আজ কেমন যাবেঃ ৫ জানুয়ারি
প্রতিক্ষণ ডেস্ক
আজ মঙ্গলবার, ৫ জানুয়ারি ২০১৬। কেমন যাবে আজকের দিনটি আপনার? জেনে নিন আজকের দিনের রাশিফল দেখে।
মেষ (২১ মার্চ – ২০ এপ্রিল): পরশু যাকে কথা দিয়ে এসেছিলেন সেটা আজ পুরোপুরি ভুলে যেতে পারেন। আপনি কাউকে পুরোপুরি বুঝতে না পারলেও কোনো ঘটনার পুরোটা বুঝবেন। সেটা আজ আপনাকে ধরবে। মুখের মিথ্যে বলার জোর আজ আর কাজে দিবে না। বিশেষক্ষেত্রে সম্পর্ক পুরোপুরি নষ্ট হওয়ার সম্ভাবনা আছে।
বৃষ (২১ এপ্রিল – ২১ মে): দিনের কাজ শেষ হয়ে যাবে দুপুরের মধ্যে। রোমান্সে ভরে উঠতে পারে দিনের শেষভাগ। এর মাঝে যা হবে সবই রুটিন মাফিক। বেকারদের কারো চাকরির সুযোগ আসতে পারে। সামাজিক কোনো কাজে অবদানের জন্য পুরস্কৃত হওয়ার সুযোগ আসবে।
মিথুন (২২ মে – ২১ জুন): নিম্নশ্রেণির লোকদের প্রশ্রয় দেন উদার মানবিকতায়। কিন্তু আপনার উদারতা হতে পারে তাদের কাছে বাদর লাই পাওয়ার মতো। সব ঠিকঠাক থাকায় প্রেমের গতি নিয়ে ভাবার কিছু নেই। আর্থিক সহায়তা পেতে পারেন যে কোনো মাধ্যম থেকে। আজকের দিনটি একটু বেশিই স্পেশাল হয়ে উঠবে আপনার জন্য।
কর্কট (২২ জুন – ২২ জুলাই): বনবন করে ঘুরতে থাকবে মাথার ভেতর। যথাসময়ে যথাযোগ্য ওষুধ যথার্থ মানুষের ওপর প্রয়োগ করতে না পারলে আরও ঘুরবে। এর প্রভাব এসে পড়বে ব্যক্তিগত কাজের ওপর। কীভাবে, তা সময় এলেই দেখতে পাবেন। দিনলিপি রেখে থাকলে তা কাজে আসবে গুরুত্বপূর্ণ তথ্য মনে করিয়ে দিতে।
সিংহ (২৩ জুলাই – ২৩ আগস্ট): আজ প্রতিবেশির উপকারে সারাটিদিন দৌড়ের ওপর কাটবে। আপনার ব্যস্ততার মাঝে অযথা প্যাচাল করলে কাউকেই সহ্য হবে না। আর্থিক লেনাদেনায় আজ বিশেষ সাবধানতা বজায় রাখতে হবে। অংশীদারী ব্যবসায় বিশেষ সহায়তা পাবেন। বন্ধুদের কেউ আজ বিশেষ কোনো তথ্য দেবে। উড়িয়ে দিয়ে সুযোগ হারাবেন না।
কন্যা (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর): অতিরিক্ত ইলেক্ট্রনিক্স পণ্যনির্ভরতা কমাতে হবে। ধর্মীয় বিতর্কে কারও সঙ্গে জড়িয়ে যেতে পারেন, যা অনুচিৎ হবে। রাজনৈতিক ভবিষ্যৎ হালে পানি পেতে শুরু করবে। কারও মাথায় কাঁঠাল ভেঙে খাওয়ার পরিকল্পনা করে থাকরে বাদ দিন। প্রিয়জনের সঙ্গে শুভসন্ধ্যা বিনিময় বাড়িয়ে দিন আজ হতে।
তুলা (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর): ধান্দা থেকে বিরত থাকুন। তলে তলে এসব করছেন আর সভা মঞ্চে নিজেকে সাধু প্রমাণ করতে চাইছেন এসব চালবাজি করে আর লাভ নেই। দূরে থাকুন পানি হতে। দিনের শেষভাগে পরিবর্তন লক্ষ্য করবে নিজ শরীরের। আত্মীয় স্বজন আজ বেশ পীড়া দিবে। ভ্রমণ শুভ।
বৃশ্চিক (২৪ অক্টোবর – ২২ নভেম্বর): পরিবর্তন আসি আসি করেও যখন আসছে না তখন বুঝে নিবেন ঘাপলাটা আপনার নিজের মধ্যে। আপনি দ্রুত সব গুছিয়ে ফেলুন বিদেশ যাত্রার বন্দোবস্ত হয়ে গেছে। পথে কাউকে চেনা চেনা মনে হতে পারে কিন্তু নিশ্চিত না হওয়া পর্যন্ত তাকে ডাক দিবেন না।
ধনু (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর): আজ আপনার মনে উকি দেবে নতুন কোনো চিন্তা। সৃষ্টিশীলতায় পেয়ে বসবে আপাদমস্তক। ইদানিং লক্ষ্য করছেন যেখানেই হাত দিচ্ছেন সোনা ফলছে। আজকের দিনে তার মাত্রা বেড়ে যাবে কয়েকগুণ। অর্থভাগ্য কোনো অবস্থাতেই অশুভ হওয়ার সম্ভাবনা নেই। বন্ধুদের সঙ্গ চাইছেন, কিন্তু কেন জানি সবাই ভিন্ন ভিন্ন কাজে ব্যস্ত থাকবে।
মকর (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি): অদ্ভুত এক দেশের গল্প শুনে আপনার আজ সেই দিকে যেতে ইচ্ছে করবে। সহকর্মীর কারো প্রতি বিশেষ দুর্বলতা অনুভব করবেন। দুর্বলতাটি কোন দিকে মোড় নিবে তা আপনাকেই নির্ধারণ করতে হবে। পড়াশুনা আজ কচ্ছপের মতো এগিয়ে যাবে। আপনাকে তোষামোদ করার লোকের অভাব হবে না। যারাই এমনটি করতে আসবে তাদেরকে কাছে ভিড়তে দিবেন না। অর্থ আসি আসি করছে।
কুম্ভ (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি): চূড়ান্ত পরিণতি বরণ করতে পারে মধ্যম মাত্রার কোন মানসিক সমস্যা। আজ শারীরিক পরিশ্রম ঘটতে পারে বিশেষ কোনো কাজে। পরিশ্রম বাঁচাতে বিকল্প হতে পারে আপনার বুদ্ধির ব্যবহার। হাতে টাকা আসবে, তবে খোলামেলা লেনদেনে ফতুর হবে পুরোটাই। দীর্ঘ বিনিয়োগের শুভ সূচনা ঘটাতে পারেন নিশ্চিন্তায়। পছন্দের মানুষের ইতিবাচক সাড়া আজ আপনাকে দারুন উদ্দীপ্ত করবে। দূরযাত্রা পরিহার করা শ্রেয়।
মীন (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ): গত কয়েক মাসের সব ধরনের প্রচেষ্টা আজ সপলতার মুখ দেখবে। দিনের প্রথমভাগের কাজের গতি থাকবে অনেক বেশি। দ্বিতীয়ভাগে গতি কিছুটা লোপ পাবে। শেষ ভাগে সব পুষিয়ে নেবেন। প্রিয় মানুষের সুপরামর্শে আজ কঠিন সমস্যার সমাধান পাবেন। আজকের দিনে বাড়িতে আত্মীয় সমাগম চাইছে মন। প্রতিবেশির কারো সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটবে উল্লেখ করার মতো।
প্রতিক্ষণ/এডি/এফটি
























