আজ কেমন যাবে: ২৮ মে
প্রতিক্ষণ ডেস্ক
আজ কেমন যাবে আপনার দিনটি। জেনে নিন রাশিফল দেখে।
মেষ(২১ মার্চ–২০ এপ্রিল)
গ্রহের শুভযোগের ফলে আজ আপনি সফলতা পাবেন। জাতিকাদের অবস্থা বুঝে সিদ্ধান্ত বদলের প্রয়োজন পড়তে পারে। হাল্কা মাপের পারিবারিক সমস্যা সমাধানের কাজে জড়াতে পারেন। প্রেমযোগ নেই।
বৃষ(২১ এপ্রিল–২১ মে)
আজকের দিনে বুদ্ধির যোগাযোগ কাজে লাগিয়ে উন্নতির সুযোগ আসবে। জাতিকাদের অর্থ নষ্টের যোগ আছে। রাতের দিকে পারিবারিক কারণে মন খারাপ হতে পারে। প্রেমযোগ শুভ।
মিথুন(২২মে–২১ জুন)
আজকের দিনে যে কোনো ঘটনার প্রবণতার দিকে লক্ষ্য রেখে সিদ্ধান্ত নিন। দুপুরের পর উপযুক্ত যোগাযোগ আপনাকে সাহায্য করবে। জাতিকারা আজকের দিনে বিলাসবহুল ক্ষেত্র বা জায়গাগুলি যতটা সম্ভব এড়িয়ে চলার চেষ্টা করুন। কোনো অবস্থায় আজকের দিনে ক্ষমতার অপব্যবহার করবেন না।
কর্কট রাশি (২২ জুন-২২ জুলাই)
দিনে আপনার হাতে থাকা ক্ষমতা সঠিকভাবে ব্যবহার করতে পারলে উন্নতি হবে। জাতিকারা কর্মস্থলে উন্নয়নমূলক পরিবর্তনে বেশ আনন্দই পাবেন। তবে বেহিসাবি হলে সঞ্চয় নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে।
সিংহ রাশি(২৩ জুলাই-২৩ আগস্ট)
পরিবারে বাইরের লোকের কথায় প্রাধান্য দিয়ে সমস্যা সমাধান হতে পারে। জাতিকাদের অর্থযোগ শক্তিশালী। কথা দিয়ে সেটা রাখতে না পারার জন্য সমস্যার মুখে পড়তে হতে পারে।
কন্যা রাশি (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর)
আজকের দিনে পরিবারের অন্য কোনো অগ্রজের সঙ্গে মতের অমিল দেখা দেবে। জাতিকাদের ক্ষেত্রে কোনো সুখবর আসতে পারে। পরিবারের পরিবেশ নিজের অনুকূলে রাখতে গেলে বুদ্ধির ব্যবহার অত্যন্ত জরুরি। প্রেমযোগ নেই।
তুলা রাশি (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর)
বিকেলের দিকে তর্ক-বিতর্কে জড়িয়ে পড়ার সম্ভাবনা। জাতিকাদের অন্যমনস্কতার জন্য কাজে ভুল হতে পারে। কোনো বদমেজাজি মানুষের দ্বারা কিছুটা সমস্যা দেখা দিতে পারে। প্রেমযোগ আছে।
বৃশ্চিক রাশি (২৪ অক্টোবর-২২ নভেম্বর)
দাম্পত্য জীবন অনুকূলে থাকায় ব্যবসা ও কর্মক্ষেত্রে শুভ ভাব বজায় থাকবে। জাতিকারা লোভনীয় উপহার বা কথার ফাঁদে পা দিলে ঠকতে পারেন। পরিবারের তরফে সহায়তার যোগ দেখা যাচ্ছে।
ধনু রাশি (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর)
দিনের মধ্যে কোনো কারণে মানসিক উত্তেজনা বাড়তে পারে। জাতিকাদের সারাদিনে নানা রকম ছোট ছোট ঝামেলায় পড়তে হবে। রাতে কোনো শুভ খবর আসতে পারে। প্রেমযোগ শুভ।
মকর রাশি (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)
কর্মক্ষেত্রে পরিবেশ শান্ত থাকলেও পারিবারিক পরিবেশ কিছুটা প্রতিকূল হতে পারে। জাতিকাদের উপযুক্ত ব্যক্তি নির্বাচনে ভুল হওয়ায় সমস্যা বাড়তে পারে। যোগাযোগ রক্ষার ফলে জাতিকাদের উন্নতির যোগ আছে।
কুম্ভ রাশি (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
আপনার পক্ষে কষ্টকর কোনো কাজের দায়িত্ব আপনার কাঁধে পড়তে পারে। জাতিকাদের বিভিন্ন ক্ষেত্রে অর্থ ব্যয় বাড়তে পারে। সন্ধ্যার মধ্যে প্রয়োজনীয় কাজ শেষ করুন। প্রেমযোগ শুভ নয়।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
দিনের শুরু কিছু সমস্যার হলেও দুপুরের পর থেকে পরিবেশ অনুকূলে আসবে। জাতিকারা কোনো স্নেহভাজনের আগমনে খুশি হবেন। জাতিকাদের যথাযথ প্রচেষ্টায় গৃহে আনন্দবহুল পরিবেশ বজায় থাকবে। প্রেমযোগ আছে।
প্রতিক্ষণ/এডি/নির্ঝর























