আজ কেমন যাবে: ২৩ মার্চ

প্রকাশঃ মার্চ ২৩, ২০১৬ সময়ঃ ১০:১৮ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:২৬ পূর্বাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক:

কবির হোসেন
আজ বধবার, ২২৩মার্চ ২০১৬, কেমন যাবে আজকের দিনটি, যেনে নিন আজকের রাশিফলে। 
মেষ (২১ মার্চ – ২০ এপ্রিল): দিন যাচ্ছে সামনের দিকে, আপনি যাচ্ছেন পেছনের দিকে। এমন হতাশায় যারা দিকহারা তারা আজ নতুন করে গতি পাবেন। সাফল্য কিঞ্চিৎ ধীরেই আসে- এটা প্রমাণ আবারও পাবেন। পছন্দের মানুষটি হঠাৎ করে এতোটা বেশি গুরুত্ব দেবে যে অবাক হওয়া ছাড়া উপায় থাকবে না। আজকের দিনে অর্থ ধার দেয়ার ঝামেলায় যাওয়া ঠিক হবে। দূরযাত্রা শুভ।

শুভ রং: লাল, বেগুনি ও সাদা
শুভ সংখ্যা: ৩, ৯, ১৭, ২২, ৩৭, ৪৫
পাথর: প্রবাল
টোটকা:

বৃষ (২১ এপ্রিল – ২১ মে): রঙধনুর সাতটি রঙ ধারণ করা সম্ভব না হলেও পাঁচটি অন্তত আজ ধরা দেবে। চারটি কাজের মধ্যে একটি কাজ খুব ভালো ভাবে সম্পাদন হবে, একটি আধা। পছন্দের মানুষ দুই ঘণ্টা পর দেখা করতে চেয়ে তিন ঘণ্টা পর আসবে। আজ কারো কাছে দশ হাজার টাকা পাওয়ার কথা থাকলে নয় পাবেন। ফলে বুঝতেই পারছেন, আজ আপনার সবই কেমন যেন বেজোড়ে জোড় বাধছে। তাই বেজোড়েই ভরসা রাখুন।

শুভ রং: আকাশি, কমলা
শুভ সংখ্যা: ৬, ১৭, ১৯, ২৭, ৩২, ৪৪
পাথর: পান্না
টোটকা:

মিথুন (২২ মে – ২১ জুন): দিনটি শুরু থেকেই অন্যরকম তা টের পাবেন। আপনি প্রেম করেন একজনের সঙ্গে, কিন্তু আপনাতে মজে আছে যারা তাদের উৎপাত বাড়বে। কিনতে গিয়ে লাভ, বেচতে ক্ষতি। অহেতুক কারো প্রশংসা গায়ে জ্বালা ধরাবে। ধৈর্য্য আজ বাঁধন হারা হবে। পছন্দের উপহারও পাওয়ার সম্ভবনা রয়েছে। বন্ধুত্বে অবদান বাড়বে।

শুভ রং: হালকা সবুজ, ক্রিম
শুভ সংখ্যা: ৫, ১৮, ১৯, ২৫, ৩৪, ৪৭
পাথর: পোখরাজ
টোটকা:

কর্কট (২২ জুন – ২২ জুলাই): বাণিজ্যের জন্যই আজকের দিনটিকে বেছে নেওয়া দরকার। আপনি কতটুকু কি বুঝতে পারেন তা অনেকটাই গ্রহের উপর নির্ভর করে। আপনার শিক্ষাক্ষেত্র এবং স্বাস্থ্যে আজ গ্রহের প্রভাব পড়বে, এতে আপনার সুফলই হবে। দিনভর প্রচুর ধকলের মধ্যদিয়ে আপনাকে যেতে হবে। স্বস্তি ফিরবে সূর্য ডুবে যাওয়ার পর। লক্ষ্যের জন্য যে পথ আপনি তৈরি করছেন যে পথে অনেক বেশি শাখা প্রশাখার সৃষ্টি হচ্ছে, যা আপনার লক্ষ্যকে ধাঁধার মধ্যে ফেলে দিচ্ছে।

শুভ রং: হালকা সবুজ, সাদা ও কমলা
শুভ সংখ্যা: ২, ১১, ১৮, ২৩, ৩৩, ৪৫
পাথর: মুক্তা
টোটকা:সিংহ (২৩ জুলাই – ২৩ আগস্ট) দুরন্ত সময় চলে যাওয়ার আগেই নিজেকে গুছিয়ে ফেলুন। আর যে ছাঁচে নিজেকে গুছাবেন সেটা আজকেই বুঝে ফেলতে পারবেন, তবে বুঝে ফেলাটা অত সহজ নয় যতটা আপনি ভাবছেন। সূক্ষ্ম একটি দৃষ্টি এবং নিরুত্তাপ একটি মন লাগবে। প্রিয় মানুষটিকে নয় আজ তার পোশাক পরিচ্ছদের প্রেমে পড়ে যাবেন। এলাকার প্রভাবশালী ব্যক্তিটি আপনার অনুগত হবে।

শুভ রং: হলুদ, সোনালি
শুভ সংখ্যা: ১, ১২, ৩৭, ৩৯, ৪১, ৪৬
পাথর: চুন্নি ও প্রবাল
টোটকা:কন্যা (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর): শিক্ষা, চাকরি এবং বন্ধী জীবন নিয়ে কিছুটা দুশ্চিন্তায় আছেন। গ্রহের সুষম অবস্থা না থাকার জন্যে এমনটি হচ্ছে। রাজনৈতিক অস্থিরতা আপনার উপরেও বিরাজ করবে কয়েকটি দিন। ঝুট ঝামেলা যা আসছে ক্রমাগত তা কিছুদিন আত্মীয়ের মতো অবস্থান নিয়ে নিশ্চিত কিছুদিনের মধ্যে বিদায় নিবে। দ্রুত অংক কষে ফেলুন, সামনের দিনের।
শুভ রং: ফিরোজা, চকলেট
শুভ সংখ্যা: ৫, ৯, ১৭, ২২, ৩৫, ৪৮
পাথর: পান্না
তুলা (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর): তথাপিও আপনি ভালো, আপনার উপর যে দোষ চাপানো হচ্ছে না হয়েছে তা নির্ঘাত একদিন খোলস ভেঙে বেড়িয়ে আসবে। কর্মক্ষেত্রে প্রচুর ঝামেলা থাকা সত্ত্বেও আপনাকে কেউ টপকিয়ে যেতে পারবে না। শিল্প সাহিত্যে আপনার আগ্রহ না থাকলেও আজকের দিনে একটা গল্প পড়া হয়ে যাবে। প্রতিনিয়ত দৌড়ে যেতে হবে যেহেতু ভ্রমণ শুভ।

শুভ রং: ফিরোজা, আকাশি ও সাদা
শুভ সংখ্যা: ৫, ৬, ১৮, ২১, ৩৬, ৪২
পাথর: হীরা-পান্না
টোটকা:বৃশ্চিক (২৪ অক্টোবর – ২২ নভেম্বর): শিক্ষাখাতে আজ অনেক অর্থ ব্যয় হয়ে যাবে। সাংসারিক কিছু ঝামেলা যাকিনা প্রায়শয়ই হয় তা আজ হুট করে উধাও মনে হবে। প্রস্তুত হতে হবে আসন্ন লড়াইয়ে। বিদেশে যেতে চাইছে মন এমন যারা আছেন তাদের জন্য থাকলো দুঃসংবাদ। দিনের প্রথম প্রহরের সাথে শেষ ভাগের মিল পাবেন, অর্থাৎ ঘুরে ঘুরে ঘটনাগুলো চক্রের মতো ফিরে আসবে। অর্থ লাভ সম্ভাব্য।

শুভ রং: নীল, ঘিয়ে, চকলেট
শুভ সংখ্যা: ১, ২, ৩, ৯, ২২, ৩৪
পাথর: প্রবাল ও চুন্নি
টোটকা:ধনু (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর): সময় যত যাচ্ছে তত নিজেকে চিনতে পারছেন এমনটা যারা ভাবছেন তারা সঠিক পথেই আছেন জেনে রাখবেন। রোজ একই কর্মের মধ্য দিয়ে যাবেন এমনটা আজ আর ভাবতে হবে না, কাজে নতুনত্ব আসছে খুব জলদি। কাউকে আজ আঘাত করে কথা বলতে হতে পারে। তবে মন খারাপের কিছু নেই আঘাতটা তার প্রাপ্য ছিল জেনে রাখবেন। অর্থলাভ সম্ভাব্য তবে খরচের হাতটাও মন যাবে না আজ।
শুভ রং: আকাশি ও বেগুনি
শুভ সংখ্যা: ৩, ৯, ১৭, ৩৮, ৪০, ৪৮
পাথর: পোখারাজ
টোটকা:মকর (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি): চিন্তিত হয়ে লাভ নেই চিন্তায় কিছু আসে না। অর্থের পেছনে ছুটছেন কিছু কখনো পিছনে তাকিয়ে দেখেলেন না অর্থ আপনার পেছনেই ছুটছে। আপনি যত দৌড়ে যাচ্ছেন ততই অর্থের সাথে দূরত্ব তৈরি করছেন। স্থির হউন নিজেকে অর্থের দ্বারা আবদ্ধ হতে দিন। পরসমাচার এই যে আপনার দিনটি আজ অতিরিক্ত মাত্রায় শুভ।
শুভ রং: লাল, বেগুনি ও সাদা
শুভ সংখ্যা: ৩, ৯, ১৭, ২২, ৩৭, ৪৫
পাথর: প্রবাল
টোটকা:কুম্ভ (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি): নিজের নামের সঙ্গে মিলে যায় এমন লোকের সঙ্গে আপনার দেখা হয়ে যাবে। বাণিজ্যে কিছুটা ভাটা পড়বে আজকের দিনে। তবে এ ক্ষতি পুষিয়ে উঠতে পারবেন খুব দ্রুত। পৃথিবীতে আপনার সমমনা লোক যারা আছেন তারা আজ সবাই একই সমস্যার সম্মুখীন হবেন। কর্মক্ষেত্রে সহকর্মীর দ্বারা লাঞ্ছিত হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
শুভ রং: নীল, গাঢ় সবুজ ও বেগুনি
শুভ সংখ্যা: ১, ৩, ৯, ১৫, ২২, ৪৭
পাথর: নীলা
টোটকা:মীন (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ): মাথাতে আজ অতিরিক্ত চাপ জমা হবে। প্রযুক্তিতে আপনার আগ্রহ হুট করে বেড়ে যাবে। শিল্প আর সাহিত্যে আপনার মন বসবে না জানি, তবুও দিনটি শিল্প আর সাহিত্যের জন্য শ্রেষ্ঠ। বাড়িতে যদি কবিতা কিংবা উপন্যাসের বই না থাকে তবে একটি বই কিনে নিজে পড়ুন দেখবেন দিনটি কেমন স্বচ্ছ হয়ে যায়। উপযুক্ত মূল্য ছাড়া নতুন যে কর্মক্ষেত্রের দ্বার খুলে যাচ্ছে সেখানে অবশ্যই যোগ দিবেন না। দূরের রাস্তায় ভ্রমণের জন্য দিনটি অতীব শুভ।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ৪, ৭, ২৩, ৩৭, ৪০, ৪৫
পাথর: রক্তমুখী নীলা
টোটকা:

#লাইক ও শেয়ার দিয়ে প্রতিক্ষণের সাথে থাকুন।

 

প্রতিক্ষণ/এডি/কেএইচ

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G