আজ কেমন যাবেঃ ৩০ সেপ্টেম্বর
প্রতিক্ষণ ডেস্ক
আজ ৩০ সেপ্টেম্বর, ২০১৫, কেমন যাবে আজকের দিনটি আপনার ??জেনে নিন আজকের দিনের রাশিফল দেখে।
মেষ (২১ মার্চ – ২০ এপ্রিল)
আপনি যদি বিদেশ যাবার জন্য কোথাও টাকা দেবার জন্য মনস্থির করেন ,তাহলে দুদিন পরে দিন। কারণ আপনি বৈদেশিক কর্ম কান্ডে প্রতারিত হতে চলেছেন। প্রবাসীদের ঈদ উপলক্ষে দেশে আগমনের সম্ভাবনা রয়েছে। অনেকে আবার স্ত্রী সন্তান সহ বিদেশে বেড়াতে যেতে পারেন। কোনো বিধর্মীর দ্বারা উপকৃত হবার সম্ভাবনা দেখা যায়।
বৃষ (২১ এপ্রিল – ২১ মে)
কাজ কর্মে প্রচন্ড অনিহা দেখা দেবে। কোনো কাজ আরম্ভ করলে শেষ করতে পারবেন না। আজ কারো মৃত্যুতে আপনি শোকাহত হতে পারেন। ব্যাংকে কর্মরতদের দিনটি লাভ দায়ক ও সাফল্যের। আপনার আবেদিত ব্যাংক ঋণ পাশের যোগ প্রবল। রাস্তা ঘাটে সতর্কতার সাথে চলাফোরা করুন,দূর্ঘটনা এড়িয়ে চলুন।
মিথুন (২২ মে – ২১ জুন)
আপনার ব্যবসায়ীক যোগাযোগ বৃদ্ধি পাবে। তাবে গুরুত্ব পূর্ণ কোনো চুক্তি করতে হলে তা এ সপ্তাহের মধ্যেই করে ফেলুন। দাম্পত্য সুখ শান্তি বৃদ্ধির যোগ দেখা যায়। স্বামী-স্ত্রীর মধ্যকার ভুল বুঝাবুঝির অবসান আশা করা যায়। আজ আপনাদের প্রবাসে গমনের সুযোগ চলে আসতে পারে। ভিসা সংক্রান্ত ইন্টারভিউ এ সাফল্য পেতে পারেন।
কর্কট (২২ জুন – ২২ জুলাই)
শেয়ার ব্যবসায় কিছু বিনিয়োগ করতে পারেন। আজ আপনার কর্মস্থলে প্রবল প্রতিযোগিতার সম্মূখীন হতে হবে। মূল্যবান দ্রব্য সামগ্রি সাবধানে রাখুন। কোন ঝামেলায় নিজেকে জড়াবেন না। আজ সহকর্মীদের সাথে উত্তপ্ত বাক্য বিনিময় এড়িয়ে চলে¬ই বুদ্ধিমানের মত কাজ করবেন। আজ আপনার রাগ জেদ ও অভিমানের উপর পূর্ণ নিয়ন্ত্রন প্রয়োজন।
সিংহ (২৩ জুলাই – ২৩ আগস্ট)
সন্তানের কোনো পড়াশোনা সংক্রান্ত কারনে আপনাদের ব্যস্ততা বৃদ্ধি পাবে। আপনার সৃজনশীল কাজ কর্মের আজ মূল্যায়ন হবে। প্রেম রোমান্স শুভ সম্ভাবনাময়। আজ প্রিয়জনের সাথে দেখা হবার যোগ প্রবল। তবে কোনো প্রকার ঝুঁকি নিতে যাবেন না। অনাকাঙ্খীত পরিস্থিতি এড়িয়ে চলুন। আজ লং ড্রাইভে না গেলে, ও বেপরোয়া ভাবে গাড়ী না চালালেই ভালো করবেন।
কন্যা (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)
আপনার ভূমিক্রয়ের স্বপ্ন পূরণ হবার সুযোগ আসবে। যুবকদের মটরসাইকেল ক্রয় শুভ। আজ বহুদিন ধরে আটকে থাকা কোনো কাজের সমাধান করতে পারবেন। আজ মা এর শরীর স্বাস্থ্য ভালো যাবে না। মায়ের কোমড় ব্যাথা বাড়তে পারে। পরিবারে কিছুটা উত্তেজনা বিরাজ করার কথা। কোনো আত্মীয়র উপস্থিতি আপনাকে অস্বস্থিতে ফেলে দেবে।
তুলা (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)
নিশ্চয় সকালে উঠে আপনার ডান হাতে তালু চুলকাচ্ছে তাইনা? আজ অর্থ পাওয়ার সমূহ সম্ভবনা আছে। কিন্তু প্রেমের ধারে কাছেও যাবেন না আজ। বাধা পেতে পারেন। দাম্পত্য সম্পর্কে মনোমালিন্য থাকবে। জাতিকারা মোটামুটি যাবে আজ আপনার সারাটা দিন। আর যারা বিদেশ বিদেশ করছেন বা যারা ভ্রমণপিপাসু তাদের সুযোগ আসতে পারে। যাত্রা তো শুভই।
বৃশ্চিক (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
আজ বকেয়া টাকা আদায়ের জন্য তাগাদা দিন। আর্থিক সংকটের অবসান হবার সুযোগ আসবে। আপনি যদি খুচরা ব্যবসায়ী বা পাইকারী ব্যবসায়ী হয়ে থাকেন, তাহলে আজ লেনদেনে সতর্ক থাকবেন। হোটেল মোটেল ও রেস্টুরেন্ট ব্যবসায়ীরা কিছু লাভের মুখ দেখতে পাবেন। আজ প্রিয়জনদের সাথে রেস্টুরেন্টে খাবার যোগ রয়েছে। কোমল পানিয়র ব্যবসায় লাভ হবে।
ধনু (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
রাগ ও জেদ নিয়ন্ত্রনে রাখুন। আজ আপনার প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে। শত্রুরা আপনার প্রভাব দেখে ঘাবড়ে যাবে। অফিশ বা ব্যবসা সংক্রান্ত কোনো কাজে আপনার বিদেশ যাত্রা হতে পারে। অনৈতিক সম্পর্ক ও অহেতুক চিল্লা পাল্লা না করাই ভালো। ট্রাভেল এজেন্সি ও ট্যুরিজম ব্যবসায়ীরা ভালো লাভ করতে পারেন।
মকর (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)
আপনার বিদেশ যাবার সুযোগ বৃদ্ধি পাবে। বৈদেশিক ব্যবসা বাণিজ্যে ভালো লাভের সম্ভাবনা দেখা যায়। ব্যয় বৃদ্ধির কারনে কিছুটা উদ্বিগ্ন হয়ে উঠবেন। চলাফেরায় সাবধানে থাকবেন, পায়ে আঘাত লাগার আশঙ্কা রয়েছে। হোটেল ব্যবসায় ভালো বুকিং হতে পারে। ট্রান্সপোর্ট ব্যবসায়ীরা ভালো লাভের আশা করতে পারেন।
কুম্ভ (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)
কাজ কর্মে বাধা বিপত্তি দেখা দেবে। বিদেশ থেকে কিছু টাকা পেয়ে যাবেন। কোনো বন্ধু বা বড় ভাই-বোনের সাহায্যে পাওনা টাকা আদায় করার যোগ রয়েছে। আজ চাকরীজীবীদের বকেয়া বেতন বোনাস আদায়ের যোগ প্রবল। ব্যবসায়ীরা আজ বকেয়া টাকা আদায় করতে পারবেন। দৈনন্দিন কাজে ভালো লাভ হবে। তবে ভ্রাতৃবিরোধ এড়িয়ে চলুন।
মীন (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
আজ আন্তর্জাতিক প্রতিষ্ঠানে কর্মরতদের বহু লাভ হতে পারে। ট্রেনিং সংক্রান্ত বিষয়ে বিদেশ যাত্রার যোগ প্রবল। সরকারী চাকরীজীবীরা পদস্ত কর্মকর্তার বিরাগ ভাজন হতে পারেন। কারো সম্পর্কে কোনো মন্তব্য করার পূর্বে সতর্ক হয়ে নিন। রাজনৈতিক নেতা কর্মীরা প্রবল প্রতিবন্ধকতার সম্মূখীন হবেন। আপনার সম্মান হানির ষঢ়যন্ত্র চলতে থাকবে।
প্রতিক্ষণ/এডি/এফজে



















