আজ কেমন যাবে: ২৫ এপ্রিল

প্রকাশঃ এপ্রিল ২৫, ২০১৫ সময়ঃ ৮:৪০ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:১৭ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম:

কেমন যাবে আপনার আজকের দিনটি ? জেনে নিন আপনার রাশিফল দেখে।

rasifolমেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
বিদেশযাত্রার ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পেতে পারেন। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে। দূরের যাত্রা শুভ।

বৃষ (২১ এপ্রিল-২১ মে)
বেকারদের কারও কারও জন্য দিনটি শুভ। পরিবারের কারও অসুস্থতা আপনাকে ভাবিয়ে তুলতে পারে। ফেসবুকে কারও সঙ্গে প্রেমের সূচনা হতে পারে। সৃজনশীল কাজের জন্য সম্মাননা পেতে পারেন।

মিথুন (২২ মে-২১ জুন)
শিক্ষার্থীদের কারও কারও বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। ভালো লাগার মানুষটি আজ ভালোবাসার মানুষে পরিণত হতে পারে। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন।

কর্কট (২২ জুন-২২ জুলাই)
ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। আজ হঠাৎ করেই হাতে টাকাপয়সা চলে আসতে পারে। ফেসবুকে কারও সঙ্গে মতবিনিময় থেকে প্রেমের শুভসূচনা হতে পারে। দূরের যাত্রা শুভ।

সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট)
ফাটকা ব্যবসায়ে বিনিয়োগ করে লাভবান হতে পারেন। প্রবাসী কারও সঙ্গে প্রেমের শুভ সূচনা হতে পারে। হারিয়ে যাওয়া মূল্যবান জিনিস খুঁজে পাওয়ার সম্ভাবনা আছে। কর্মস্থলে পদস্থ ব্যক্তিদের আনুকূল্য পাবেন।

কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর)
শিল্পকলায় অবদানের জন্য বিদেশ থেকে সম্মাননা পেতে পারেন। আজ আকস্মিকভাবে অর্থ প্রাপ্তির সম্ভাবনা আছে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। কর্মস্থলে সার্বিক পরিস্থিতি অনুকূলে থাকবে।

তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর)
বিদেশযাত্রার ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। বিপরীত লিঙ্গের কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। প্রেমবিষয়ক জটিলতার অবসান হবে। রাজনৈতিক তৎপরতা শুভ। দূরের যাত্রায় সতর্ক থাকুন।

বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর)
ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। আজ কাউকে টাকা ধার দিয়ে বিপাকে পড়তে পারেন। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। প্রেমের ব্যাপারে কেউ আপনার মনের দরজায় আজ কড়া নাড়তে পারে। দূরের যাত্রা শুভ।

ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর)
শিক্ষার্থীদের কারও কারও জন্য দিনটি সাফল্যের বার্তা বয়ে আনতে পারে। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ। কোনো গোপন শত্রুর পরিচয় জানা যেতে পারে। পেশাগত দ্বন্দ্বের অবসান হবে।

মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)
শিল্পকলায় অবদানের জন্য সম্মাননা পেতে পারেন। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। ফেসবুকে কারও দেওয়া তথ্য আপনার প্রেমিক মনকে উসকে দিতে পারে। তীর্থভ্রমণ শুভ। রাজনীতি থেকে দূরে থাকুন।

কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
শিক্ষা কিংবা গবেষণার জন্য সম্মাননা পেতে পারেন। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। পাওনা আদায়ে তৎপর হোন। জমিজমাসংক্রান্ত বিরোধের নিষ্পত্তি হতে পারে। দূরের যাত্রা শুভ।

মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
দিনের শুরুতেই অর্থনৈতিক কর্মকাণ্ডে তেজিভাব বিরাজ করবে। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। আপনার প্রেমিক মন আজ তার ঠিকানা খুঁজে পাবে। সৃজনশীল কাজের জন্য প্রশংসিত হবেন। কৃতজ্ঞতা: প্রথম আলো।

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G