ কিছু পেতে যাচ্ছেন। আর্থিক সুবিধা পাবেন বৈদেশিক সূত্রে। বিদেশে যাওয়ার যে পরিকল্পনাটি করেছিলেন তা হয়তো পূরণ হতে যাচ্ছে। অচিরেই আপনার প্রিয় মানুষের দারুন সঙ্গ পাবেন। বেকারদের কারো চাকরির খবর আসবে। বিদেশ ভ্রমণ শুভ।

সিংহ (২৩ জুলাই – ২৩ আগস্ট): খুব সকালে ঘুম ভেঙে যাবে বিকট শব্দে। তখন থেকেই শুরু হবে একটা অজানা অস্থিরতা। কর্মক্ষেত্রে আজ মন বসবে না ঠিকমতো। প্রতিবেশির সঙ্গে সম্পর্কের ঘনিষ্টতা বাড়বে। অর্থযোগ ভালো নয়। বেকারদের কারো উচ্চশিক্ষা লাভের সুযোগ আসবে। প্রেমের দুয়ারে ঝড়ো হাওয়া বইতে পারে।
শুভ রং: হলুদ, সোনালি

কন্যা (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর): কাউকে কথা দেয়ার মানে হল, তা ভঙ্গ করার প্রস্তুতি নেয়া। তাই এসব ঝামেলায় জড়াবেন না মোটেও। কর্মক্ষেত্রে প্রতিযোগীতা বেড়ে চলবে আগের মতোই। আজকের দিনে বন্ধুদের কেউ ক্ষতির কারণ হতে পারে। প্রিয় মানুষের সঙ্গ ভুলিয়ে দেবে সবই। আত্মীয় সমাগম নিশ্চিত। অর্থভাগ্য শুভ।

তুলা (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর): দিনের প্রথমভাগে কাজের চাপ বাড়বে। তবে শেষভাগে আছে বন্ধুদের সঙ্গে আড্ডা দেয়ার দারুন অফার। তাই রেডি থাকুন সুন্দর একটা সন্ধ্যা কাটাতে। কর্মক্ষেত্রে বসের নেক নজর পড়বে আপনার ওপর। দূরের ভ্রমণ আজকের দিনে শুভ। অর্থযোগে বিপত্তি। তবে খোয়া যাওয়ারও আশঙ্কা নেই। প্রেমের ক্ষেত্রে মনোযোগ আবশ্যক। নইলে লাইন মারবে আপনার তিন নাম্বার বন্ধুটি।

বৃশ্চিক (২৪ অক্টোবর – ২২ নভেম্বর): বিধান মেনে চলতে হবে আরও কয়েকদিন। শিক্ষা ক্ষেত্রে আজ তেমন সুবিধা হবে না আপনার। পরম মততা নিয়ে কেউ না কেউ আপনার পাশে দাঁড়াবেই। বৈশ্বিক দুরবস্থার চিত্র আপনার মনকে আজ নরম করে দিনে। আপনি চাইলেই আজ ছুটিতে যেতে পারেন। কর্মক্ষেত্রের কোনো হ্যাপাই আপনাকে বইতে হবে না।

ধনু (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর): বিকেলের মতো মন উদাস সময়ে যখন একাকী বসে থাকবেন বারান্দায়, তখন কোনো প্রকার রাগ দেখাতে যাবেন না নিজের সঙ্গে। বন্ধুর খুব বেশি কাছাকাছি আসতে গিয়ে আজ গোল বাঁধতে পারে। সেক্ষেত্রে অতিরিক্ত আবেগ না দেখালেই ভালো। অর্থভাগ্য উত্তম।

মকর (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি): দিনের প্রথমভাগে মরিচা পড়া কথা শুনে মেজাজ উঠবে চরমে। মনের মধ্যে বদ রাগ মাথা চাড়া দিয়ে উঠবে। শত্রু দমনে আপনিই সেরা এমনটি ভাবতে পারেন। তবে এতো রাগের কোনো দরকার নেই ঠিক এই মুহুর্তে। কারণ একটি বড় কাজের দায়িত্ব পেতে যাচ্ছেন খুব তাড়াতাড়ি। যা আপনার ভাগ্য বদলের চাবিকাঠিও হতে পারে। পারিবারিক কলহের অবসান ঘটবে।

কুম্ভ (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি): সামাজিক কাজে অংশ গ্রহণের মাধ্যমে আজ আলোচনায় আসার সম্ভাবনা রয়েছে। প্রশংসা পাবেন শত্রুর কাছ থেকেও। দূরের মানুষ আজ সঙ্গ দেবে। অনেক দিনের প্রচেষ্টা আজ সফলতা পাবে প্রেমের ক্ষেত্রে। কর্মক্ষেত্রে জটিলতা শুরু হতে পারে। তবে আপনার যথেষ্ট বুদ্ধি আছে সমাধান করার। পারিবারিক কারণে অর্থযোগ নিশ্চিত।

মীন (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ): এক কাপ চা নিয়েও বন্ধুর সঙ্গে বেঁধে যেতে পারে ঘোর বিরোধ। খেলা নিয়ে খুব বেশি উত্তেজিত হবেন না। সময়কে তার নিজস্ব গতিবেগে ক্ষত সারিয়ে তুলতে দিন। পুরনো দিনের কথা মনে করে নস্টালজিক হয়ে যেতে পারেন। এটা আখেরে ভালোই হবে। টাকা হারানোর যোগ আছে।

প্রতিক্ষণ/এডি/এফটি

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G