আজ কেমন যাবেঃ ৩১শে জুলাই
প্রতিক্ষণ ডেস্ক
আজকের দিনটি কেমন যাবে আপনার। জেনে নিন আজকের দিনের রাশিফল দেখে।
মেষ (২১ মার্চ – ২০ এপ্রিল)
আপনি মাঝে মাঝেই প্রয়োজনীয় জিনিস হারিয়ে বসেন। ঘর থেকে বের হওয়ার আগে আজ সবকিছু দেখে বের হওয়া উত্তম। ভিড় এড়িয়ে সোজা, নাকি বাঁকা রাস্তায় চলবেন- সেটা নিতান্তই আপনার ব্যাপার। অফিসের কাজে বস আজ বিশেষ ভাবে আপনার ওপর নির্ভরশীল হয়ে পড়বেন। বুদ্ধি খাটিয়ে সেগুলো সমাধান করতে হবে সব। প্রিয় কোনো বন্ধু আজ কিছু উপহার দিতে পারে। পাওনা অর্থ ফেরত পাবেন। প্রেমযোগ উল্লেখ করার মতো।
বৃষ (২১ এপ্রিল – ২১ মে)
বিবিধ কারণে সকাল থেকেই মেজাজ খারাপ। অতীতের কিছু স্মৃতি হঠাৎ করে ভিড় করবে মনের আঙিনায়। যে অতীত ফিরে আসবার নয় তা নিয়ে চিন্তা না করাই ভালো। তবে অফিস থেকে বের হওয়ার আগে কোনো একটি বিষয়ে চিন্তিত হয়ে পড়বেন। আজ আপনার অর্থ পাওয়ার কথা থাকলেও বাকিতে থেকে যাবে সব। সঙ্গীর সঙ্গে ভালো ব্যবহার এখন সম্পর্কের একান্ত কাম্য। নিজের মন খারাপের রেশ যেন তার ওপর না পড়ে।
মিথুন (২২ মে – ২১ জুন)
কাছের মানুষদের সঙ্গে যোগাযোগের সুযোগ নেই। আজ একাকী কাটাতে হবে ঘরের নিভৃত কোণে। কর্মক্ষেত্রেও মুখ বুজে কাজ করে যেতে হতে পারে। বিষণ্ণ দিনকে সুপ্রসন্ন করতে পারে প্রিয়জনের মধুর বাণী। সন্ধ্যার পর চেনা মানুষ খোলস বদলে আসবে অচেনা হয়ে। দেয়া আর নেয়ার ওপর নির্ভর করছে অর্থাগম।
কর্কট (২২ জুন – ২২ জুলাই)
আজ মানসিক শক্তি অন্য দিনের চেয়ে কম থাকবে। মনের মতো কারও সঙ্গ হঠাৎ করে আর ভালো লাগবে না। মনে পড়তে শুরু করবে পুরনো মানুষটিকে, যে একটা খয়েরি গাছের নিচে দাঁড়িয়ে থাকতো। কাজের ক্ষেত্রে অন্য কারও উদাহরণ আপনার ক্ষেত্রে নাও খাটতে পারে। সুতরাং বিশেষ কোনো দৃষ্টান্তকে আদর্শ হিসেবে না নিলেই ভালো করবেন। অর্থাগম উত্তম।
সিংহ (২৩ জুলাই – ২৩ আগস্ট)
পরিবেশের প্রভাব পড়বে আপনার দৈনন্দিন আচরণে। প্রেমের খাতিরে আজ নিতান্ত অসামাজিক সিংহ রাশির জাতক কিংবা জাতিকাটি হয়ে উঠবেন দারুণ সামাজিক। কর্মক্ষেত্রে দৈনন্দিন কাজকে রুটিনে ফেলে দিন, আর প্রতিদিনই আগের দিনের কাজের পরিমাণ ও মানকে অতিক্রম করতে চেষ্টা করুন। অর্থকড়ি সংগ্রহের জন্যে ব্যাপক দৌড়ঝাঁপ করতে হবে।
কন্যা (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)
অফিসে ঢুকেই নিমন্ত্রণপত্র পেয়ে যাবেন টেবিলে। যাক নিমন্ত্রণপত্র পর্ব শেষে সোজা বসের রুমে আপনার জন্য সংবাদ অপেক্ষা করে আছে। নিজ শহরের বাইরের কোনো কাজের জন্য আপনাকে পাঠানো হতে পারে। আর এই সুযোগে নিজের প্রয়োজনীয় কথাগুলো বসকে বলে ফেলুন। যা অনেকদিন ধরেই বলতে পারছিলেন না। নিজের প্রতি বিশ্বাস রাখুন আর এগিয়ে যান। সঙ্গী নির্বাচনে নিজের পছন্দ অপছন্দকে এগিয়ে রাখুন। ভালো থাকুন।
তুলা (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)
একি! আপনার যে দিন শুরুই হচ্ছে অর্থপ্রাপ্তি দিয়ে। অবাক হবেন না, আজ অবাক হওয়ার মতো অনেক ঘটনাই ঘটবে। তাই চুপচাপ দেখতে থাকুন কী হয় আজ চারপাশ ঘিরে। বাসস্থানজনিত সমস্যার সমাধান হয়ে যাবে। এমনকি গত মাসে যে অফিসে চাকরির জন্য চেষ্টা করেছিলেন, সেখান থেকে ডাকও পেতে পারেন। আজ পুরনো কোনো বন্ধুর সঙ্গে যোগাযোগ করতে পারে নতুন করে।
বৃশ্চিক (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
আজ পুরনো বন্ধু কিংবা প্রেমিক অথবা প্রেমিকার সঙ্গে দেখা করতে চাইলে- সে পথে বাধা আসতে পারে। আপনার প্রতি কারও গোপন প্রেম টের পেতে বড় দেরি হয়ে যেতে পারে। কর্মমুখর দিন শরীরকে ঝরঝরে করে তুলতে পারে আজ। আয় ও ব্যয়ের হিসাব রাখুন, আয়ের সমানুপাতে ব্যয় করুন। সামনে বড় খরচ অপেক্ষা করে আছে।
ধনু (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
আজ ক্যারিয়ার নিয়ে দুশ্চিন্তা পেয়ে বসতে পারে। এমন কোথাও কোনো গেট টুগেদারের নিমন্ত্রণ পাবেন, যেখানে পুরনো কোনো বন্ধুকে হঠাৎ দেখতে শুরু করতে পারেন ভিন্ন চোখে, যেমনটা ভাবেননি আগে। কর্মক্ষেত্রে, আপনার চেয়ে বয়সে ছোট এমন কারও পরামর্শ ভালো কাজে আসতে পারে। ক্যারিয়ারের দুশ্চিন্তা অর্থাগমের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে।
মকর (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)
খুব গুরুত্বপূর্ণ কোনো কাজকে সামনে খুব বিপদে পড়তে পারেন, যে বিপদ আপনার দেরি করিয়ে দিতে পারে। আমাদের দেশের পরিপ্রেক্ষিতে চোখ বন্ধ করে বলে দেয়া যাচ্ছে- ভয়াবহ যানজট আপনার জন্যে ওঁৎ পেতে আছে। রাস্তায় বেরুলেই ঝাঁপ দিয়ে পড়বে ঘাড়ে। কর্মক্ষেত্রে যদি সাফল্যের একটি দরজা বন্ধ হয়ে যায়, তো অপেক্ষা করতে থাকুন, আরেকটি খুলে যাওয়া শুধু সময়ের অপেক্ষা।
কুম্ভ (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)
সকাল থেকেই মনটা দূরে কোথাও যেতে চাইছে। কাছের বন্ধুদের ডেকে পরিকল্পনা করে ফেলুন আর বের হয়ে যান। নক্ষত্র মতে, আজ গোটা দিনটাই আপনার। আজ ইচ্ছাশক্তি আপনার অধীন। কর্মক্ষেত্রেও হঠাৎ করে কিছু সুযোগ চলে আসবে যা দীর্ঘমেয়াদে সুফল দেবে আপনাকে। তবে মনে রাখবেন আপনার চিন্তার দৌড় আর বাস্তব জীবনের দৌড় এক নয়। চিন্তার দৌড়ে কিছুটা লাগাম দিয়ে বাস্তবে দৌড় দিন। তাতে আখেরে আপনার এবং সঙ্গী দুজনেরই লাভ হবে।
মীন (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
আপনার চেয়ে বয়সে অনেক তরুণ এমন কেউ আজ আপনার সঙ্গে দেখা করতে আসবে। তার কাছ থেকে পাওয়া কিছু সংবাদে ভেতরে হতাশা কাজ করতে পারে। মীন রাশির জাতকদের আজ প্রেমে পড়ার সম্ভাবনা বেশি। এক্ষেত্রে সবদিক বিবেচনা করেই তবে সম্পর্কে এগিয়ে যাওয়া ভালো। ধান, গমের ব্যবসায়ীরা বিশেষভবে লাভবান হওয়ার সুযোগ পাবেন।
প্রতিক্ষণ/এডি/নির্ঝর



















