আজ কেমন যাবেঃ ২৯ সেপ্টেম্বর

প্রকাশঃ সেপ্টেম্বর ২৯, ২০১৫ সময়ঃ ১২:৩৮ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:০৪ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

২৯ সেপ্টেম্বর

আজ ২৯ সেপ্টেম্বর, ২০১৫, কেমন যাবে আজকের দিনটি আপনার ??জেনে নিন আজকের দিনের রাশিফল দেখে।

মেষ (২১ মার্চ – ২০ এপ্রিল)

পারিবারিক কাজে বাধা পাবেন। আজ আপনার সন্তানের প্রতি লক্ষ্য রাখুন। কোথাও যেতে বাধা নেই তবে সাবধানতা অবলম্বন করুন। আজ আপনার বাড়িতে ঈদের দাওয়াতে কেই তো আসবেই। কিন্তু প্রেমের ক্ষেত্রে ঝামেলা হতে পারে।

বৃষ (২১ এপ্রিল – ২১ মে)

সমস্যা থাকতেই পারে কিন্তু সেটাকে পাত্তা দিবেন না। চিন্তার কারণে হতে পারে সন্তানকে নিয়ে। প্রেমের আশা আজ নাই বললেই চলে। যাত্রাযোগ শুভ। জাতিকাদের সাংসারিক জটিলতা বাড়বে। আপনার কর্মক্ষেত্রে সম্মানিত হবেন।

মিথুন (২২ মে – ২১ জুন)

যারা চাকরি করছেন তাদের জন্য শুভই হবে দিনটি। ঝামেলা কম হবে। আজ যারা ব্যবসা করছেন তারা বেশি লাভ করবেন। আর ডিয়ার স্টুডেন্ট আপনার বৃহস্পতি আজ তুঙ্গে। যাত্রা শুভ। জাতিকারা কিছু নগদ পেয়ে যাবেন হাতে। প্রেমের বাতাস আজ শীতল করবে আপনার দেহ-মন-প্রাণ।

কর্কট (২২ জুন – ২২ জুলাই)

আজ যেহেতু যাত্রা শুভ তাহলে দেরি কেন বেরিয়ে পড়ুন। সমস্যায় আছেন? আজ সেটার সলিউশন হওয়ার সম্ভবনা নাইট্টি পারসেন্ট। প্রেমিক-প্রেমিকারা চুটিয়ে প্রেম করুন। দিনটি আপনাদের জন্য শুভই দেখা যাচ্ছে। জাতিকারা আজ একটু পারিবারিকভাবে সমস্যায় পড়তে পারেন। সাবধানে হ্যান্ডেলিং করুন। মুরব্বিদের শরীরের প্রতি সাবধানতা অবলম্বলন করুন। কোথাও যাবার থাকলে চলে যান।

সিংহ (২৩ জুলাই – ২৩ আগস্ট)

ডিয়ার স্টুডেন্টস, আজ দিনটি শুভ। ব্যবসায়ী ভাইয়েরা সমস্যা তো থাকবেই আর দিনের শেষে দেখবেন সব মুসকিল আসান হয়ে গেছে। জাতিকারা হুম! আনন্দবার্তা আপনার জন্য। বাড়িতে আত্মীয়দের আগমন হবে। প্রেমিকরা চুটিয়ে প্রেমসাগরে হাবুডুবু খান কোনো সমস্যা নাই। যাত্রা মোটামুটি।

কন্যা (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)

ব্যবসায় টাকা আসবে আজ আর চাকরিজীবী ভাই-বোনরা উন্নতির আভাস আছে। কিন্তু সমস্যা হলো পরিবারে তো কিছু অশান্তি হতেই পারে তাইনা? সাবধান! আজ আপনার কপাল পোড়া প্রেমের ফুল ফুটতে নাও পারে। জাতিকারা টাকায় টাকা, আজ ডান হাতের তালু চুলকালে বুঝবেন কিছু নগদ আসবে। আপনার যাত্রা শুভ।

তুলা (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)

নিশ্চয় সকালে উঠে আপনার ডান হাতে তালু চুলকাচ্ছে তাইনা? আজ অর্থ পাওয়ার সমূহ সম্ভবনা আছে। কিন্তু প্রেমের ধারে কাছেও যাবেন না আজ। বাধা পেতে পারেন। দাম্পত্য সম্পর্কে মনোমালিন্য থাকবে। জাতিকারা মোটামুটি যাবে আজ আপনার সারাটা দিন। আর যারা বিদেশ বিদেশ করছেন বা যারা ভ্রমণপিপাসু তাদের সুযোগ আসতে পারে। যাত্রা তো শুভই।

বৃশ্চিক (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)

ব্যবসায়ী বন্ধুরা আজ আপনার শুভর পাল্লাটা ভারি তাই ব্যবসায়ী আয় বাড়ার সম্ভবনা আছে। চাকরির ক্ষেত্রে পদোন্নতির সম্ভাবনা তৈরি হতে পারে। আর আজ আপনার বেতন বাড়ার আলোচনা শুনতে পারবেন হয়তোবা। যেহেতু প্রেমযোগ শুভ তাই লেগে যান। অন্তঃপুরবাসিনীরা ভীষণ ব্যস্ত থাকবেন আজ। যাত্রা শুভ।

ধনু (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)

কর্মক্ষেত্রে এবং ব্যবসায়ে লাভের সম্ভাবনা আছে। তবে পারিবারিক জটিলতা থেকে সাবধান। প্রেম? উহু, দরকার নেই তার কাছে যাবার। আর আজ সেটা আসবেও না আপনার। জাতিকাদের জন্য দিনটি মোটামুটি। পরিবারে ঝামেলা তো কিছু হয়েছে আপনার কাজের জায়গা আপনার অনুকুলে থাকবে। কোথাও যেতে চাইলে যান না, যাত্রা তো শুভ।

মকর (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)

আপনার প্রেমে হাওয়া খুবই দুর্বল। কেননা গ্রহ তো তাই বলছে। অতএব গ্রহ ঠিক হোক তারপর প্রেমের তরী বাইবেন। তবে ব্যবসায়ে আর্থিকভাবে লাভবান হবার সুযোগ আসবে। জাতিকারা আজ আপনার সাবধান হওয়াই উচিত। শরীর কিন্তু তেমন ভালো যাবে না। কর্মক্ষেত্রে একটা অন্যরকম অবস্থার সৃষ্টি হওয়া অস্বাভাবিক নয়। যাত্রা শুভ।

কুম্ভ (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)

আজ আপনার গ্রহ মোটেও স্থির নয়। তাই বৌয়ের সাথে ভালোভাবে মানিয়ে চলুন। না হলে আজ হ্যাপা আছে। নতুনভাবে পরিকল্পনা করুন দেখবেন সাফল্য আসতে শুরু করেছে। ব্যবসায় উন্নতি হবে আজ। প্রেম শুভ। জাতিকারা কাপড় গুছিয়ে রেখেছেন তো আজ কিন্তু ভ্রমণের সুযোগ আসতে পারে।

মীন (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)

লায়লা-মজনুরা আজ কিন্তু আপনারা দখিনা হাওয়ায় ভাসবেন। আজ এ রাশির জাতকরা ব্যবসায় উন্নতির সুযোগ আসবে। লুফে নিন বুদ্ধিমত্তায়। না হলে মিস করবেন। জাতিকারা চাকরির চেষ্টা করছেন? শুভ সংবাদ পেতে পারেন। গিন্নিরা আজ পাকঘরে ব্যস্ত থাকবে কিন্তু অতএব প্রস্তুতি নিন। আজ আপনার কপাল ফাটা। প্রেম নাইরে ভাই। যাত্রা শুভ আছে কোথাও যাওয়ার থাকলে ঘুরে আসুন।

 

প্রতিক্ষণ/এডি/এফজে

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G