আজ কেমন যাবে : ২১ মে

প্রকাশঃ মে ২১, ২০১৫ সময়ঃ ৮:৪৪ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:৪৫ পূর্বাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক :

কেমন যাবে আপনার আজকের দিনটি? তা জানতে দেখুন আজকের রাশিফল।
rasifol9মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
আজ আপনি ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। যৌথ বিনিয়োগ শুভ। বেকারদের কারও কারও জন্য দিনটি সাফল্যের বার্তা বয়ে আনতে পারে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন।

বৃষ (২১ এপ্রিল-২১ মে)
পারিবারিক সমস্যার সমাধানে আপনার উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে। কর্মস্থলে আজ আপনার কাজের যথাযথ মূল্যায়ন হবে। তীর্থভ্রমণ শুভ।

মিথুন (২২ মে-২১ জুন)
আপনার দিনটি শুরু হতে পারে প্রিয়জনের কাছ থেকে পাওয়া কোনো সুখবর দিয়ে। পরিবারের কারও রোগমুক্তিতে আপনার মন ভালো হয়ে উঠতে পারে। দূরের যাত্রা শুভ। ধর্মীয় কাজে আগ্রহ বৃদ্ধি পেতে পারে।

কর্কট (২২ জুন-২২ জুলাই)
আজ আপনি শিক্ষা কিংবা গবেষণার জন্য সম্মাননা পেতে পারেন। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। ফেসবুকে কারও সঙ্গে রোমান্টিক সম্পর্কের সূচনা হতে পারে। শিক্ষাক্ষেত্রে কারও বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে।

সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট)
ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। হারিয়ে যাওয়া মূল্যবান জিনিস খুঁজে পাওয়ার সম্ভাবনা আছে। বিদেশযাত্রায় নতুন সুযোগ আসতে পারে।

কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর)
শিক্ষার্থীদের কারও কারও বিদেশে অধ্যয়নের প্রক্রিয়া চূড়ান্ত হতে পারে। ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হতে পারে। আজ কারও কারও মনে প্রেমের ছোঁয়া লাগতে পারে।

তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর)
ব্যবসায়িক যোগাযোগ শুভ। পরিবারের কারও রোগমুক্তি ঘটতে পারে। প্রেমের ব্যাপারে কেউ আপনার মনের দরজায় কড়া নাড়তে পারে। যাবতীয় কেনাকাটা শুভ। রাজনীতি থেকে দূরে থাকুন।

বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর)
আজ পেশাজীবীদের কারও কারও চাপ বৃদ্ধি পেতে পারে। নতুন কাজে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। পাওনা আদায় হবে। প্রেমিক-প্রেমিকার মনের আকাশে জমে থাকা কালো মেঘ আজ দূর হতে পারে। তীর্থভ্রমণ শুভ।

ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর)
ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। পরিবারের কারও রোগমুক্তি ঘটতে পারে। বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। দূরের যাত্রা শুভ।

মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)
ফাটকা ব্যবসায়ে বিনিয়োগ করে লাভবান হতে পারেন। সৃজনশীল পেশায় আপনার সুনাম অন্যের ঈর্ষার কারণ হতে পারে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক ঘটনা ঘটার সম্ভাবনা আছে।

কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। প্রেমিক-প্রেমিকার মনের আকাশে জমে থাকা কালো মেঘ আজ দূর হতে পারে। দূরের যাত্রায় সতর্ক থাকুন।

মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
বিদেশযাত্রার ক্ষেত্রে হাতছাড়া হয়ে যাওয়া সুযোগ ফিরে আসতে পারে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। প্রেমের ঝোড়ো হাওয়া আজ কারও কারও মনকে নাড়া দিতে পারে। তীর্থভ্রমণ শুভ।

 

প্রতিক্ষণ/এডি/নুর

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G