আজ কেমন যাবেঃ ৬ জানুয়ারি

প্রকাশঃ জানুয়ারি ৬, ২০১৬ সময়ঃ ৮:২৭ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:২৭ পূর্বাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

rashi

আজ বুধবার, ৬ জানুয়ারি ২০১৬। কেমন যাবে আজকের দিনটি আপনার? জেনে নিন আজকের দিনের রাশিফল দেখে।

মেষ (২১ মার্চ – ২০ এপ্রিল): আজকের দিনের সব কাজ পরিচালিত হবে অর্থকে কেন্দ্র করে। লেনাদেনা, বিনিয়োগ বা হিসাবে কেটে যাবে দিনের সবটুকু। প্রেমে রোমান্স করতে যাওয়া বিপদের কারণ হতে পারে। দিনের শেষভাগে শুবাসিত হাওয়া ছুঁয়ে যাবে। নতুন কারো সঙ্গে পরিচয়ে জ্ঞানযজ্ঞ পাবে উদ্যামতা। গ্রহের কল্যাণে বিপদের আশঙ্কা লঘু হবে। দূরযাত্রা মায়ময় হওয়ার সম্ভাবনা বেশি।

বৃষ (২১ এপ্রিল – ২১ মে): কাছের মানুষের সঙ্গে সম্পর্ক উন্নত হবে। মনের মধ্যে কাজ করবে প্রশান্তির সবটুকু। আজ সব খাবারে তৃপ্তি পাবেন। কেনাকাটায় বেজায় লাভ। অর্থ সমাগম সুনিশ্চিত। বাড়িতে অতিথির আগমন ঘটবে। বাবা-মায়ের বিশেষ আর্শীবাদ পাবেন। প্রেমের দীর্ঘ চেষ্টা আজও একই পর্যায় থাকবে।

মিথুন (২২ মে – ২১ জুন): সৃজনশীল কাজে প্রশংসা শুধু কর্মক্ষেত্রেই নয়, বাড়ির লোকের কাছেও পাবেন। বেকারদের কেউ চাকরির সন্ধান পাবেন। মুনী শ্রেণির কারো কথার আজ বাস্তব রূপ দেখবেন। বন্ধুদের কারো অযথা ঢং মেজাজটা চরম বিগড়ে দিতে পারে। প্রেমের গাঙে নাও বইবে একই তালে।

কর্কট (২২ জুন – ২২ জুলাই): আজ কাজের সময় কাজি, কাজ ফুরালে পাজি টাইপের আচরণ লক্ষ্য করবেন। যে কাজ আপনি পাঁচ ঘণ্টায় করেন, আজ তা দেড় ঘণ্টাই শেষে হবে। বাকি সময়টা লাফাফিতে কাটবে। উর্ধ্বতনের ধারণা হবে নেতিবাচক, কিন্তু কাজ দেখে হবে হতবাক। আজ অর্থব্যয় মোটা অঙ্কের। স্বাস্থ্য গতি ভালোই থাকবে। দূরযাত্রা এড়িয়ে চলাই মঙ্গল।

সিংহ (২৩ জুলাই – ২৩ আগস্ট): আজ খরচের হাতকে টেনে ধরতে হবে, হৃদয় চক্ষুকে মেলে ধরে। আর্ত মানবতায় উদার হবে উচাটন মন। নিজের ব্যবহৃত কোনো জিনিস কাউকে জোর করে দেয়ার মধ্যে আনন্দ খুঁজে পাবেন। আবার এমন হতে পারে, কারো কাছে অযথা বায়না করতে আপনার খুব ভালো লাগছে। কর্মক্ষেত্রে হারিয়ে যাওয়া মনোযোগ ফিরিয়ে আনার চেষ্টা করুন। প্রেম-পিরিতি আজ পানসে লাগতে পারে।

কন্যা (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর): আজ আত্মপ্রত্যয়ী মনের বিকাশ সাধন দেখবেন নিজ চোখে। শারীরিক সুস্থতা মনকে প্রফুল্ল রাখবে দারুনভাবে। প্রতিবেশির কারো সঙ্গে অন্তর্কোন্দল বাড়তে পারে। ফিরে আসতে পারে হারিয়ে যাওয়া জিনিস। বাড়ির কাজের চাপ এসে জুটবে আপনার কাঁধে। প্রিয় জনের প্রয়োজন মেটাতে কিছুটা হিমশিম খাবেন।

তুলা (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর): কর্মক্ষেত্রে বা শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে নতুন আইন জারি হতে পারে। পারিবারিক দ্বন্দের কিছুটা আবসান লক্ষ্য করবেন। পূর্ব পরিচিতের কেউ আজ আপনার সাহায্যপ্রার্থী হতে পারে। মেষ রাশির বিপরীত জাতক বা জাতিকার কবলে পড়ে আজ যান পেরেশান হতে পারে। সব ঝামেলা এড়াতে কানটাকে আজ বধির করলে উপকার পাবেন।

বৃশ্চিক (২৪ অক্টোবর – ২২ নভেম্বর): গভীর কোনো চিন্তায় ঢুকে যাবেন ঘুম ভাঙতেই। কি নিয়ে চিন্তা করছেন সেটাই ভাবার বিষয়ে পরিণত হতে পারে। কাজের চাপে গলদঘর্মও হতে পারেন। আজ নিজেকে সবার থেকে আলাদা মনে হবে। পরিচিত কারো বিপদে আজ এগিয়ে যেতে হবে নিশ্চিত। পরিবারে কারো বিয়ের ব্যাপারে আপনাকে ব্যস্ত থাকতে হতে পারে।

ধনু (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর): নিজের একান্ত সময়গুলো কাটাতে চাচ্ছেন একার মতো করে। পুরোনো দিনের গান বা উপন্যাস হবে সঙ্গী। অথবা শুধুই নিরবতা আপনাকে সঙ্গ দেবে। পূর্ব বিনিয়োগ আজ লাভ এনে দেবে। পাওনা টাকা পেতে বিলম্ব হবে আর কিছুদিন। বাড়ির সামনের গাছটা তার সাদা ফুলের গন্ধে আত্মহারা করে দিতে পারে।

মকর (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি): আপনার কথা আজ আধ্যাত্মিক লাগতে পারে বন্ধুদের কাছে। ভালোবাসার মানুষ আজ মিছেই অভিমান করবে। সবার থেকে একটু আলাদা লাগতে পারে নিজের অবস্থান। কারো সঙ্গে জরুরি দেখা করতে হতে পারে। কর্মক্ষেত্র থেকে আদেশ জারি হতে পারে বাইরের শহরে যেতে। উচ্চশিক্ষা লাভের সুযোগ আসতে পারে পড়ুয়াদের ক্ষেত্রে।

কুম্ভ (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি): ব্যক্তিগত কথা কারো সঙ্গে ভাগাভাগি করে নিতে হতে পারে। যে সমস্যায় ভুগছেন তার সমাধান পেতে কাজে আসবে। ভালোবাসায় ইতিবাচক সাড়া পাবেন নিশ্চিত। সহকর্মীদের কারো সঙ্গে হঠাৎ করেই খাতির জমে যাবে। আজ কারো কাছ থেকে উপহার হিসেবে পাবেন প্রয়োজনীয় কোনো জিনিস।

মীন (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ): প্রিয় মানুষের ওপর অধিক অধিকার চর্চা কষ্টে ফেলে দিতে পারে। কর্মক্ষেত্রে চাপ বেড়ে যাবে ভীষণভাবে। আজ নতুন কোনো চ্যালেঞ্জ হাতে আসতে পারে। হঠাৎ করে রূপ সচেতনতা বেড়ে যাবে, সঙ্গে পোশাক সচেতনতাও। যাবতীয় কেনাকাটা শুভ। বিনিয়োগ আজকের দিনে না করাই মঙ্গল। রাতের শুরুটা গা ছম ছম অনুভূতি আনতে পারে। তাই বন্ধু মীন, সাবধান!

প্রতিক্ষণ/এডি/এফটি

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G