আজ কেমন যাবে: ২৩ মে

প্রকাশঃ মে ২৩, ২০১৫ সময়ঃ ৮:১৭ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:২৩ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম:

কেমন যাবে আপনার আজকের দিনটি ? জেনে নিন আপনার রাশিফল দেখে।

rasifolমেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
ব্যবসায়িক যোগাযোগ শুভ। কর্মস্থলে প্রতিপক্ষের বিরোধিতা সত্ত্বেও গুরুত্বপূর্ণ কাজে সাফল্যের দেখা পাবেন। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পেতে পারেন। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন।

বৃষ (২১ এপ্রিল-২১ মে)
ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। বেকারদের কেউ কেউ ঝুঁকিপূর্ণ বিদেশ যাত্রায় সফল হতে পারেন। প্রেমে সাফল্যের দেখা পাবেন।

মিথুন (২২ মে-২১ জুন)
ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। পরিবারের কারও অসুস্থতা আপনার সার্বিক কর্মকাণ্ডে বিরূপ প্রভাব ফেলতে পারে। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ। স্বাস্থ্য ভালো যাবে।

কর্কট (২২ জুন-২২ জুলাই)
বিদেশ যাত্রায় প্রবাসী আত্মীয়ের সহায়তা পেতে পারেন। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। পরিবারের কোনো সদস্য আপনার বিরুদ্ধাচরণ করতে পারে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন।

সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট)
সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। পরিবারের বয়স্ক কারও রোগমুক্তি ঘটতে পারে। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন। রাজনৈতিক তৎপরতা শুভ। কর্মস্থলে পদস্থদের আনুকূল্য পাবেন।

কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর)
কর্মস্থলে প্রতিপক্ষের বিরোধিতা সত্ত্বেও গুরুত্বপূর্ণ কাজে সাফল্যের দেখা পাবেন। বেকারদের কারও কারও জন্য দিনটি সুফল বয়ে আনতে পারে। আপনার প্রেমিক মন আজ তার ঠিকানা খুঁজে পাবে। দূরের যাত্রা শুভ।

তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর)
ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। প্রেমের ব্যাপারে কেউ আপনার মনের দরজায় আজ কড়া নাড়তে পারে। আজ হঠাৎ করেই হাতে টাকাপয়সা চলে আসতে পারে। স্বাস্থে্র প্রতি যত্ন নিন।

বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর)
নতুন ব্যবসায়ে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। কর্মস্থলে আপনার ওপর বসের সুনজর পড়তে পারে। শিক্ষাক্ষেত্রে কারও কারও বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে। প্রেমের ক্ষেত্রে আগের ব্যর্থতা ঘুচতে পারে।

ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর)
ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। পরিবারের কারও অসুস্থতা আপনাকে ভাবিয়ে তুলতে পারে। প্রেমবিষয়ক জটিলতার অবসান হবে। আপনি একজন সংগীতশিল্পী হয়ে থাকলে আজ এ ক্ষেত্রে সম্মাননা পেতে পারে

মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)
বিদেশ যাত্রার ক্ষেত্রে হাতছাড়া হয়ে যাওয়া সুযোগ ফিরে আসতে পারে। কর্মস্থলে সার্বিক পরিস্থিতি আপনার অনুকূলে থাকতে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। ফেসবুকে কারও সঙ্গে প্রেমের সূচনা হতে পারে।

কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
দিনটি শুরু হতে পারে প্রিয়জনের কাছ থেকে পাওয়া কোনো সুসংবাদ দিয়ে। পরিবারের কারও রোগমুক্তি ঘটতে পারে। বেকারদের কেউ কেউ আজ নতুন কাজের সন্ধান পাবেন। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ।

মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
প্রেমিক-প্রেমিকার মনের আকাশে জমে থাকা কালো মেঘ আজ দূর হতে পারে। আপনি একজন সংগীতশিল্পী হয়ে থাকলে আজ এ ক্ষেত্রে সম্মাননা পেতে পারেন। দূরের যাত্রা শুভ। রাজনীতিতে আপনার পরিচিতি বৃদ্ধি পেতে পারে।কৃতজ্ঞতা: প্রথম আলো।

প্রতিক্ষণ/এডি/আরিফ

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G