আজ কেমন যাবে: ২৫ মে

প্রকাশঃ মে ২৫, ২০১৫ সময়ঃ ৮:৪৫ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৪৫ পূর্বাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক :

আজ কেমন যাবে আপনার দিনটি। জেনে নিন রাশিফল দেখে।

rasi...মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)
আজ আপনার ব্যবসায়িক যোগাযোগ শুভ। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পেতে পারেন। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন।

বৃষ রাশি (২১ এপ্রিল-২১ মে)
আজ বেকারদের কারও কারও জন্য দিনটি সাফল্যের বার্তা বয়ে আনতে পারে। ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। আজ কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। দূরের যাত্রায় সতর্ক থাকুন।

মিথুন রাশি (২২ মে-২১ জুন)
আপনার ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। দূরের যাত্রা শুভ। রাজনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থাকুন।

কর্কট রাশি (২২ জুন-২২ জুলাই)
ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। পাওনা আদায়ে তৎপর হোন। শিক্ষাক্ষেত্রে কারও কারও বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে। ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। দূরের যাত্রা শুভ।

সিংহ রাশি(২৩ জুলাই-২৩ আগস্ট)
আজ চাকরিতে কারও কারও আটকে থাকা পদোন্নতির বিষয়ে নিষ্পত্তি হতে পারে। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে। বিদেশ যাত্রায় প্রবাসী আত্মীয়ের সহায়তা পেতে পারেন। দূরের যাত্রা শুভ।

কন্যা রাশি (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর)
আপনার ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। প্রেমিক-প্রেমিকার মনের আকাশে জমে থাকা কালো মেঘ আজ দূর হতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ।

তুলা রাশি (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর)
ব্যবসায়ে ঝুঁকি গ্রহণ করে লাভবান হতে পারেন। পরিবারের বয়স্ক কারও রোগমুক্তি ঘটতে পারে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। যৌথ বিনিয়োগ শুভ। প্রেমে সাফল্যের দেখা পাবেন।

বৃশ্চিক রাশি (২৪ অক্টোবর-২২ নভেম্বর)
ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। ফেসবুকে কারও সঙ্গে মতবিনিময় থেকে প্রেমের শুভসূচনা হতে পারে। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন। রাজনৈতিক তৎপরতা শুভ।

ধনু রাশি (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর)
বেকারদের কেউ কেউ আজ নতুন কাজের সন্ধান পাবেন। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে। প্রেমের ব্যাপারে ইতিবাচক সাড়া পাবেন। কোনো ঘনিষ্ঠ বন্ধু প্রতিশ্রুতি ভঙ্গ করতে পারে। রাজনীতি থেকে দূরে থাকুন।

মকর রাশি (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)
সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। দূরের যাত্রায় সতর্ক থাকুন।

কুম্ভ রাশি (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
বিদেশ যাত্রার ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। প্রিয়জনের মন পেতে হলে তার পছন্দের কোনো জিনিস উপহার দিন।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। প্রবাসী কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। পাওনা আদায় হবে। আপনি একজন সংগীতশিল্পী হয়ে থাকলে আজ এক্ষেত্রে সম্মাননা পেতে পারেন।

 

প্রতিক্ষণ/এডি/নুর

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G