আজ কেমন যাবে: ১৫ অক্টোবর

প্রকাশঃ অক্টোবর ১৫, ২০১৫ সময়ঃ ৮:১৬ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:৩১ পূর্বাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

আজrashi-fol অাজ ১৫ অক্টোবর , ২০১৫, কেমন যাবে আজকের দিনটি আপনার ??জেনে নিন আজকের দিনের রাশিফল দেখে। –

মেষ (২১ মার্চ – ২০ এপ্রিল) আজ মনের মাঝে সামান্য হিংসা মাথাচাড়া দিয়ে উঠবে। এই হিংসা আপনার প্রেমে রোমান্স এনে দেবে অজান্তেই। ব্যবসার খাতা গুটিয়ে ঘুরে বেড়াতে মন চাইবে দিনভর। মনের মানুষকে সঙ্গ দেয়ার এইতো সময়। আজ কোনো সুখবর পাবেন বিকেল নাগাদ। সান্ধ্য আয়োজনে ডাক পড়তে পারে আত্মীয়র বাসায়।
শুভ রং: লাল, বেগুনি ও সাদা
শুভ সংখ্যা: ৩, ৯, ১৭, ২২, ৩৭, ৪৫
পাথর: প্রবাল

বৃষ (২১ এপ্রিল – ২১ মে) অতিরিক্ত ভীরুতা আজ আপনার রক্তচাপ কমিয়ে দিতে পারে। যে বিষয় নিয়ে এতো ভয় পাচ্ছেন তার হয়তো কোনো ভিত্তিই নেই। পছন্দের মানুষের অপেক্ষার ধ্যান ভাঙাতে আজ এগিয়ে যান বীরদর্পে। আর্থিক লেনদেনে সাবধানতা অবলম্বন করা জরুরি। প্রতিবেশির বেশি কথায় কান দেবেন না মোটেও।
শুভ রং: আকাশি, কমলা
শুভ সংখ্যা: ৬, ১৭, ১৯, ২৭, ৩২, ৪৪
পাথর: পান্না

মিথুন (২২ মে – ২১ জুন) সকালের শুরুটা হবে প্রতিদিনের মতোই কিন্তু সূর্যটা আজ আপনার জন্য স্পেশাল মনে হতে পারে। দিনের মধ্যভাগে অর্থ আসবে চারপাশ থেকে। বিদেশী কোনো কলে বা বার্তায় মন উতালা হবে। প্রেমের জন্য দিনটি শুভ। ভালোলাগার কিছু খাবার আজ জুটে যাবে কপালে। বন্ধুদের কারো দেখা আজ নেই বললেই চলে।
শুভ রং: হালকা সবুজ, ক্রিম
শুভ সংখ্যা: ৫, ১৮, ১৯, ২৫, ৩৪, ৪৭
পাথর: পোখরাজ

কর্কট (২২ জুন – ২২ জুলাই) পরিবর্তনের সঙ্গে নিজেকে মানিয়ে নিতেই শত প্রচেষ্টা। ভালোলাগা উবে যেতে পারে কিন্তু অমলিন হাসি মিলিয়ে যাবে না কোনোমতেই। আর্থিক ভাবে সামান্য ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। ছোট ক্ষতি আজ বড় কোনো ক্ষতিকে পুষিয়ে দিতে পারে। পারিপার্শ্বিক কিছু ব্যাপারে মেজাজে তপ্তভাব আসবে।
শুভ রং: হালকা সবুজ, সাদা ও কমলা
শুভ সংখ্যা: ২, ১১, ১৮, ২৩, ৩৩, ৪৫
পাথর: মুক্তা

সিংহ (২৩ জুলাই – ২৩ আগস্ট) ঝালমুড়ি ভালো লাগে, চিকেন কাটলেটেও মজা পান। কোনটা ছেড়ে কোনটা খাবেন সেটা নিতান্তই আপনার ব্যাপার। প্রেমময় দিন যাবে, তবে যেখানে সেখানে প্রেম নিবেদন করে নিজেকে ছোট করবেন না। আজ আর্থিক ক্ষতি পুষিয়ে নেয়ার সুযোগ পাবেন। সমস্যা সমাধানের সর্টকাট পথ খুঁজে পাবেন।
শুভ রং: হলুদ, সোনালি
শুভ সংখ্যা: ১, ১২, ৩৭, ৩৯, ৪১, ৪৬
পাথর: চুন্নি ও প্রবাল

কন্যা (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর) কোথাও কোনো ভুল বোঝাবুঝি হলে মনের চেয়ে প্রভাব পড়বে বেশি শরীরে। আপনার বন্ধুরা যত্ন নিতে এগিয়ে আসবে কিন্তু কষ্টা রয়ে যাবে আপনারই। কর্মক্ষেত্রে সহকর্মীর আচরণে পুলকিত বোধ করতে পারেন। ভালোবাসার লাল গোলাপের দেখা পাবেন দিনশেষে। বিশ্বাস না হলেও আপনার ভাগেরটি বুঝে নিন সময় থাকতে। লুকানো শত্রুর সন্ধান পাবেন, তবে তা গোপণে রাখতে হবে।
শুভ রং: ফিরোজা, চকলেট
শুভ সংখ্যা: ৫, ৯, ১৭, ২২, ৩৫, ৪৮
পাথর: পান্না

তুলা (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর) অসচেতনতা বা আবেগ আপনাকে কারো কাছে আজ খেলো প্রমাণিত করতে পারে। আপনার মধ্যে থাকা লুকানো শক্তি আজ অসম্ভবকে সম্ভব করবে, যা কোনো অপমানকে তোয়াক্কা করবে না। আর্থিক কাজে সামান্য জটিলতা দেখা দিতে পারে। ব্ন্ধুদের কারো সঙ্গে আজ মতবিরোধ দেখা দিতে পারে। জমি সংক্রান্ত জটিলতা থেকে মুক্তি মিলবে পূর্ব ঘোষণা ছাড়াই।
শুভ রং: ফিরোজা, আকাশি ও সাদা
শুভ সংখ্যা: ৫, ৬, ১৮, ২১, ৩৬, ৪২
পাথর: হীরা-পান্না

বৃশ্চিক (২৪ অক্টোবর – ২২ নভেম্বর) আজ আবেগের বসে সঙ্গীর সামনে কেঁদে দিতে পারেন, এই সুবাদে পেতে পারেন তার সহানুভূতি। সম্পর্কের জটিলতা থেকে মুক্তি পাওয়ার দিন আজ। কর্মক্ষেত্রে উর্ধ্বতনের নেক নজর আপনাকে স্বস্তি দেবে। আজ কোনো একটি গল্পের বই খুব করে পড়তে মন চাইতে পারে। ঘুরে আসতে ইচ্ছা করবে ছেলেবেলার ফেলে আসা দিন গুলোতে। দূরযাত্রা শুভ।
শুভ রং: নীল, ঘিয়ে, চকলেট
শুভ সংখ্যা: ১, ২, ৩, ৯, ২২, ৩৪
পাথর: প্রবাল ও চুন্নি

ধনু (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর) আজ অনেক বেশি কাজ করার তাগিদ অনুভব করবেন। দিনভর মাথার ভেতর ঘুরঘুর করবে নতুন কাজের চিন্তা। আজকের দিনে নামকরা কোনো ব্যক্তিকে স্বচক্ষে দেখতে পারেন। যৌথবিনিয়োগে দিনটি বড়েই শুভ। বেকারদের জন্য প্রেমবান্ধব একটি দিন বটে।
শুভ রং: আকাশি ও বেগুনি
শুভ সংখ্যা: ৩, ৯, ১৭, ৩৮, ৪০, ৪৮
পাথর: পোখারাজ

মকর (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি) আপনার প্রেমের সম্পর্ক নিয়ে পরিবারের বা কাছের কারো কাছে জবাবদিহিতা করতে হতে পারে। ব্যবসার কাজে আজ কোনো বিদেশির সঙ্গে আলোচনায় বসতে হতে পারে। প্রতিবেশির কেউ বিশেষ কোনো কাজের জন্য সাহায্য চাইতে পারে। হাতে থাকা অর্থের বেশির ভাগই আজ দানে বা ধার দেয়ায় চলে যেতে পারে।
শুভ রং: লাল, বেগুনি ও সাদা
শুভ সংখ্যা: ৩, ৯, ১৭, ২২, ৩৭, ৪৫
পাথর: প্রবাল

কুম্ভ (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি) পৌরাণিক কাহিনি বা ঐতিহ্য আপনাকে নতুন করে সাজাতে পারে। নিজের সাজ পোশাকে এবং মনের রঙে পরিবর্তন স্পষ্ট। টাকা-পয়সার প্রতি আজ একদমই মোহ কাজ করবে না। প্রকৃতি আজ খুব ভালো লাগবে। কোনো একটি ধৈর্যশীল শ্রোতা খুঁজবে মন, যাকে পড়ে শোনাতে পারবেন নিজের লেখা সব কবিতা। অনর্থক লাগবে পৃথিবীর হৈ হুল্লোড়।
শুভ রং: নীল, গাঢ় সবুজ ও বেগুনি
শুভ সংখ্যা: ১, ৩, ৯, ১৫, ২২, ৪৭
পাথর: নীলা

মীন (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) আজ নতুনভাবে আবিষ্কার করবেন আপনি সত্যিই নিজেকে প্রয়োজনমতো নিয়ন্ত্রণ করতে পারেন। ধৈর্য আর বুদ্ধি আজ ব্যবসায় দারুন সাফল্য দেবে। ভালোলাগার বেশ কিছু বিষয় আজ সামনে হাজির হলেও হাত পা ছুড়ে আনন্দ করার পরিবেশ নেই। মনের আনন্দ মনেই রাখুন। আজ প্রিয় মানুষটির জন্য ফুল নিতে ভোলা যাবে না।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ৪, ৭, ২৩, ৩৭, ৪০, ৪৫
পাথর: রক্তমুখী নীলা

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G