আজ কেমন যাবেঃ ৮ আগস্ট

প্রকাশঃ আগস্ট ৮, ২০১৫ সময়ঃ ৮:৩৮ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:৫৩ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

rashi folআজকের দিনটি কেমন যাবে আপনার। জেনে নিন আজকের দিনের রাশিফল দেখে।
মেষ (২১ মার্চ – ২০ এপ্রিল)
পরিবার, সমাজ ও রাষ্ট্র নিয়ে চিন্তায় রাতের ঘুম হারাম হয়ে যাবে। গুরুজনেরা বলছেন, কত আর ঘরের খেয়ে বনের মোষ তাড়াবি। বলতেই হচ্ছে, গুরুজনেরা সবসময় সঠিক নয়। সবাইকে হিসেবে রেখে যে সামষ্টিক ভাবনা আপনি ভাবছেন, তা আপনাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। প্রেমভাগ্যে অনুতাপ যোগ। অর্থাৎ এমন কারও প্রেমে পড়তে পারেন, যে কারণে পরে অনুতাপ হতে পারে। কর্মস্থল অনুকূল। অর্থ অনুকূল।

বৃষ (২১ এপ্রিল – ২১ মে)
মানুষের কাছে আপনি অতি বিশ্বস্ত। আজ সে বিশ্বস্ততাটা কিবাবে খোয়াতে হতে পারে বলছি। মনে করুন, কেউ আপনাকে একটা বরফ রাখতে দেবে। আপনি সেটা যত্নে একটা গ্লাসে বাক্সে রেখে দেবেন। একটু পর সে এসে বরফ ফেরৎ চাইলে, বাক্স খুলে আপনি বোকা হয়ে যাবেন। ঘটনাটা ঘটতে পারে অনেকটা এমন। বুদ্ধির মারপ্যাঁচে জিততে হলে চোখকান খোলা রাখুন। কর্মস্থলের পরিবেশ অনুকূরে থাকবে। অর্থভাগ্য মন্দভাগ্য।

মিথুন (২২ মে – ২১ জুন)
মিথুন জাতক এবং জাতিকা নিজেদের অতিরিক্ত রূপের কারণে বিপাকে পড়তে পারেন। আপনার প্রতি অনুরাগে আরক্ত হতে পারেন একান্তই অনাকাঙ্ক্ষিত কোন ব্যাক্তি। এবং বিরক্তির চূড়ান্তে নিয়ে গিয়ে তিনি আপনার কর্মক্ষমতার পাহাড় ধসিয়ে দিতে পারেন। ভালোবাসার মানুষের কাছ থেকে কোন কারণে একটু দূরত্ব তৈরি হওয়ার সম্ভাবনা আছে। সৃজনশীল কাজে আজ দারুণ কোন ফলাফল আসবে। অর্থভাগ্য সে সূত্রেই অনুকূল দেখা যাচ্ছে।

কর্কট (২২ জুন – ২২ জুলাই)
কোন বিষয়ের গভীরে না যেতে চাওয়ার প্রবণতা আজ আপনাকে ভোগাবে। কারও প্রতি অহেতুক অবিশ্বাস পুষে রাখার শাস্তি পাবেন হাতে নাতে। আর এ সূত্রে প্রেমভাগ্য আজ তেমন অনুকূল নয়, মনোমালিন্য তৈরি হতে পারে কোন পারিবারিক ইস্যুকে ঘিরে। কর্মক্ষেত্রে আপনার হাতে বিনষ্ট হতে পারে কোন গুরুত্বপূর্ণ নথি বা বস্তু। তবে ঘ্রাণ ও কান সজাগ রাখলে এড়াতে পারেন এসব দুর্ঘট। পুরনো কোন উৎস থেকে অর্থ এসে আপনাকে চমকে দিতে পারে।

সিংহ (২৩ জুলাই – ২৩ আগস্ট)
মনে আজ ভয় থাকবে কিন্তু তাকে জয় করার মতো মানসিক শক্তিও থাকবে। কাউকে এক প্রতিদ্বন্দ্বী মনে হবে না। সময়টা একটু আলস্যতুল্য হলেও সার্বিক ভাবে কোনই খারাপ লাগা থাকবে না। ঘটনাচক্রে দেখা হয়ে যাবে পুরনো শত্রুর সঙ্গে। দিনটি বিনোদনে ভরপুর না থাকলেও কিছুটা হাসিখুশি ভাব লেগেই থাকবে মনে।

কন্যা (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)
একজন ব্যাক্তি যিনি কিনা অদ্ভুত সুন্দর করে চতুর হাসি দেন, তার হাসি বরাবরই আপনার বিরক্তির কারণ কিন্তু আজকে তার হাসিতে আপনার হাসি আটকে রাখা দায় হয়ে পড়বে। কর্মক্ষেত্রের ঝামেলা নিজ অবসর সময়েও করতে হতে পারে, যা আপনার এমদম পছন্দ নয়। আপনার চারপাশে পরিবর্তন আসবে।

তুলা (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)
কোন ঢেউয়ের ধাক্কা খেয়ে কোন তীরে গিয়ে যে উঠবেন সেটা এখনো নিশ্চিত না। আপনার জন্য আজকের দিনটি ধোঁয়াশা হয়ে থাকলেও রাতের অংশটুকু ভীষণ পরিষ্কার। তখন মনোযোগ দিলেই বের করে ফেলতে পারবেন প্রত্যাশাটা ঠিক কতটুকু এবং কেমন। পাওনাদার পেছন ছাড়বে না, এড়িয়ে এড়িয়ে থাকতে হবে

বৃশ্চিক (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
গ্রহণযোগ্যতা হারাচ্ছেন দিন দিন। কাজে কর্মে আগের মতো মনোযোগ দিচ্ছেন না। পারিবারিক সমস্যা নিশ্চয়ই কর্মের মধ্যে আনা ঠিক হচ্ছে না। আপনার পারিবারিক সমস্যাটি অন্য একজনের জন্য ঝুলে আছে, তাকে কোন ভাবে বাগে আনতে পারলেই ব্যাস। ভ্রমণের জন্য দিনটি শুভ। বাণিজ্যের জন্যেও দিনটি আপনার মনের মতো, বাণিজ্যের জন্য যে অর্থের প্রয়োজন তা আজই পেয়ে যাচ্ছেন

ধনু (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
ধনু রাশির সংবাদকর্মীদের জন্য আজ দিনটি গোড়া থেকেই শুভ। বিশেষ কোনো সংবাদের সূত্র পাওয়া যেতে পারে আজ। অফিসে সবকিছুই স্বাভাবিক থাকবে তবে নিজের উন্নতির জন্য বাড়তি পরিশ্রম করতে হবে। পারিবারিক অশান্তি কাটিয়ে আজ সুখকর পরিবেশ বজায় থাকবে। তবে ব্যবসায়িরা রাজনীতির ময়দানে সরব না থেকে ব্যবসা করলে ভালো হবে। প্রবাসীদের কেউ দেশে ফিরতে পারে।

মকর (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)
বাল্যবন্ধুর সাহায্য ও পরামর্শে আপনার জীবনের গুরুত্বপূর্ণ মোড় ঘুরতে পারে। তবে এক্ষেত্রে বন্ধুর কল্যাণে বেকার কারো চাকরি হলেও হতে পারে। কিন্তু মনে রাখবেন আপনার মন যা চায় সেটাই করবেন। কারণ মনের বাইরে গিয়ে চাকরি করলে উন্নতি করতে পারবেন না। আর উন্নতির জন্য যতটা পারিপার্শ্বিক সমর্থন দরকার তার চেয়েও বেশি দরকার নিজের মনের সমর্থন। প্রিয়জনের সঙ্গে মনোমালিণ্য মিটিয়ে ফেলেতে চেষ্টা করুন।

কুম্ভ (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)
যে কাজ আপনার সৃজনশীলতা প্রকাশে সহায়ক সেই কাজকেই আকড়ে ধরুন। অহেতুক বিভিন্ন জায়গায় অর্থের জন্য চেষ্টা না করে নির্দিষ্ট স্থানে ক্রমাগত চেষ্টা করাই ভালো। সামগ্রিক অর্থনৈতিক মন্দা পরিস্থিতির শিকার আপনি। তবে সন্ধ্যে নাগাদ বেতন কিংবা অন্য কোনো বিল পাওয়ার সম্ভাবনা রয়েছে। শারিরীক অবস্থার অবনতি হতে পারে। অন্য সব কাজেই আজ আপনি চালকের আসনে। শিক্ষার্থীদের ভর্তি সংক্রান্ত জটিলতা অব্যাহত থাকবে।

মীন (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
যদি মনের মধ্যে কোনো অসাধু ভাবনা থাকে তবে গ্রহের বদ প্রাণীর আছড়ে তা প্রকাশ পাবে আজ। মানুষের মনের ভেতরেই পশুবৃত্তি বাস করে। তাই যতটা সম্ভব আজ আত্মজিজ্ঞসা চালু রাখুন। নিজের সৃষ্টিশীলতা আর পরিশ্রমী মনোভাব বজায় রাখতে অনেক যুদ্ধ করতে হচ্ছে আপনাকে। শেষমুহূর্তের ভুল সিদ্ধান্ত আপনাকে এনে দিতে পারে পরাজয়ের গ্লানি। তাই আজ মীন রাশির জাতক-জাতিকা আত্ম উন্নয়নের পরীক্ষার দিন। প্রিয়জন যে একজন মানুষ তা ভুলে যাবেন না, আজ অন্তত কিছুটা সময় তাকে দিন।

প্রতিক্ষণ/এডি/এনজে

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G