আজ কেমন যাবেঃ ৪ জানুয়ারি

প্রকাশঃ জানুয়ারি ৪, ২০১৬ সময়ঃ ৮:৫১ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৫২ পূর্বাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

rashi
আজ সোমবার, ৪ জানুয়ারি ২০১৬। কেমন যাবে আজকের দিনটি আপনার? জেনে নিন আজকের দিনের রাশিফল দেখে।
মেষ (২১ মার্চ – ২০ এপ্রিল): সবার কাছে প্রিয় হওয়ার আকাঙ্ক্ষা আপনাকে সারাটিদিন অস্থির রাখবে। চাওয়া আর পাওয়া না মিললেও কাকতালীয়ভাবে সমাজের কাছে প্রশংসনীয় হয়ে উঠবেন। বিদেশে উচ্চশিক্ষার সুযোগ পাবেন মেষ রাশির জাতক-জাতিকার কেউ। প্রিয় ব্যক্তির মন ভালো করতে গিয়ে ফেসে যেতে পারেন। খসতে পারে পকেটের বেশ কিছু টাকা।বৃষ (২১ এপ্রিল – ২১ মে): পারিবারিক কলহে জড়িয়ে যেতে পারেন অনাকাঙ্ক্ষিত ভাবে। আপনি না মানলেও বাইরের কেউ এসে ব্যাপারটিতে নাক গলাতে পারে। আর্থিক প্রতিষ্ঠান থেকে পেতে পারেন অর্থ সাহায্য। বন্ধুদের কারো রোগমুক্তি মনে আনন্দ এনে দিতে পারে। পুরনো শত্রু মাথাচাড়া দিয়ে ওঠার আশঙ্কা আছে। তাই সাবধান থাকুন দিনভর।

মিথুন (২২ মে – ২১ জুন): বেশ উত্থান পতনের মধ্য চলছে আপনার প্রেমের জীবন। অস্থির এই সময়ে আপনার অস্থির আচরণ নিয়ে কেউ প্রশ্নও তুলতে পারে। এসময় আপনাকে চিন্তা-ভাবনা করে পা ফেলতে হবে মিথুন। এসময় কারো প্রশ্নের মুখোমুখি না হয়ে সামনের দিনে কি আচরণ করবেন তার উত্তর পাবেন। আজ ক্যারিয়ারের জন্য কোনো শর্টকাট পথ বেছে নেয়ার কথা ভুলেও ভাববেন না। মনে রাখবেন, এক পা এগুতে গিয়ে পিছিয়ে যাবেন দশ পা।

কর্কট (২২ জুন – ২২ জুলাই): আজ নিজেকে নিয়ে গর্ব করার মতো সুবর্ণ সুযোগ এসে যাবে। শত সুযোগ এলেও কারো সামনে নিজের উচ্ছ্বাস প্রকাশ করতে যাবেন না, বোকামি হয়ে যেতে পারে। নিজের যোগ্যতা ধারণ করুন, সবাই আপনাকে বুঝে যাবে এমনিতেই। ব্যবসায় আসছে সুখের দিন। চোখ-কান খোলা রাখাটাই বুদ্ধিমানের কাজ হবে। অর্থভাগ্য দারুণ যাবে আজ।

সিংহ (২৩ জুলাই – ২৩ আগস্ট): আজ আপনি সব মানসিক যন্ত্রণার হাত থেকে রেহাই পেয়ে যাবেন সিংহ। আজ বন্ধুদের সঙ্গে দূরযাত্রা এড়াতে পারবেন না কোনোমতেই। আপনার মুক্তচিন্তা সবার কাছে প্রশংসার পাত্রে পরিণত করবে। ভালোবাসার মানুষের কাছে বিশেষ সমাদর পাবেন। চায়ের সঙ্গে সন্ধ্যাটা কাটবে বন্ধুদের সঙ্গে।

কন্যা (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর): কর্মক্ষেত্রে অবশ্যই নিজের ভাব গাম্ভীর্য বজায় রাখতে হবে। সব সময় মনে রাখা জরুরি নিজের উদ্দেশ্য সম্পর্কে। আজ আপনি কারো সঙ্গে প্রতিজ্ঞাবদ্ধ হতে পারেন। হয়তো তার সঙ্গে আপনার আবেগের রসায়নটা অনেক রোমান্টিক বলেই সম্ভব হবে। তাই প্রেমে পড়াটা আজকের ‍দিনে আপনার জন্য বাধ্যতামূলক হয়ে দাঁড়াতে পারে। পুরনো বন্ধু টাকা ধার চেয়ে বসতে পারে। তাই তার অতীত চিন্তা করে তারপর টাকা দেয়ার পরিকল্পনা করুন। দূরযাত্রা আপনাকে ডাকছে হাতছানি দিয়ে, আজ এমনই এক সুযোগ পেয়ে যেতে পারেন।

তুলা (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর): আজ আপনি এমন কিছু করতে যাচ্ছেন যা পৃথিবীর কল্যাণে নিয়োজিত হতে পারে। এমনকি কিছু প্রতিকূলতার সম্মুখিন হবেন, যার সমাধান আপনার খুব ভালোভাবেই জানা। তাই মাথা ঠাণ্ডা রাখুন, প্রয়োজনীয় বুদ্ধি বের করতে হবে। আজ বন্ধুদের সঙ্গে আড্ডা জমবে বেশ। সব কিছুর ফাঁকে প্রিয় ব্যক্তির কথাটা ভুলে যাওয়া চলবে না। বেকারদের কেউ চাকরির সন্ধান পাবেন।

বৃশ্চিক (২৪ অক্টোবর – ২২ নভেম্বর): উদারতা থাকাটা ভালো তাই বলে কেউ যেন আজ আপনাকে বোকা ভেবে নিজ স্বার্থ হাসিল না করে সেদিকে লক্ষ্য রাখবেন। আজ আপনার গ্রহ এমন ক্ষমতা দান করবে, যাতে বন্ধুটির চোখের মণিতে পরিণত হবেন। শুধু আপনার সুঠাম দেহ এর কৃতিত্ব বহন করবে না, আপনার ‍গুণের গুরুত্ব থাকবে বেশি। অর্থভাগ্য বেশ ভালো দেখা যাচ্ছে, তবে চলতি পথে জ্যামে পড়ার সম্ভাবনা অত্যধিক।

ধনু (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর): যদিও আপনি খুব ভালো বিচারক, তারপরও আপনার মতের বিরুদ্ধে যেতে পারে কাছের কোনো মানুষ। আজ আপনি অবাক করা কিছু কাজ করে বসবেন সবার সামনে, যা আগে কখনো করেননি। প্রতিবেশীদের কাছে আজ আলোচনার বিষয় বস্তুতে পরিণত হবেন। জেনে রাখবেন, সব কিছুর পেছনে আপনার জন্য একটি মধুর ফাঁদও অপেক্ষা করছে। বিদেশযাত্রার সুযোগ পাবেন কন্যা রাশির জাতকদের কেউ।

মকর (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি): আপনার ধীরগতির উন্নতি আজ বড় ধরণের আত্মপ্রকাশ করতে যাচ্ছে। সামাজিক কিছু উন্নয়নমূলক কাজে অবদান রাখতে হতে পারে। ছেলেবেলার খেলার সঙ্গীর জন্য আজ হঠাৎই মনটা বেশ উদাসীন হবে। রাস্তা পারাপারে সাবধানতা বজায় রাখার ইঙ্গিত দিচ্ছে আপনার গ্রহ। প্রেমময় দিন কাটবে সন্দেহ নেই।

কুম্ভ (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি): সামাজিক এবং পারিবারিকভাবে আপনার সমাদর বেড়ে চলবে। কিন্তু বাস্তবে আপনার ব্যক্তিত্ব অনেকের কাছেই বেশ কঠিন কিছু বটে। আপনার সঙ্গে আজ কেউ যেচে পরিচিত হতে আসবে। বিষয়টি কিভাবে নেবেন সেটা আপনার ব্যপার। বাড়িতে অতিথির ভিড় জমবে বিকেল নাগাদ। পাওনা অর্থের ফেরত আসবে হঠাৎ করেই। কাজের খাতিরে বিদেশ যাওয়ার সুযোগ এসে যেতে পারে।

মীন (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ): আজকের দিনে কাছের মানুষের সঙ্গ পেতে মন ছটফট করবে। বিশাল এই পৃথিবীতে নিজেকে খুব একলা মনে হতে পারে। আপনি যে প্রজেক্টে বর্তমানে কাজ করছেন তার প্রতি যত্নশীল হতে হবে দারুণভাবে। কারণ, আপনার ভবিষ্যতের অনেক কিছুই নির্ভর করছে এই প্রজেক্টের ওপর। অর্থভাগ্য কিছুটা মন্দ গেলেও সামনে আসছে সুদিন।

প্রতিক্ষণ/এডি/এফটি

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G