আজ কেমন যাবে: ১৫ জুলাই

প্রকাশঃ জুলাই ১৫, ২০১৫ সময়ঃ ৮:৪৫ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:৫২ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

rashi folআজ কেমন যাবে আপনার দিনটি। জেনে নিন রাশিফল দেখে।
মেষ (২১ মার্চ – ২০ এপ্রিল)
অবিবাহিতদে আজ খাওয়া দাওয়ায় বেশ অসুবিধা হবে। বেশি আবেগে আজ ভেসে যেতে পারেন মেষের জাতকরা। মন আজ খুবই নরম থাকবে, কাদা মাটির মত তাই যে কেউ আপনাকে দিয়ে যেকোনো কাজ করিয়ে নিতে পারে। সাবধান। ভ্রমণে এক ঝাঁক চিল আপনাকে ভাবাবে। আর্থিক লেনদেন বেশ শুভ।

বৃষ (২১ এপ্রিল – ২১ মে)
অবৈধ আয় বাড়ার সমূহ সম্ভাবনা রয়েছে। তবে আপনি যদি ব্যক্তি হিসেবে সৎ হয়ে থাকেন তবে পরিশ্রম বর্হিভূত আয়ের ক্ষেত্রে সতর্ক হবেন। কারণ অবৈধ কোনোকিছুই শেষমেষ ভালো ফল দেয় না। ঘরে বাইরে শান্তি বিরাজ করবে। হঠাৎ কোনো পুরোনো বন্ধুর সঙ্গে দেখা হয়ে যাবে। সন্ধ্যে নাগাদ বন্ধুর সঙ্গে কোনো একটা সমস্যা সমাধানে মেধা খাটাতে হবে। সদা সতর্ক থাকুন এবং চোখ কান খোলা রাখুন। আপনার পায়ে পায়ে শত্রু।

মিথুন (২২ মে – ২১ জুন)
বিপদ সামলে উঠবেন দ্রুত। সমস্যাকে সমস্যা মনে করলে আজ আপনি কিছু করতে পারবেন না। অর্থ আজ হাত ফস্কে বের হয়ে যাবে। শিক্ষানবিশ চাকরি জীবীদের জন্য সুখবর আসছে। অবস্থার পরিবর্তন মনে যে বৈরি প্রভাব ফেলে যাচ্ছিল তা আজ শিথিল হয়ে যাওয়ার সম্ভাবনায় থাকবে।

কর্কট (২২ জুন – ২২ জুলাই)
সামান্য বাধা আসলেও সব কাজেই সাফল্যের মুখ দেখবেন। ব্যবসায় বিনিয়োগ বাড়াবেন না। গবেষক এবং বিজ্ঞানীদের সুনাম বৃদ্ধি হতে পারে। উদরাময় রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। দেরি না করে ডাক্তারের শরণাপন্ন হওয়াই ভালো। সন্তানদের মধ্যে একজন অঘটন ঘটাতে পারে। সেক্ষেত্রে দেখেশুনে এবং বুদ্ধি খাটিয়ে সমস্যার সমাধান করুন। প্রেমিকার শারিরীক অবস্থা অপরিবর্তিত থাকবে।

সিংহ (২৩ জুলাই – ২৩ আগস্ট)
সিংহের মত আজ গর্জে উঠতে পারে আপনার বিবেকবোধ। সামান্যতম অন্যায়ও আপনি আজ মেনে নিতে পারবেন না। কর্মক্ষেত্রে সহযোগীদের সহযোগিতা আপনাকে মুগ্ধ করে দিবে। প্রিয় মানুষটির জন্য আজ কিছুটা হলেও মন ভার হয়ে থাকবে। নিয়তি আপনাকে আজ পুরনো অভিজ্ঞতায় ফেরত পাঠাবে।

কন্যা (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)
অবস্থানের পরিবর্তন সুনিশ্চিত। নিজেকে প্রস্তুত করে নিন। প্রত্যাশা অনুযায়ী সব হবে না, তবুও আপনাকে স্বপ্ন দেখতে হবে… কাউকে ভীষণভাবে স্মরণে আসবে। মুগ্ধতা নিয়ে শেষ হবে দিন। অর্থনৈতিক সমস্যা আগের চেয়ে কিছুটা ভালো থাকবে। দূর পাহাড়ের মৃদু ডাক আপনাকে ভ্রমণে বের হতে সাহায্য করবে।

তুলা (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)
ব্যবসায়িদের জন্য মন্দা দিন। আর্থিক সঙ্কটে বাণিজ্যিক কোনো চালান বাতিল হয়ে যেতে পারে। চাকরিজীবীদের কারো হঠাৎ করেই বদলির আদেশ হতে পারে। তবে ধীরে সুস্থে সিদ্ধান্ত নিলে দিনের শেষ ভাগে শুভ ফল আসতেও পারে। একজনের সঙ্গে সম্পর্ক থাকাকালীন অন্য একজনের প্রতি আকৃষ্ট হতে পারেন। সেক্ষেত্রে নিজের কাছে স্বচ্ছ থাকা ছাড়া আর কিছু করার নেই। শিক্ষার্থীরা কলেজ বা বিশ্ববিদ্যালয়ে ভর্তি সংক্রান্ত জটিলতায় পড়বেন।

বৃশ্চিক (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
চারদিক থেকে আজ আপনাকে ঘিরে ধরবে অভাব। দিনশেষে হিসেব মিলবে না। বিষাদগ্রস্ত এক তরুণকে দেখে আপনার খুব কষ্ট হবে তবুও আপনি না হেসে পারবেন না। দিনের শেষভাগটা লেনদেনের জন্য শুভ। বিনিময় করুন মনের ভাব, মুছে ফেলুন উদাস ভঙ্গী।
ধনু (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
আপনার গতিই আপনার প্রধান শক্তি। পরিকল্পনা আর গতির সম্মিলন হলে অনেক কষ্টসাধ্য কাজও হয়ে যায়। গতরাত যে পরিকল্পনা করেছেন সেই পরিকল্পনা অনুযায়ী আজ প্রকল্প দাখিল করতে যান। নিজের সাহস আর বুদ্ধিমত্তা খাটিয়ে উত্তর দিলে প্রকল্পটা আপনি পেয়েও যেতে পারেন। তবে নিজের কাছে সৎ থাকবেন। হঠাৎ করে বন্ধুর পরামর্শ পাবেন, যা আপনার নির্দিষ্ট সমস্যা সমাধানে অগ্রণী ভূমিকা পালন করবে।
মকর (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)
সময়ের পরিবর্তনে মানুষের জীবনে অনেক কিছুর পরিবর্তন হয়। যেমনটা আজ মকর রাশির জাতকের মাছের স্বভাবের কারণে প্রেমিকা পরিবর্তন হয়ে যেতে পারে। আপাত এই পরিবর্তনকে ভালো মনে হলেও আখেরে আপনার জন্য মন্দ ফলাফলই বয়ে আনবে। বাড়ির বয়স্কদের শারীরিক সমস্যার সৃষ্টি হতে পারে। অন্য সব দিক দিয়ে মিশ্র প্রকৃতির দিন আজ।

কুম্ভ (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)
ব্যবসায়ে উন্নতি করার সম্ভাবনা রয়েছে। কুম্ভ রাশির জাতকদের স্ত্রীর শারীরিক অবস্থা ততটা ভালো নাও হতে পারে। অন্য নারীর প্রতি আকর্ষণ আপনাকে বিপদে ফেলতে পারে। তাই নিজের মনকে প্রশ্ন করুন এবং এগিয়ে যান সামনের দিকে। অফিসে সহকর্মীদের সঙ্গে ভালো ব্যবহার বজায় রাখুন। ব্যাংকে লেনদেন সংক্রান্ত কিছু সমস্যায় আক্রান্ত হতে পারেন।
মীন (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
মানুষের স্বভাবজাত বৈশিষ্ট্যই হলো সে স্বাধীন। তবে স্বাধীনতা অর্জন করা যেমন কঠিন তা রক্ষা করা আরো কঠিন। অফিসে যে স্বাধীনতা ভোগ করছেন তার বাজে ব্যবহার না করাই ভালো। শিক্ষার্থীদের পরীক্ষার ফলাফল ভালো হবে। দাম্পত্য কলহের আশঙ্কা আছে তবে আপনি যদি চুপ থাকেন তবে কলহ হবে না। বড় কোনো কাজে সাফল্য পাবেন।

প্রতিক্ষণ/এডি/নির্ঝর

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G