আজ কেমন যাবেঃ ২ সেপ্টেম্বর

প্রকাশঃ সেপ্টেম্বর ২, ২০১৫ সময়ঃ ৯:৫১ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:২১ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

rashiআজ ২ সেপ্টেম্বর, ২০১৫। কেমন যাবে আজকের দিনটি আপনার? জেনে নিন আজকের দিনের রাশিফল দেখে।
মেষ (২১ মার্চ – ২০ এপ্রিল)
মনে হতে পারে শুরুটা হয়েছে খুব খারাপ ভাবে। কিন্তু এভাবেই এগিয়ে যেতে হবে। পতনের পরই উত্থান। শারীরিক কোন বৈশিষ্ট্যের কারণে আলোচিত হতে পারেন। রাষ্ট্রের পক্ষ থেকে বড় ধরনের কোন চাপ আসতে পারে। কাজের ক্ষেত্রে প্রতিদিন নিজেকে ছাড়িয়ে যেতে পারলে উন্নতি আসবে। অর্থকড়ি কলকল করে কথা বলবে পকেটে।

বৃষ (২১ এপ্রিল – ২১ মে)
যে অভিমানের কারণে নিজের ভবিষ্যতের গলা চেপে ধরতে চাইছেন, সে অভিমান যদি আজ টুটে যায়, কেমন হবে? অপেক্ষা করুন প্রাকৃতিক কোন নির্দেশের জন্যে। দূরে থাকুন তৃতীয়পক্ষীয় মানুষের কাছ থেকে, যারা মধ্যসত্তভোগী। কর্মক্ষেত্রে নেতিবাচক কোন মনোভাবকে প্রশ্রয় দিয়েছেন তো মরেছেন। অর্থভাগ্য শোচনীয়।

মিথুন (২২ মে – ২১ জুন)
মিথুনের জাতক জাতিকার জন্যে দিনটি বৃষ্টিবান্ধব। যেখানেই যান, বৃষ্টি আপনাকে তাড়া করবে। যদি আকাশে কড়া রোদ ঝলসাতে থাকে, তারপরও বৃষ্টি নামবে, মনে। সুতরাং বলাই যাচ্ছে, প্রেমযোগ আজ অসাধারণ। দারুণ এক চা-সন্ধ্যার জন্যে অপেক্ষা করতে থাকুন। নতুন কর্মক্ষেত্র তৈরি হতে পারে। অর্থভাগ্য পর্যাপ্ত অনুকূল।

কর্কট (২২ জুন – ২২ জুলাই)
কর্কটের সৃজনশীলতায় বাধা পড়ছে। তবে পরিবেশ বদলের কারণে আজ বান ডেকে যাবে। এটাকে কাজে লাগান। ভালোবাসার মানুষের জন্যে বুকে কোন সন্দেহ পোষণ করে থাকলে বিদেয় করে দিন। সন্দেহকে, মানুষটিকে নয়। আপাতত বেকারত্বের বন্ধ্যা সময় পার হতে থাকলেও ধৈর্য্য রাখুন। শিগগিরই কেটে যাবে বন্ধ্যাত্ব। অর্থভাগ্য মোটের ওপর নয় মন্দ ধরনের।

সিংহ (২৩ জুলাই – ২৩ আগস্ট)
কিসে কিবা যায় আসে অফুরন্ত সময় হাতে, লেগে যান মজে যান তুলে আনুন সাফল্য। দ্রুত নিজেকে সরিয়ে নিন আসন্ন কাজ থেকে যে কাজটি আপনি অর্থ বিনিয়োগ ছাড়াই করতে চাইছিলেন। বন্ধুদের আসরে আজ আপনাকে সঙ বানানো হবে। প্রিয় মানুষটির সঙ্গে দেখা হয়ে যাবে। শিক্ষাখাতে অর্থ খরচ হয়ে যাবে। ঘটবে না অস্বস্তিকর কোন ঘটনা।

কন্যা (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)
মুহূর্ত আপনাকে আজ ছাড়বে না, প্রতিটি মুহূর্ত আজ আপনাকে লতাপাতার মতো জড়িয়ে ধরে থাকবে। নিস্তার পাবেন এলাকার ভয়ঙ্কর ছেলে-পেলেদের হাত থেকে। গুরুস্থানীয় কারো উপদেশ আজ সরাসরি কাজে লেগে যাবে। দূরত্ব কমে আসবে অভিমান জমে থাকে প্রেমে। স্বাস্থ্যে সম্পূর্ণ সুস্থতা থাকবে সারাটা দিন জুড়ে।

তুলা (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)
নিজেকে আজ নেতা নেতা মনে হবে। সঙ্গবদ্ধ মানুষ দেখলেই আজ বয়ান দিতে ইচ্ছে করবে। পেছনে চ্যালা প্যালাও আজ জুটে যাবে। এর মাধ্যমেই হয়তো আজ কিছু অর্থকড়ি জুটে যাবে ভাগ্যে। বিপদ বলে আজকের দিনে কিছু নেই, তবে বাসায় দীর্ঘদিন অবস্থান নিবে এমন আত্মীয় চলে আসতে পারে। ভ্রমণে স্বস্তি আসবেই…

বৃশ্চিক (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
দিন দিন আপনি বড় বেশি সহিংস হয়ে উঠছেন। এর জন্য আপনার পেছনে অশুভ অনেক শক্তি ছায়ার মতো হয়ে ঘুরছে। এখনো সময় আছে, নিজের সঙ্গে বোঝাপড়া করে নিন। পরিবারের আর্থিক সংকট আস্তে আস্তে কমতে থাকবে। বন্ধুদের ধারের অর্থ আজ হয়তো ফেরত দিয়ে দিতে পারবেন। আজকের দিনের শুরুটা হবে দৌড়ের মাধ্যমে, রাতের দিকে পাবেন সম্পূর্ণ স্বস্তি।

ধনু (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
ধনু রাশির সংবাদকর্মীদের জন্য আজ দিনটি গোড়া থেকেই শুভ। বিশেষ কোনো সংবাদের সূত্র পাওয়া যেতে পারে আজ। অফিসে সবকিছুই স্বাভাবিক থাকবে তবে নিজের উন্নতির জন্য বাড়তি পরিশ্রম করতে হবে। পারিবারিক অশান্তি কাটিয়ে আজ সুখকর পরিবেশ বজায় থাকবে। তবে ব্যবসায়িরা রাজনীতির ময়দানে সরব না থেকে ব্যবসা করলে ভালো হবে। প্রবাসীদের কেউ দেশে ফিরতে পারে।

মকর (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)
বাল্যবন্ধুর সাহায্য ও পরামর্শে আপনার জীবনের গুরুত্বপূর্ণ মোড় ঘুরতে পারে। তবে এক্ষেত্রে বন্ধুর কল্যাণে বেকার কারো চাকরি হলেও হতে পারে। কিন্তু মনে রাখবেন আপনার মন যা চায় সেটাই করবেন। কারণ মনের বাইরে গিয়ে চাকরি করলে উন্নতি করতে পারবেন না। আর উন্নতির জন্য যতটা পারিপার্শ্বিক সমর্থন দরকার তার চেয়েও বেশি দরকার নিজের মনের সমর্থন। প্রিয়জনের সঙ্গে মনোমালিণ্য মিটিয়ে ফেলেতে চেষ্টা করুন।

কুম্ভ (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)
যে কাজ আপনার সৃজনশীলতা প্রকাশে সহায়ক সেই কাজকেই আকড়ে ধরুন। অহেতুক বিভিন্ন জায়গায় অর্থের জন্য চেষ্টা না করে নির্দিষ্ট স্থানে ক্রমাগত চেষ্টা করাই ভালো। সামগ্রিক অর্থনৈতিক মন্দা পরিস্থিতির শিকার আপনি। তবে সন্ধ্যে নাগাদ বেতন কিংবা অন্য কোনো বিল পাওয়ার সম্ভাবনা রয়েছে। শারিরীক অবস্থার অবনতি হতে পারে। অন্য সব কাজেই আজ আপনি চালকের আসনে। শিক্ষার্থীদের ভর্তি সংক্রান্ত জটিলতা অব্যাহত থাকবে।

মীন (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
আনুগত্য ভালো, তবে তা যোগ্য প্রভু বা কর্তৃপক্ষের বিপরীতেই। অযোগ্য মানুষের আনুগত্য থেকে বেরিয়ে আসার কথা ভাবলেই চলবে না শুধু। উদ্যোগ নিয়ে দেখাতে হবে। অর্থকষ্ট দূরীভূত হবে।

রতিক্ষণ/এডি/এনজে

আরো সংবাদঃ

সর্বশেষ সংবাদ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G