আজ কেমন যাবেঃ ৭ ফেব্রুয়ারি
প্রতিক্ষণ ডেস্ক
আজ রবিবার, ৭ ফেব্রুয়ারি ২০১৬। কেমন যাবে আজকের দিনটি আপনার? জেনে নিন আজকের দিনের রাশিফল দেখে।
মেষ (২১ মার্চ – ২০ এপ্রিল): আপনার যানবাহন লাভের যোগ বলবান। কারো সাহায্যে সম্পত্তি সংক্রান্ত সমস্যার সমাধান করতে পারবেন। মায়ের শরির স্বাস্থ্য ভালো থাকবে। আজ গৃহে বহু আত্মীয় সমাগমের যোগ দেখা যায়। জাতিকাদের আজ আসবাব পত্র ও গৃহস্থালী দ্রব্যাদি ক্রয় শুভ হবে। কোনো বাল্য বন্ধুর সাহায্য পেতে পারেন।
বৃষ (২১ এপ্রিল – ২১ মে): আজ কোনো কাজে পাড়া প্রতিবেশীর সহায়তা পেতে পারেন। কোনো সু-সংবাদ পাওয়াতে মনের আনন্দ বৃদ্ধি পাবে। আজ ছোট ভাই বোনের কর্ম লাভের যোগ দেখা যায়। কর্ম সংক্রান্ত কোনো ক্ষেত্রে ভালো যোগাযোগ হতে পারে। বৈদেশিক ব্যবসা বানিজ্যে নতুন যোগাযোগ শুভ। বস্ত্র ব্যবসায়ীরা লাভবান হতে পারেন।
মিথুন (২২ মে – ২১ জুন): আর্থিক সংকটের সমাধান হতে পারে। ব্যবসায় ভালো কিছু বেচাকেনা হওয়াতে আপনার আর্থিক সঙ্কটের সমাধান হয়ে যাবে। সঞ্চয়ের প্রিেষ্টা ফলপ্রসু হতে পারে। কোনো আত্মীয়র সাথে বিরোধে জড়াতে পারেন। কথাবার্তায় সতর্ক থাকুন। পরিচিত কারো সাথে অসৌজন্যমূলক আচরন করে বসতে পারেন।
কর্কট (২২ জুন – ২২ জুলাই): আজ শরির স্বাস্থ্য ভালো হবার সম্ভাবনা রয়েছে। মানসিক শক্তি ফিরে পাবেন। আপনার প্রভাব ও প্রতিপত্তি বৃদ্ধি পাবে। শত্র্রুপক্ষ আপনার প্রভাব দেখে পিছনে সরে যাবে। ব্যবসায় নতুন কোনো উদ্যোগ নিতে পারেন। ব্যবসায়ীক কারনে আপনার বিদেশ যাবার সুযোগ চলে আসবে। ঠিকাদারি ব্যবসায় ভালো লাভ হবার যোগ রয়েছে।
সিংহ (২৩ জুলাই – ২৩ আগস্ট): আজ ব্যয় বৃদ্ধি অব্যাহত থাকবে। দূরে কোথাও বেড়াতে যেতে পারেন। আজ ট্রাভেল এজেন্ট ও ট্রান্সপোর্ট ব্যবসায়ীরা ভালো লাভ করতে পারবেন। দূর থেকে কোনো আত্মীয় দেশে ফিরে আসবে। আপনার নিজেরও ভ্রমনে যাবার পরিকল্পনা বাস্তবায়িত হবে। আবাসিক হোটেল মোটেল ব্যবসায়ীরা ভালো আয় করার সুযোগ পেয়ে যাবেন।
কন্যা (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর): আজ বড় ভাই বোনের বিয়ের ক্ষেত্রে বাধা বিপত্তি দেখা দেবে। কোনো কারনে কোনো বন্ধুর সাথে মনমালিন্য হবার আশঙ্কা রয়েছে। প্রভাবশালী বন্ধুর সহায়তায় আপনার কাজে অগ্রগতি হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বড় ভাই বোনের কাছ থেকে কিছু আর্থিক সহায়তা পাবেন। প্রেম ও রোমান্সে কিছু ঝামেলার সম্মূখীন হবার আশঙ্কা।
তুলা (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর): আজ বেকারদের চাকরি লাভের সম্ভাবনা প্রচুর। প্রকৌশলীদের চাকরি সংক্রান্ত জটিলতার অবসান হতে পারে। সরকারি চাকরির জন্য কোনো প্রভাবশালী ব্যক্তির সহায়তা পাবার সুযোগ রয়েছে। তবে জন-প্রশাসনে কোনো প্রকার ঝামেলা দেখা দিতে পারে। আপনার বর্তমান কর্মস্থলে কোনো নতুন পরিবর্তন হবার সম্ভাবনা ।
বৃশ্চিক (২৪ অক্টোবর – ২২ নভেম্বর): আজ উচ্চশিক্ষার্থে বিদেশ গমনেচ্ছুকদের ভিসা লাভের সম্ভাবনা রয়েছে। কোনো কাগজ পত্র জমা দিতে হতে পারে। জীবিকার তরে যারা বিদেশ যাবার প্রত্যাশী তাদের ভিসা লাভের যোগ প্রবল। আপনার ধর্মীয় ও আধ্যাত্মীক কাজ কর্ম শুভ। কোনো বুজর্গ ব্যক্তি বা শিক্ষকের সাথে দেখা হতে পারে। উচ্চ শিক্ষা শুভ।
ধনু (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর): আজ রাস্তাঘাটে দূর্ঘটনা এড়িয়ে চলুন। কারো মৃত্যুর সংবাদে বিমর্ষ হয়ে পড়তে পারেন। আইনশৃঙ্খলা বাহিনীর দ্বারা হেনস্থার শিকাড় হতে পারেন। ব্যবসায় কিছু ঝামেলার কারনে ব্যাংক ঋণ প্রয়োজন হয়ে পড়বে। প্রশাসনিক কাজ কর্মে জটিলতা দেখা দিতে পারে। চিকিৎসক ও ঔষধ বিক্রেতাদের দিনটি ভালো যাবে।
মকর (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি): ব্যবসায় বাধা বিপত্তি কাটিয়ে উঠতে পারবেন। তবে কোনো অংশীদারের সাথে মনমালিন্য হবার আশঙ্কা দেখা যায়। আপনার বিবাহের কথাবার্তায় বাধা বিপত্তি দেখা দেবে। জীবন সাথীর শারিরিক অবস্থার সামান্ন উন্নতি আশা করা যায়। নব দম্পতিদের মধ্যে ঝগড়া বিবাদ হবার আশঙ্কা রয়েছে। কারো কথায় অনুপ্রানিত হয়ে নতুন বিনিয়োগ না করাই ভালো।
কুম্ভ (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি): আপনার কর্মচারিদের ওপর বিশেষ নজর দিন। তাদের কারো দ্বারা ক্ষতিগ্রস্ত হবার আশঙ্কা রয়েছে। শত্র্রু পক্ষ আজ আপনার ক্ষতি করতে তৎপর হয়ে উঠবে। আজ কর্মস্থলে সহকর্মীদের সহায়তা পাবেন না। তাদের আচরনে কষ্ট পেতে পারেন। বিকালের দিকে কিছুটা অসুস্থতা বোধ করবেন। আপনার কোনো অনৈতিক সম্পর্ক আজ আপনাকে কষ্ট দিতে পারে।
মীন (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ): সন্তানের শিক্ষা সংক্রান্ত জটিলতা দেখা দিতে পারে। উচ্চ শিক্ষার শিক্ষার্থীরা বাধাপ্রাপ্ত হবেন। আজ শিল্পী ও কলাকুশলীরা ভালো সুযোগ পেয়ে যাবেন। প্রেম ও রোমান্সে কিছুটা উন্নতি আশা করা যায়। প্রিয়জনের জন্য কোনো কেনাকাটায় ব্যস্ত থাকতে হবে। বিদ্যালয়ের শিক্ষার্থীরা কোনো পরিক্ষায় ব্যস্ত থাকতে পারেন।
প্রতিক্ষণ/এডি/এফটি
























