আজ কেমন যাবে: ১লা জুন
প্রতিক্ষণ ডেস্ক
আজ কেমন যাবে আপানার দিন। জেনে নিন রাশিফল দেখে।
মেষ (মার্চ ২১ – এপ্রিল ১৯): আজকে ধাঁধার মধ্যে পড়ে যাবেন। অপরিচিতি জায়গায় ঘুরতে গিয়ে পথ ভুলে অন্য কারো দরজায় টোকা মেরে ভড়কে যেতে পারেন। এমন যান্ত্রিক যুগে আজ আপনার দরজার ফাঁকে পোস্টম্যান সেঁটে দিয়ে যাবে হলুদ একটা চিঠি। দিনটি হয়ে উঠবে মনের মতো রঙিন। অর্থভাগ্য দারুণ শুভ। দূরযাত্রায় সাবধানতা অবলম্বন জরুরি।
বৃষ (এপ্রিল ২০ – মে ২০): বৃহৎ কোন স্বার্থে আজ আপনার অনেক কিছুই হাতছাড়া হয়ে যাবে। তবে দিন শেষে সুদে আসলে সব ফেরত পেয়ে যাবেন। ব্যস্ততা আজ আপনার পিছু ছাড়বে না। শিক্ষাক্ষেত্রে দুর্দান্ত ফল পেতে যাচ্ছেন। পরিপক্বতা আসবে কাজে। বাণিজ্যে ক্ষতি পুষিয়ে লাভের মুখ দেখবেন। প্রেমে বাজবে ভেপু বাঁশি।
মিথুন (মে ২১ – জুন ২০): প্রতিবেশীদের দ্বারা অনেক উপকৃত হবেন। নতুন পরিবেশে নতুন সঙ্গী জড়ো হয়ে যাবে। ভুলেও আজ কারো সঙ্গে মজা করতে যাবেন না। আজকে স্বাস্থ্যে কিছুটা শক্তি অনুভূত হবে। ভ্রমণের জন্য তৈরি হয়ে যান।আর্থিকভাবে দৈন্যদশায় ভুগবেন। তবে পাওনা অর্থ ফেরত আসবে। আপনার দখিন জানালায় ভিন্ন দিকের বাতাস খেলে যেতে পারে দিনের শেষ ভাগে।
কর্কট (জুন ২১ – জুলাই ২২): বিদেশে গমনেচ্ছুদের জন্য আজকের দিনটি শুভ। কতদূর পর্যন্ত চিন্তা করতে পারেন তার আজ পরীক্ষা হয়ে যাবে। বোদ্ধা শ্রেণির কারো সঙ্গে আজ যুক্তি তর্কে জড়িয়ে যাবেন। পেয়ে যাবেন স্বস্তির দিক নির্দেশনা। প্রেমের ক্ষেত্রে পাবেন ইতিবাচক সাড়া। অর্থ আসছে, সবুর করুন।
সিংহ (জুলাই ২৩- আগস্ট ২২): সিংহ রাশির মন ভার করে রাখার যথেষ্ট কারণ ঘটবে আজ। মনের মানুষের সঙ্গে তৈরি হবে অনাকাঙ্ক্ষিত দূরত্ব। পকেটকে রাখতে হবে পরিবার ও বন্ধু থেকে দূরে। ছোটখাটো পথদূরত্ব আজ রিকশায় না চড়ে হেঁটেই পার করে দিন। কর্মক্ষেত্রে উর্ধ্বতনকে চমকে দিতে পারে আপনার উদ্ভাবনী ক্ষমতা- সে সম্ভাবনা আছে।
কন্যা (আগস্ট ২৩ – সেপ্টেম্বর ২২): কন্যা ব্যর্থ প্রেমের দায়ভার অন্যের ওপর চাপাতে চেষ্টা না করে আজ নিজের ভুলগুলো খুঁজে বের করুন। আকাশে বাতাসে আজ আত্মপোলব্ধির সুবাতাস বইছে। এ রাশির যারা বেকার আছেন, তাদের কাছে নতুন কোনো সুযোগ ধরা দিতে পারে ছদ্মবেশে। বুদ্ধিমত্তার সঙ্গে তাকে হাত করুন। অর্থযোগ অনিশ্চিত, বিয়োগের সুযোগ কম।
তুলা (সেপ্টেম্বর ২৩ – অক্টোবর ২২): তুলার বাণিজ্য ভাবনায় হালে পানি পাবে। আকাশপথে ভিনদেশে চলে যেতে পারে আপনার দ্বিতীয় ভালোবাসার গল্প। কর্মক্ষেত্রে আপনার প্রতিদ্বন্দ্বী লুকিয়ে আছে ঘনিষ্ট বন্ধুর বেশে। সাবধানতা কাম্য। দ্বিতীয় শ্রেণির মানুষ হওয়ার আহ্বান এড়ান, যদিও সেটা আসতে পারে আপনার প্রিয় উর্ধ্বতনের পরামর্শের রূপ ধরে। অর্থাগম শুভ।
বৃশ্চিক (অক্টোবর ২৩ – নভেম্বর ২১): বৃশ্চিকের দূরদেশে যাওয়ার ভাগ্য আজ খুলবে। বিদেশ বিমাতার কোলে একাকী থাকার মতো মানসিক দৃঢ়তা তৈরি করতে থাকুন। নতুন প্রেম করছেন যারা, আজ দারুণ ঝুঁকিপূর্ণ দিন যাবে তাদের। বড় ধরনের ব্যক্তিত্বের সংঘাতে জড়িয়ে পড়তে পারেন। বেকারদের নতুন কাজের সম্ভাবনা দেকা যাচ্ছে না। অর্থভাগ্য মন্দ।
ধনু (নভেম্বর ২২- ডিসেম্বর ২১): দিন হিসেবে সব দিনই শুভ। কিন্তু ধনু রাশির জাতক-জাতিকাদের জন্য আজকের দিনটি বিশেষ সুবিধার নয়। আর্থিক অবস্থার বিপর্যয় ঘটতে পারে। দিনের মধ্যভাগে আর্থিক চাপ চূড়ান্ত পর্যায়ে পৌঁছবে। শিক্ষার্থীদের মধ্যে কেউ প্রতিযোগিতায় অংশ নেবেন। কাচামাল ব্যবসায়িরা আজ ভেবেচিন্তে লেনদেন করুন।
মকর (ডিসেম্বর ২২- জানুয়ারি ১৯): পরিবারের বয়স্কদের শারিরীক অবস্থার অবনতি ঘটবে। তবে হাসপাতালে কোনো সহৃদয়বান ব্যক্তির সহযোগিতায় উতরে যাবেন। অনাকাঙ্ক্ষিত প্রেমের গল্প আপনার জীবনে বাড়তেই থাকবে। তথ্য প্রযুক্তি নির্ভর ব্যবসায়িরা নির্ভাবনায় ব্যবসা করতে পারেন। আন্তর্জাতিক কোনো সংগঠনের সঙ্গে যোগাযোগ হতে পারে। সেক্ষেত্রে প্রথম সুযোগেই বিদেশযাত্রার প্রস্তাব পাবেন। আর সন্ধ্যে নাগাদ সবকাজ শেষ করে প্রেমের জন্য সময় রাখুন।
কুম্ভ (জানুয়ারি ২০- ফেব্রুয়ারি ১৮): শত্রুদের এড়িয়ে চলবেন দিনের শুরু থেকেই। পাশের বাড়ির ঝগড়াটে প্রতিবেশিকে যদি আজ কুপোকাত না করতে পারেন তাহলে পেছনের দরজা দিয়ে বের হয়ে যান। তবে মনে রাখবেন পরিস্থিতি শুধু বাড়িতেই সীমাবদ্ধ নয় অফিসেও আজ বসের মুখোমুখি হতে হবে। তাই বাসা থেকে সাহসের পরীক্ষা দিতে শুরু করুন। প্রিয় মানুষটির মুখের হাসি সব ক্লান্তিকে দূর করে দিতে পারে।
মীন (ফেব্রুয়ারি ১৯- মার্চ ২০): দিনের শুরু হবে হাসি দিয়ে। দীর্ঘদিনের অপেক্ষার আজ অবসান হতে যাচ্ছে। পেশাদার সাংবাদিকের আয় রোজগার বাড়বে। তবে সাংবাদিক নেতাদের মধ্যে কেউ প্রশ্নবিদ্ধ হতে পারেন। প্রিয়জনের সঙ্গে আজ দারুন রোমান্স হবে। শিক্ষার্থীদের কেউ ভালো ফলাফলের আনন্দে আত্মহারা থাকবেন। বন্ধুর যুক্তিযুক্ত আচরণে কিছুটা বিভ্রান্ত লাগতে পারে।
প্রতিক্ষণ/এডি/নির্ঝর























