আজ কেমন যাবে: ২৭ জুন

প্রকাশঃ জুন ২৭, ২০১৫ সময়ঃ ৮:৪৮ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:১০ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

rashi fol 27আজ কেমন যাবে আপনার দিনটি। জেনে নিন রাশিফল দেখে।
মেষ (২১ মার্চ – ২০ এপ্রিল)
আজ নামে মেঘ হলেও কাজে তুলার কাছাকাছি। তাই গ্রহের দুষ্টু বুদ্ধিতে সকাল থেকেই কানকথা শুনতে হতে পারে। প্রেমের ক্ষেত্রে আজ সংকটময় দিন। মনে হতে পারে মাথার ওপর খারাপ সময় আর পায়ের নিচে অথৈ সাগর- আপনি একাকী। অথচ বাজিমাত করবেন কর্মক্ষেত্রে। বন্ধুদের গুরুত্ব আজ কমে যাবে অজান্তেই।

বৃষ (২১ এপ্রিল – ২১ মে)
বড় একা লাগে এই আধারে..। প্রতিদিন প্রেমের পালা বদল হচ্ছে। ভাবছেন সবই প্রকৃতির নিয়ম। কিন্তু ভাই বৃষ, কেন বিষয়টাকে গুরুতরভাবে নিচ্ছেন? মন দিন অর্থভাবনায়। সময় কেটে যাবে সময়ের গতিতে, রেখে যাবে কর্মপ্রচেষ্টার যথার্থ উপহার। বন্ধুরা আজ আপনার উপর রসিকতা চলে বেশ বেরসিক হয়ে উঠতে পারে। তাই নিজের ব্যস্ততা দেখিয়ে কেটে পড়ুন আগেভাগেই, নইলে সয়ে যেতে হবে যে..

মিথুন (২২ মে – ২১ জুন)
দিনের শুরু থেকেই কাজের প্রবল চাপ থাকবে। একের পর এক কাজ শেষ করে যখন ফুরসৎ মিলবে হিসেব করার জন্য তখন দেখবেন থলিতে জমেছে খুবই সামান্য। আশাহতের দীর্ঘশ্বাস বড় করছেন কেন? মূল্যায়ণ পাবেন গতদিনের চেয়ে চারগুন বেশি। প্রেমের ক্ষেত্রে অতি আগ্রহ আজ কষ্টের কারণ হতে পারে। সাজুগুজু করুন নিজের জন্য। সব মিলে দিনটি যাবে শুধু নিজের ভালো লাগার জন্যই।

কর্কট (২২ জুন – ২২ জুলাই)
মামা ভাগ্নে যেখানে বিপদ নাই সেখানে। এই কথাটা যদি সত্যিই বিশ্বাস করেন তাহলে আজ অন্তত একা ঘর থেকে বের হবেন না। রাজনৈতিক শত্রু আপনার অপেক্ষায় আছে। সময় আর সুযোগ পেলেই আপনাকে কিলিয়ে যে কাঁঠাল বানাবে তা আপনিও ভালো জানেন। ব্যাবসা করলে আপনার উন্নতি হবে। স্বাধীনতা আপনার জন্য অনেক বড় ব্যাপার।

সিংহ (২৩ জুলাই – ২৩ আগস্ট)
লক্ষ্যস্থির করুন এরপর এগিয়ে যান। আপনার কাছের মানুষের কারণেই ব্যবসায়ে ক্ষতির মুখোমুখি হয়েছেন। ব্যবসায়ে বন্ধু নির্বাচনে একটু সাবধানী হোন। জীবনের ক্ষেত্রেও তাই। আপনার রূচির সঙ্গে মিলে যায় এমন কারো জন্য আরো কিছু সময় অপেক্ষা করলে ক্ষতি কি। স্বচ্ছতা আপনার জীবনের এগিয়ে যাওয়ার পাথেয়।

কন্যা (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)
আপনার মিসির আলির মতো বুদ্ধির ওপর ভর করে আজ কোন অমীমাংসিত রহস্য উন্মোচিত হবে। আপনার প্রশংসা করে এমন কোন মানুষকে আজ অন্য দেখতে মন চাইতে পারে। কর্মক্ষেত্রে স্বীকৃতি পাবে আপনার সৃজনশীলতা। মোটা অংকের টাকা ফসকে যেতে পারে আজ হাত থেকে। তবে দ্বিতীয়বার আর ফসকাবে না।

তুলা (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)
আজ গোয়েন্দার ভূমিকায় অবতীর্ণ হতে পারেন আপনি। আপনার প্রেমের সঙ্গে আজ লাল রঙের যোগ থাকবে। কর্মক্ষেত্রে দারুণ একটা সময় কাটবে আপনার। ব্যস্ত থাকবেন, কিন্তু উপভোগ করতে পারবেন ব্যস্ততাকে। অর্থাগম নির্ভর করবে আপনার দৌড়ঝাঁপের মাত্রা ওপর; যত দৌড়ঝাঁপ-সার্কাস, তত অর্থ।

বৃশ্চিক (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
সকাল বেলা পত্রিকায় পড়া কোনো একটা প্রতিবেদন বা গল্পের কারণে আপনার মন ভালো হয়ে যেতে পারে। কাজের প্রয়োজনে দেশের বাইরে যেতে হতে পারে। সেক্ষেত্রে সাবধানতা অবলম্বন করুন। সঙ্গীর সঙ্গে যে মনোমালিন্য চলছে তা আরও বাড়তে পারে।

ধনু (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
আজ জ্যোতিষশাস্ত্র ভালো জানে তেমন কারও সঙ্গে পরিচয় হয়ে যেতে পারে। তার সূত্রে পরিচয় হতে পারে কোন যাদুকরের সঙ্গে। ভালোবাসার সম্পর্ক যার সঙ্গে আছে তার সঙ্গে নেতিবাচক দিকে মোড় নিতে পারে কথোপকথন। মন কষাকষি চলে যেতে পারে দর কষাকষির পর্যায়ে। ভালো হয় আজ একাকী থাকুন। যন্ত্রের ওপর বেশি ভরসা করবেন না। প্রত্যেকটি হিসেব দু’বার মিলিয়ে দেখুন। অর্থযোগ শুভ।

আজ কেমন যাবে আপনার দিনটি। জেনে নিন রাশিফল দেখে।
মকর (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)
নিজের আত্মার শক্তি বুঝতে পারবেন আজ, এটা আপনার ব্যাক্তিত্বের ভেতর দিয়ে প্রকাশিত হবে। কোন সমস্যা সমাধান করার সূত্রে কারও সঙ্গে পরিচয় হতে পারে আজ, যার সঙ্গে ভবিষ্যতের প্রেমযোগ আছে। কর্মক্ষেত্রের হতাশাজনক পরিস্থিতি আপনাকে মানসিকভাবে দুর্বল করে দিতে পারে। অর্থের পেছনে ছুটতে গিয়ে প্রিয়জনের সঙ্গে সম্পর্ক ক্ষতিগ্রস্ত হতে পারে, অথচ সম্পর্কটাই বেশি অর্থপূর্ণ ছিল।

কুম্ভ (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)
তোমায় গান শোনাবো, তাইতো তোমায় জাগিয়ে রাখি…। ঘুম না আসলেও শান্তনা থাকবে অফুরান। না পাওয়ায় পূর্ণ থাকলেও আশা থাকবে বাধাহীন। বাতি না জ্বললেও চোখে জ্বলবে আলোর দ্যুতি। এগিয়ে যান, এসবই জয়ের পূর্বাভাস। ব্যবসা বা চাকরি যা-ই করুন চিন্তা ভাবনা আগে। মনের মাঝে হতাশাকে পাত্তা না দেয়াই আপনার মূলমন্ত্র হবে আজ।

মীন (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
ধৈর্য্য হারালেন তো সব হারালেন। অফিসে যে সমস্যার কারণে আপনি অনেকটাই বিরক্ত আজ সেই সমস্যার সমাধান হতে পারে। ব্যাসায়িদের জন্য দিনটি শুভ নয়। বিনিয়োগ না করলেই ভালো হবে। শিক্ষার্থীদের জন্য আজ মনভালো করা কোনো সংবাদ আসতে পারে।
প্রতিক্ষণ/এডি/নির্ঝর

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G