আজ কেমন যাবে: ১০ মে

প্রকাশঃ মে ১০, ২০১৫ সময়ঃ ৮:২০ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:৪০ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম:

কেমন যাবে আপনার আজকের দিনটি ? জেনে নিন আপনার রাশিফল দেখে।

rasifolমেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
দিনের শুরুতেই আর্থিক বিষয়ে কোনো সুখবর পেতে পারেন। বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। আজ কারও কাছ থেকে প্রেমের প্রস্তাব পেতে পারেন। দূরের যাত্রা শুভ।

বৃষ (২১ এপ্রিল-২১ মে)
ব্যবসায়ে ঝুঁকি গ্রহণ করে লাভবান হতে পারেন। ফেসবুকে কারও সঙ্গে মতবিনিময় থেকে প্রেমের শুভ সূচনা হতে পারে। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন।

মিথুন (২২ মে-২১ জুন)
বেকারদের কারও কারও কর্মস্থানের সম্ভাবনা আছে। বিদেশযাত্রায় প্রবাসী আত্মীয়ের সহায়তা পেতে পারেন। পারিবারিক দ্বন্দ্বের অবসান হতে পারে। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ।

কর্কট (২২ জুন-২২ জুলাই)
বৈদেশিক যোগাযোগ শুভ। বেকারদের কেউ কেউ আজ নতুন কাজের সন্ধান পাবেন। আপনার প্রেমিক মন আজ তার ঠিকানা খুঁজে পাবে। আপনি একজন সংগীতশিল্পী হয়ে থাকলে আজ এ ক্ষেত্রে সম্মাননা পেতে পারেন।

সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট)
কর্মস্থলে আগের জমে থাকা কাজগুলো আজ সুষ্ঠুভাবে সম্পাদিত হবে। বেকারদের কেউ কেউ আজ নতুন কাজের সন্ধান পাবেন। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। প্রেমে সাফল্যের দেখা পাবেন।

কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর)
ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। পাওনা আদায়ে কুশলী হোন। ভালো লাগার মানুষটি আজ ভালোবাসার মানুষে পরিণত হতে পারে। রাজনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থাকুন।

তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর)
বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। পরিবারের কারও রোগমুক্তিতে আপনার মন ভালো হয়ে উঠতে পারে। বিদেশযাত্রার ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন।

বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর)
দিনের শুরুতেই আর্থিক বিষয়ে কোনো সুখবর পেতে পারেন। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে। বিপরীত লিঙ্গের কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। দূরের যাত্রা শুভ।

ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর)
বেকারদের কেউ কেউ ঝুঁকিপূর্ণ বিদেশযাত্রায় সফল হতে পারেন। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। পেশাগত দ্বন্দ্বের অবসান হবে। কর্মস্থলে পদস্থ ব্যক্তিদের আনুকূল্য পাবেন।

মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)
ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। পাওনা আদায়ে কুশলী হোন। আপনার প্রেমিক মন আজ তার ঠিকানা খুঁজে পাবে। দূরের যাত্রা শুভ।

কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
বেকারদের কারও কারও জন্য দিনটি সুফল বয়ে আনতে পারে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। আপনি একজন সংগীতশিল্পী হয়ে থাকলে আজ এ ক্ষেত্রে সম্মাননা পেতে পারেন। প্রেমে সাফল্যের দেখা পাবেন।

মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
বিদেশযাত্রার ক্ষেত্রে হাতছাড়া হয়ে যাওয়া সুযোগ ফিরে আসতে পারে। বেকারদের কেউ কেউ আজ নতুন কাজের সন্ধান পাবেন। প্রেমের ব্যাপারে কেউ আপনার মনের দরজায় আজ কড়া নাড়তে পারে। দূরের যাত্রা শুভ। কৃতজ্ঞতা: প্রথম আলো।

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G