আজ কেমন যাবেঃ ৩ ফেব্রুয়ারি

প্রকাশঃ ফেব্রুয়ারি ৩, ২০১৬ সময়ঃ ৮:৫৩ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৫৩ পূর্বাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

rashi

আজ বুধবার, ৩ ফেব্রুয়ারি ২০১৬। কেমন যাবে আজকের দিনটি আপনার? জেনে নিন আজকের দিনের রাশিফল দেখে।

মেষ (২১ মার্চ – ২০ এপ্রিল): আজ কারো সঙ্গে কথার মাঝে মেজাজের স্ফুলিঙ্গও বের হয়ে যেতে পারে- সাবধান থাকুন। অর্থকড়ি আসতে পারে হঠাৎ করেই। প্রেমের যাত্রা দূর্ঘটনা কবলিত। ফাটকা কারবারে জড়িয়ে যেতে পারেন। বিদেশ ভ্রমণের সুযোগ আসতে পারে। পুরোনো বন্ধুদের অনেকের সঙ্গে আজ কথা বা দেখা হয়ে যেতে পারে। দূরযাত্রা টানছে দারুণভাবে।

বৃষ (২১ এপ্রিল – ২১ মে): দিনটি যাবে অনেক বেশি আনন্দ উপভোগের মধ্য দিয়ে। অপরের চিন্তায় নিজেকে চিন্তিত না করার পরামর্শ দিচ্ছে আপনার গ্রহ। নিজের প্রতি নতুন করে প্রেমের উদয় হতে পারে, অপরের প্রেম মেকি লাগবে। অর্থের সঙ্গে আজ দেখা হয়ে যেতে পারে। হাতের কাজের চাপ কমিয়ে বন্ধুদের সঙ্গ দেবেন নাকি কাজ ফেলে দেবেন সেটা একান্তই নিজের ব্যাপার।

মিথুন (২২ মে – ২১ জুন): ঠাট্টার পাত্র নিজে না হয়ে অন্যকে করে ফেলতে পারেন। তবে সব সময় মনে রাখা জরুরি আপনি যথেষ্ট কর্মনিষ্ঠি এবং ভদ্র একজন মানুষ হিসেবে পরিচিত। ভালোবাসা দিয়ে অসম্ভবকে সম্ভব করে ফেলতে পারেন আজকের দিনে। হাতের অবস্থা মোটামুটি টানের ওপর থাকতে পারে। বেকারদের কারো চাকরির ব্যবস্থা হয়ে যেতে পারে। হাতের কাজ গুছিয়ে রাখুন, আত্মীয়-স্বজনের সঙ্গে দিনটি কাটাতে হতে পারে।

কর্কট (২২ জুন – ২২ জুলাই): আপনি কারো উপকারের আশায় নিজে হেঁটে উপস্থিত হয়েছেন, ঝামেলাটা আজ সেখানেই হতে পারে। আপনার ধারনার সম্পূর্ণ বাইরের কোনো ব্যাপারে আজ কথা বলতে হতে পারে। শেয়ার বাজারের দিকে নজর রাখুন। কর্মক্ষেত্রের পরিবেশ কিছুটা বিরক্তিকর লাগতে পারে আজকের দিনে, এমনকি আপনার বসার চেয়ারটাও শত্রু মনে হতে পারে।

সিংহ (২৩ জুলাই – ২৩ আগস্ট): আজকের দিনে নিজেকে আর সবার থেকে ভিন্ন ভাবতে পারেন। স্বপ্নযোগে আসতে পারে এমন কোনো তথ্য যা সত্যি বলেই ভাবছেন। স্বপ্ন তথ্যকে যাচাই করতে মরিয়া হয়ে উঠেছে আপনার মন। ব্যবসায়ী বা চাকরিজীবী কারো মন আজ বসবে না কাজে। সিংহ রাশির ফুলটাইম প্রেমিকরাও আজ আগ্রহ হারিয়ে ফেলবে।

কন্যা (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর): আপনার ব্যবহার সবার কাছে আজ গ্রহণযোগ্য নাও হতে পারে। আজ আপনি সবাইকে উপযুক্ত সম্মান দিতেও পারবেন না। চঞ্চল একটি চিত্ত তাড়িয়ে নিয়ে বেড়াতে পারে। সিংহ রাশির জাতকের সঙ্গে কন্যা রাশির জাতিকার সাংঘর্ষিক সম্পর্কের উদয় হতে পারে, আবার বিপরীতও হতে পারে। বন্ধুদের আড্ডায় টানতে পারে মন।

তুলা (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর): আজকের দিনে আপনি শরীরে পাবেন ভিন্ন এক শক্তি, প্রফুল্ল মন হতে পারে শক্তির মূল উৎস। পাওনা অর্থ ফিরে পাওয়া আজ অনেকটাই নিশ্চিত। আজকের সব প্রচেষ্টা কোনো মহৎ কর্মে নিয়োজিত হতে পারে। অফিসের বড় কর্তার নজরদারি বেড়ে যাবে আপনার ওপর। নজরদারিতে চিন্তা না করে নিশ্চিত থাকুন বেতন বৃদ্ধি নিয়ে। কারণ সব নজরদারি ত্রুটি খোঁজার নয়, যোগ্যতায় মুগ্ধ হওয়ারও বটে।

বৃশ্চিক (২৪ অক্টোবর – ২২ নভেম্বর): একটাই চিন্তা আপনার কাঁধেও ঝুলছে, মাথায়ও চেপে বসে আছে। অর্থাৎ একটি বিষয় আপনাকে দ্বিগুন চাপে রেখেছে। প্রতিটি দিন আপনার কাজের পরিবেশ ভিন্ন ভাবে দিলেও আজকের পরিবেশটি খুব পরিচিত মনে হতে পারে। প্রণয়ের বাত্তি পারে নব উদ্দীপনা। দীর্ঘদিন পরে ছোটবেলার কোনো বন্ধুর দেখা পেয়ে মন আবেগে সিক্ত হবে। অর্থকড়ি কলকল আওয়াজ দিচ্ছে, খুব শিগগিরই দেখা পেতে যাচ্ছেন।

ধনু (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর): ধনুর কাজের রুটিন আজ সম্পূর্ণ উল্টো হয়ে যাবে। আগের কাজ হবে পরে, পরেরটা আগে। সকালের রং বিকেলের মতো, বিকেলেরটা সকালের মতো লাগতে পারে। অভ্যাসের বিপরীতে আজ অনেক কিছুই করতে হবে। ভালোবাসার মানুষের মুখে অনাকাঙ্ক্ষিত কোনো কথাও শুনতে হতে পারে। কিন্তু দৈবক্রমে এমন কোনো বাণী আসতে পারে যা দিনের সব হিসেবকে গুরুত্বহীন করে নতুন কিছুর দিশা দিতে পারে।

মকর (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি): কঠিন কোনো কাজের সমাধান সকালেই হয়ে যাবে। মস্তিষ্ক বা হাতের আড়ষ্ঠাতা সকালের চায়ের অপেক্ষা না করেই আপনার থেকে পালাবে। যৌথবিনিয়োগে নিশ্চিত লাভের যোগ আছে। নতুন বুদ্ধি প্রয়োগ করে ঘটাতে পারেন অসাধারণ কোনো ঘটনা। দূরযাত্রার সুযোগে মন নাও টানতে পারে। শুভাকাঙ্ক্ষির আদিক্ষেতা অসহ্য হতে পারে।

কুম্ভ (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি): আপনার কাজে প্রশংসা করতে পারে দূরের কেউ। পরিবারের সদস্যদের কারো শারীরিক সমস্য দেখা দিতে পারে। অর্থভাগ্যে আজ শুভ যোগ আছে। কোথাও বেড়াতে যেতে মন চাইবে ভীষণভাবে। আজ খুব বেশি হিসেব করে চলতে হবে। উদাসীন মনটাকে শান্ত করতে সঙ্গ নিতে পারেন প্রিয়জনের। আবহাওয়া নিশ্চিত সঙ্গ দেবে আপনাদের।

মীন (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ): চারপাশের কথা বড় বেশি অস্বস্তিকর লাগতে পারে। মেজাজটা সকাল থেকেই খিটখিটে হতে পারে। আপনার চারপাশের পরিচিত পরিবেশ সামলাতে হিমশিম খেতে হবে আজকের দিনে। শেয়ার হোল্ডার মীন রাশির জাতক-জাতিকাদের বিশেষভাবে সতর্ক দৃষ্টি রাখতে বলা হচ্ছে। আজ বাধতে পারে কোনো ভাগ্যের দান। বিশেষ কোনো ফুলের প্রতি মন বড়ই দূর্বল হয়ে উঠবে। সব মিলে দিনটি যাবে বেশ বৈচিত্রের মধ্য দিয়ে।

প্রতিক্ষণ/এডি/এফটি

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G