আজ কেমন যাবেঃ ৩ আগস্ট

প্রকাশঃ আগস্ট ৩, ২০১৫ সময়ঃ ৮:৪৮ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:২৩ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

৩ আগস্টআজকের দিনটি কেমন যাবে আপনার। জেনে নিন আজকের দিনের রাশিফল দেখে –

মেষ (২১ মার্চ – ২০ এপ্রিল):

সম্প্রতি পরিচিত কারো কাছ থেকে দাওয়াত পেয়ে যাবেন। অবাক হওয়ার মতো অনেক কিছু ঘটে যাবে দিনের প্রথম ভাগে। ভালোবাসা পাবে নতুন দিগন্ত। আপনার কাজের জন্য সামনের ওপর অসন্তুষ্টি দেখানো কিছু লোক পেছনে গিয়ে প্রশংসা করবে। কথার চেয়ে বেশি ভাবা আজকের দিনে মনে আনন্দ এনে দেবে। অর্থভাগ্য জগদ্দল পাথরে পরিণত হবে- নড়বেও না, সরবেও না।

শুভ রং: লাল, বেগুনি ও সাদা
শুভ সংখ্যা: ৩, ৯, ১৭, ২২, ৩৭, ৪৫
পাথর: প্রবাল

 

বৃষ (২১ এপ্রিল – ২১ মে):

আপনার আশেপাশের পরিবেশ বদলে নিন আজকের ভেতর। অসহ্য হয়ে যাওয়া পরিবেশ মোকাবেলা করার চেয়ে নিরিবিলি থাকা আপনার জন্য উত্তম। কর্মক্ষেত্রে আজ আপনি সবার বিষ্ময়ের কারণ হতে পারেন। আপনার ব্যক্তিত্বের অনুকরণ করতে আগ্রহী হবে অনেকেই। ভালো লাগার মানুষটি শেষ পর্যন্ত আজই হ্যাঁ বলে দিতে পারে। পাওনা অর্থ ফেরত পেতে পারেন। রাস্তা পারাপারে বিশেষ সাবধানতা আপনার জন্য প্রধান বিবেচ্য বিষয়ে পরিণত হবে।
শুভ রং: আকাশি, কমলা
শুভ সংখ্যা: ৬, ১৭, ১৯, ২৭, ৩২, ৪৪
পাথর: পান্না

 

মিথুন (২২ মে – ২১ জুন):

আপনি কেন এতো দুশ্চিন্তা করছেন তা ঠিক বুঝে উঠতে পারছে না আপনার সঙ্গিনী। মনের কথা খুলে না বললে পরিস্থিতি ঘোলাটে হতে থাকবে। কোন কিছু খোয়া যেতে পারে বেখেয়ালে। প্রতিবেশীদের কারো কল্যাণে হয়ে যাবে শিক্ষণীয় ঘটনার অবতারনা। বিদেশে থাকা বন্ধুর পরম বন্ধুত্ব আপনাকে সিক্ত করতে পারে।
শুভ রং: হালকা সবুজ, ক্রিম
শুভ সংখ্যা: ৫, ১৮, ১৯, ২৫, ৩৪, ৪৭
পাথর: পোখরাজ

 

কর্কট (২২ জুন – ২২ জুলাই):

অতঃপর আপনি পালিয়ে যেতে চাইছেন সমস্ত দুর্দশায় আচ্ছন্ন নগরী থেকে। কিন্তু সবই যে আপনার দিকে চেয়ে আছে। আজকের দিনে পেছনে শত্রু লাগাকে উপভোগ করবেন। তার চতুর দৃষ্টিকে আপনি আরও বেশি নাচিয়ে একদম ক্লান্ত করে ছাড়বেন। তবে সাবধান- বুঝতে দেয়া যাবে না। প্রেমভাগ্য এমনিই ভালো যাবে, তবু কিছু দায়িত্ব বর্তাবে কাঁধের ওপর।
শুভ রং: হালকা সবুজ, সাদা ও কমলা
শুভ সংখ্যা: ২, ১১, ১৮, ২৩, ৩৩, ৪৫
পাথর: মুক্তা

 

সিংহ (২৩ জুলাই – ২৩ আগস্ট):

আপাতত নিজেকে উন্মুক্ত করে দিন। পাখির মতো না হতে পারলেও ঘুড়ির মতো উড়ে যেতে দিন নিজেকে। সময়ের টান যখন পড়বে তখন ঠিকই ফেরত আসতে পারবেন, এখন শুধু উড়ে যেতে থাকুন। প্রিয় মানুষটি সঙ্গে দেখা হওয়াটা উভয়ের জন্য জরুরি হয়ে পড়বে। জটিল সমস্যার সমাধানে আপনার মুখাপেক্ষি হতে পারে কাছের বন্ধুটি।
শুভ রং: হলুদ, সোনালি
শুভ সংখ্যা: ১, ১২, ৩৭, ৩৯, ৪১, ৪৬
পাথর: চুন্নি ও প্রবাল

 

কন্যা (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর):

ভ্রান্ত কোন এক ধারণ আপনাকে বশ করে রেখেছে। গা ঝাড়া দিয়ে উঠে দাঁড়ান, দেখবেন সব আপনার স্বপক্ষে। আর্থিক লেনদেন শুভ। অনাত্মীয় কেউ পরম আত্মীয় হয়ে উঠবে। চাকরিজীবীদের কেউ পদন্নতির সংবাদ পেতে পারেন। অনেক দিন ধরে ঘুরাচ্ছে যে কাজটি আজ তার সমাধান হবে। কিছুটা শারীরিক জটিলতা দেখা দিতে পারে- সাবধানতা জরুরি।
শুভ রং: ফিরোজা, চকলেট
শুভ সংখ্যা: ৫, ৯, ১৭, ২২, ৩৫, ৪৮
পাথর: পান্না

 

তুলা (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর):

বন্ধু সর্বস্ব দিন কাটাবেন আজ। বিশেষ কোনো কারণে আপনাকে তারা বারবার স্মরণ করবে। খাওয়াদাওয়ার ব্যাপারে বিশেষ কোনো দিকে আগ্রহ বাড়বে। বৃষ্টিবহুল দিনটিই আশীর্বাদ হবে। পাওনাদারের হিসেব মেটানো আপনার জন্য সহজ হবে। সবকিছুর প্রতি ভালোলাগা থাকবে তুঙ্গে। ভ্রমনবিলাসী মন পাবে মুক্ত হাওয়ার দিশা।
শুভ রং: ফিরোজা, আকাশি ও সাদা
শুভ সংখ্যা: ৫, ৬, ১৮, ২১, ৩৬, ৪২
পাথর: হীরা-পান্না

 

বৃশ্চিক (২৪ অক্টোবর – ২২ নভেম্বর):

জটিলতা দিয়ে দিনের শুরু হলেও শেষটা কিন্তু ভালো। কাজের চাপ সামলাতে মাথা রাখতে হবে ঠাণ্ডা, নইলে গুলিয়ে ফেলবেন সব। অতিরিক্ত আনন্দ আর রাগের সময় তোতলানো স্বভাবটা আজ কেন জানি বেড়ে যাবে। পরিবারের গুরুজনের নির্দেশে কাজ করা বেশ কষ্টকর হবে, কিন্তু আখেরে লাভ আছে মশাই। প্রেমের পদ্ম বুকের উষ্ণতায় সজিব থাকার বদলে নেতিয়ে পড়ছে, তাকে যথাস্থানে আসীন করার ব্যবস্থা করুন।

শুভ রং: নীল, ঘিয়ে, চকলেট
শুভ সংখ্যা: ১, ২, ৩, ৯, ২২, ৩৪
পাথর: প্রবাল ও চুন্নি

 

ধনু (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর):

মাথার উপরে ছড়ি ঘুরলে যেমন যন্ত্রণাদায়ক তেমনি ঘোরানও আপনার জন্য কষ্টের হয়ে যাবে। জন্মগত ভাবেই স্বাধীনচেতা হওয়ায় মুক্ত হাওয়াই কাজের লোভ কাজ করবে। অর্থ আজ খসবে, নিজের কারণে নয় বন্ধুদের কারণে। প্রিয়মানুষের শখ পুরণে বেশ পোহাতে হতে পারে। পুরো বিকেল ব্যয় করেও তার মনরক্ষা আজকের জন্য অনিশ্চিত। তাই বলে, হাত গুটিয়ে বসে থাকা নয় ধনু। এগিয়ে যান স্রোতের টানে…
শুভ রং: আকাশি ও বেগুনি
শুভ সংখ্যা: ৩, ৯, ১৭, ৩৮, ৪০, ৪৮
পাথর: পোখারাজ

 

মকর (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি):

পরিবারের কর্মক্ষম ব্যক্তিতির জন্য দিনটি আজ শুভ। ভ্রমনের উদ্দেশ্যে বের হয়ে থাকলে ভালো নইলে বাসায় ফিরে আসুন। আপনি যাকে আপন আপন ভেবে সমস্ত কথা বিলিয়ে যাচ্ছেন সে আপন ওতটা নাও হতে পারে। শিক্ষা ও বাস্তবতা দুটোই আপনি রপ্ত করতে শিখে যাবেন। আপনাকে কেউ ঘাঁটাবে না আর…
শুভ রং: লাল, বেগুনি ও সাদা
শুভ সংখ্যা: ৩, ৯, ১৭, ২২, ৩৭, ৪৫
পাথর: প্রবাল

 

কুম্ভ (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি):

কাজের শেষ ঘটিয়ে বসে আছেন, কিন্তু মাথা থেকে চাপ কমানোর কথা ভুলে গেছেন। আপনি আজ স্বাধীনতা ভোগ করতে পারেন নির্দিধায়। বন্ধুর কাছ থেকে কফির দাওয়াত মিস করবেন না- কারণ আলোচনায় উঠে আসবে প্রয়োজনীয় কোনো তথ্য। হটাৎ করেই উপহার পাওয়ার আনন্দ আপনাকে ছাপিয়ে যাবে। আজ থেকে ঠিক একবছর আগের ব্যর্থতা আজকের দিনে সফলতা পাবে- মিলিয়ে নিন।
শুভ রং: নীল, গাঢ় সবুজ ও বেগুনি
শুভ সংখ্যা: ১, ৩, ৯, ১৫, ২২, ৪৭
পাথর: নীলা

 

মীন (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ):

হাতে বেশ কিছু অর্থ আসবে। অর্থকে উপযুক্ত কাজে লাগানোর ব্যাবস্থা নিতে হবে দ্রুত। চাকরি নিয়ে আপনি যতটা দুশ্চিন্তায় ভুগছেনঠিক ততটাই সুযোগ আপনার জন্য অপেক্ষা করছে। আজ সন্ধ্যে নাগাদ পেয়ে যাবেন একটি সু-সংবাদ। কলিগদের বন্ধুসুলভ আচরণ আপনাকে দিনভর মুগ্ধ রাখবে।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ৪, ৭, ২৩, ৩৭, ৪০, ৪৫
পাথর: রক্তমুখী নীলা

 

প্রতিক্ষণ/এডি/তাফসির

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G