আজ কেমন যাবেঃ ৩১ আগস্ট

প্রকাশঃ আগস্ট ৩১, ২০১৫ সময়ঃ ৯:১০ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:১০ পূর্বাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

rashi

আজ ৩১ আগস্ট, ২০১৫। কেমন যাবে আজকের দিনটি আপনার? জেনে নিন আজকের দিনের রাশিফল দেখে।

মেষ (২১ মার্চ – ২০ এপ্রিল)

মুনাফা মুনাফা করলে ব্যবসায়ে মুনাফা বাড়বে না। এরজন্য চাই সঠিক উদ্যোগ গ্রহণ। আর সেই উদ্যোগ গ্রহনের সময় আজ। বিনিয়োগ করুন বুঝে শুনে আর বুদ্ধিমত্তার পরিচয় দিন। ছুটি শেষে অফিসে কাজের পরিবেশ ভালো হলেও নিত্য দিনেই মতোই অফিস চলবে। ঘরে মৃদু ঝগড়া বিবাদ হবে তবে কারো শারিরীক অবনতির আশঙ্কা নেই। নতুন সম্পর্কে জড়ানোর যে পরিবেশ সৃষ্টি হয়েছে তা নষ্ট করবেন না।

বৃষ (২১ এপ্রিল – ২১ মে)

বৃষ রাশির শিক্ষার্থীদের জন্য দিনটি শুভ। পরীক্ষায় ভালো করার সম্ভাবনা রয়েছে। আপন কারো কাছ থেকে পাওয়া সুসংবাদে কাজে উৎসাহ বাড়বে। তবে রাস্তায় সাবধান থাকাই উত্তম। পেছন থেকে কোনো কিছুর ধাক্কায় গুরুতর আহত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সতর্কতা আর সাবধানতা আপনাকে এই গ্রহের ফের থেকে বাচিয়ে দিতে পারে। দিনের শেষ ভাগে হঠ্যাৎ অর্থপ্রাপ্তিযোগ আছে। আবার একই রকম খরচও আছে আজ।

মিথুন (২২ মে – ২১ জুন)

প্রেমের প্রস্তাব আসবে আজ। গ্রহ বলছে পুরোনো সম্পর্কের রেশ আজ প্রিয় কারো দর্শনে শেষ হবে। কর্মক্ষেত্রে উন্নতির ধারাবাহিকতায় আজ বসের সঙ্গে কোনো একটা নির্দিষ্ট বিষয় নিয়ে বাদানুবাদ হতে পারে, সেক্ষেত্রে আপনিই জয়ী হবেন। ব্যবসায়িদের জন্য অবশ্য অতটা ভালো নয় দিনটি। দিনের শুরুতেই ব্যবসায় লোকসান হতে থাকবে। তাই বলে গোটা দিনই লোকসানে যাবে তা নয়। হুট করে নতুন কিছু কাজের অর্ডার আসবে, যার ভেতর আপনি নিজের সৃষ্টিশীল স্বত্ত্বাকে কাজে লাগাতে পারবেন।

কর্কট (২২ জুন – ২২ জুলাই)

অতিরিক্ত তেলের খাবার আপনার স্বাস্থ্যের জন্য খারাপ জেনেও অনবরত খেয়েই যাচ্ছেন। যার খেসারত আজ দিতে হতে পারে। স্বাস্থ্যের ক্রমশ অবনতির পাশাপাশি ব্যবসায়েও অবনতির দিন আজ। অফিসে এবং ব্যবসায়ে বিরোধী শিবির থেকে যতটা সম্ভব দূরে থাকুন আজ। আপনাকে কুপোকাৎ করার জন্য একজন বিরোধীর সঙ্গে দেখা হওয়াই যথেস্ট। ডাক্তার যদিও আপনার স্বাস্থ্যের উন্নতির জন্য দূরে কোথাও ভ্রমনের পরামর্শ দিয়েছেন, কিন্তু আজকের দিনে দূরে ভ্রমন আপনার জন্য বিপজ্জনক।

সিংহ (২৩ জুলাই – ২৩ আগস্ট)

যদি শেয়ার ব্যবসায়ে টাকা বিনিয়োগ করে থাকেন তবে আজ সাবধান। আপনার শেয়ারের দাম হুট করেই কমে যাওয়ার সম্ভাবনা আছে। কারণ গ্রহ বলছে আপনার উপর শনি ভর করেছে। তাই এই শনিকে কাধ থেকে নামাতে আজ কৌশলী হওয়া ছাড়া উপায় নেই। অন্যের সাফল্যে আপনার বুকের ছাতি উচু হয়ে যাবে আজ। তবে চেষ্টা করুন অমীমাংসিত কাজগুলো সেরে ফেলতে। সম্পর্কে নতুন মাত্রা যোগ হতে যাচ্ছে।

কন্যা (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)

খেলাধুলার সঙ্গে যুক্ত কন্য রাশির জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ। মাঠে ভালো ফলাফলের পাশাপাশি দাম্পত্যজীবনেও ভালো কাটবে আজ। দেহের প্রতি নজর দেবেন, আপনার বেখেয়ালে শরীরের ভেতর দানা বাধতে পারে রোগ। দিনের শুরুতে শ্বাস প্রশ্বাসজনিত সমস্যা দূর করতে সিগারেট কমা খেতে পারেন আজ। একটাও না খেলে খুবই ভালো। শিক্ষার্থীদের জন্য জম্পেশ দিন আজ। প্রেম চলছে, চলবে অবিরত।

তুলা (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)

পরিবারের কারও সঙ্গে তর্ক করা থেকে বিরত থাকুন, এটা দীর্ঘস্থায়ী তিক্ততার জন্ম দিতে পারে। সে তিক্ততা ছড়িয়ে যেতে পারে প্রেমের ক্ষেত্রেও। ভালোবাসার মানুষটির বিশেষ বিশেষ শখগুলোর প্রতি আরেকটু সহনশীল হোন, একটাই তো জীবন। কর্মক্ষেত্রে ছড়ি ঘোরানোর মতো ক্ষমতায় চলে যেতে পারে নীচ জাতীয় কোন সহকর্মী। অর্থপ্রাপ্তি ঘটছে না।

বৃশ্চিক (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)

বেছে বেছে আজই কোন গুরুত্বপূর্ণ কাজের আগে পড়তে পারেন মারাত্মক জ্যামে। সময় নিয়ে বের হবেন বাসা থেকে, যথেষ্ট সময় নিয়ে বের হতে হবে। ভালোবাসার মানুষটি মনে চেপে রাখা গভীল ব্যাথার কোন স্মৃতি বলতে পারেন আজ, তার প্রতি যথেষ্ট মর্যাদা রেখে শুনুন, অতঃপর পাশে দাঁড়ান, এখানেই কল্যাণ নিহিত আছে। অফিসে অযথা বাগাড়ম্বর হতে থাকে যে দলটির মাঝে তাদের কাছে ভিড়বেন না। অর্থপ্রাপ্তি ঘটতে পারে দিনের শেষে।

ধনু (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)

অতিরিক্ত আত্মবিশ্বাসের প্রভাবে খুব সাধারণ কোন প্রশ্নের ভুল উত্তর দিয়ে আসতে পারেন ধনু। এটা যে শুধু পরীক্ষায় খাতায় ঘটতে পারে তা নয়, হতে পারে গুরুত্বপূর্ণ কোন সাক্ষাতকারে কিংবা মুখোমুখি কোন তর্কবিতর্কে। প্রেমের মানুষটির কাছে আপনার কৃতিত্বের কথা ফুলিয়ে ফাঁপিয়ে বলে কোন লাভ হবে না, তেমন চিন্তা থাকলে পরিত্যাগ করুন। অফিসে আপনার মতো ত্বরিৎকর্মা যে নেহাৎ সামান্য, সেটা আজ প্রমাণ করে দিন। অর্থযোগ দেখা যাচ্ছে।

মকর (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)

কারও সঙ্গে মনোমালিন্যের জের ধরে কোন নিজের পারিবারিক ঐতিহ্য ভেঙে বসতে পারেন। প্রেমের ক্ষেত্রে প্রাথমিক কিছু বাধা উৎরোতে পারলে আজ হতে পারে চমৎকার কোন চা-সন্ধ্যা। এছাড়া পুরোন প্রেমিক প্রেমিকাদের ভ্রমণ সুখকর হবে। কর্মক্ষেত্রে আপনার অনুপস্থিতিতে কড়া সমালোচনা চলছে, ব্যাপারটাকে আমলে নিন। অর্থযোগ প্রক্রিয়াধীন।

কুম্ভ (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)

দেখুন কুম্ভ প্রতিটি ব্যর্থতারই আলাদা ভাষ্য রয়েছে, যেগুলো পরবর্তীতে সফলতার সিঁড়ি হওয়ার যোগ্যতা রাখে। প্রেমের ক্ষেত্রে- আমি আগে না, তাকেই আগে বলতে হবে, এই নীতি অবলম্বন করলে- কী প্রেমের প্রস্তাবের ক্ষেত্রে, কী কোন মান অভিমান ভাঙার ক্ষেত্রে, বিশেষ সুবিধে করতে পারবেন না, যদি অপরপক্ষ অন্য রাশির হয়ে থাকুন। একই রাশি হলে চেষ্টা করে দেখতে পারেন। অফিসে আপনার সৃজনশীলতা প্রশংসিত হবে। অর্থযোগ আসবে তার সূত্র ধরেই, তবে একটুপর, সঙ্গে সঙ্গে নয়।

মীন (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)

একান্ত ব্যক্তিগত কিছু- খুব বেশি কাছের এবং বোঝাপড়া চমৎকার এমন মানুষ ছাড়া আর কারও কাছে প্রকাশ করবন না। প্রেমের ক্ষেত্রে মিনতি করবেন না যদি অপরজন চলে যেতে চান, তাকে যেতে দিন। পুরনো কোন ক্ষতে আঁচড় লেগে যেতে পারে। অফিসে উর্ধ্বতনের সঙ্গে আপনার ঘনিষ্ট আচরণ অধঃস্তনদের গাত্রদাহের কারণ হচ্ছে। অর্থযোগ শুভই বলা চলে।

প্রতিক্ষণ/এডি/ডিএইচ

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G