আজ কেমন যাবে: ২ মে
ডেস্ক রিপোর্ট প্রতিক্ষণ ডটকম:
কেমন যাবে আপনার আজকের দিনটি ? জেনে নিন আপনার রাশিফল দেখে।
মেষ: (২১ মার্চ– ২০ এপ্রিল) শুভ রং: লাল, শুভ সংখ্যা: ৬
আজকের দিনে কাজের ক্ষেত্রে অগ্রগতি বৃদ্ধি পাবে। বুদ্ধির ব্যবহারে অল্প শ্রমেই প্রয়োজনীয় কাজ সফল হবে। জাতিকারা নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারলে সফল হবেন। যোগাযোগকে কাজে লাগিয়ে উন্নতির সুযোগ আসতে পারে।
বৃষ: (২১ এপ্রিল– ২১ মে) শুভ রং: সাদা, শুভ সংখ্যা: ৯
কর্মক্ষেত্রে কোনো ঘটনার পরিণতিতে আপনার ক্ষমতা কমিয়ে দেওয়া হতে পারে। পরিবারে সমস্যার যোগ আছে। আইনি জটিলতায় জড়াতে পারেন। জাতিকাদের ক্ষেত্রে অভিভাবকদের সঙ্গে দূরত্ব তৈরি হতে পারে। প্রেমের সম্পর্কে মনোমালিন্যের সম্ভাবনা আছে।
মিথুন: (২২ মে– ২১ জুন) শুভ রং: সবুজ, শুভ সংখ্যা: ৮
সুপ্ত থাকা সত্যের প্রকাশ হতে পারে। ব্যবসার ক্ষেত্রে কিছু নতুন তথ্য আপনাকে বেশ কিছুটা এগিয়ে দেবে। জাতিকাদের ক্ষেত্রে নতুন যোগাযোগ এবং উপহার লাভের যোগ আছে। হাঁটু ও কোমর নিয়ে সমস্যা দেখা দিতে পারে।
কর্কট: (২২ জুন– ২২ জুলাই) শুভ রং: হলুদ, শুভ সংখ্যা: ৭
বেহিসাবি খরচ আপনাকে সমস্যায় ফেলতে পারে। আজকের দিনে সম্পত্তি কেনার ব্যাপারে যোগাযোগ হতে পারে। তবে গুপ্ত শত্রুতার যোগ আছে। জাতিকারা পারিবারিক সমস্যা নিয়ে বিব্রত থাকবেন। পথে কোনো রকম বাধার শিকার হতে পারেন। সন্তানকে নিয়ে চিন্তা বাড়বে।
সিংহ: (২৩ জুলাই- ২৩ আগস্ট) শুভ রং: বাদামি, শুভ সংখ্যা: ১২
বিভ্রান্তিকর পরিস্থিতির ফলে পথের মধ্যে সমস্যায় পড়বেন। সন্তানের শরীর সমস্যা নিয়ে চিন্তা বাড়তে পারে। গুরুজনদের সঙ্গে মতবিরোধের যোগ আছে। জাতিকারা অহেতুক সমালোচনার শিকার হবেন। শারীরিক সমস্যা নিয়ে চিন্তা বাড়বে।
কন্যা: (২৪ আগস্ট– ২৩ সেপ্টেম্বর) শুভ রং: নীল, শুভ সংখ্যা: ৯
প্রেমের ক্ষেত্রে এগিয়ে যাবার সুযোগ আসবে। হতাশা দূর হয়ে সাফল্যের নতুন রাস্তার সন্ধান পাবেন। কিন্তু চিন্তা থাকবে মা-বাবার শরীর নিয়ে। জাতিকারা ন্যায্য অধিকার দাবি করলেও সেটি থেকে বঞ্চিত হবার সুযোগ আছে।
তুলা: (২৪ সেপ্টেম্বর– ২৩ অক্টোবর) শুভ রং: সাদা, শুভ সংখ্যা: ২১
বন্ধুত্বের সম্পর্ককে ব্যবসায়ে জড়ালে নিজেদের সম্পর্ক খারাপ হতে পারে। পারিবারিক শান্তির ক্ষেত্রে মানসিক চাঞ্চল্য বাধা হয়ে দাঁড়াবে। জাতিকাদের ক্ষেত্রে নতুন বন্ধু লাভের যোগ দেখা যাচ্ছে। তবে সম্পর্ক নিয়ে জটিলতায় ভুগতে হতে পারে।
বৃশ্চিক: (২৪ অক্টোবর– ২২ নভেম্বর) শুভ রং: নীল, শুভ সংখ্যা: ১৮
পুরো দায়িত্ব নিজের কাঁধে নিলে সমস্যা বাড়তে পারে। পরিচিতরা আপনার থেকে কী আশা করছেন সেটা বোঝার চেষ্টা করুন। জাতিকারা জটিল পারিবারিক সমস্যায় জড়িয়ে পরবেন। মানসিক অবসাদ থেকে দূরে থাকার চেষ্টা করুন।
ধনু: (২৩ নভেম্বর– ২১ ডিসেম্বর) শুভ রং: হলুদ, শুভ সংখ্যা: ৩
আজকের দিনে অর্থ এবং সম্পত্তি নাশের যোগ আছে। তবে পরিবার এবং বন্ধুদের সাহায্যে সমস্যার সমাধান হবে। পারিবারিক মনোমালিন্যের সমাধান হবে। জাতিকাদের দায়িত্ব বাড়বে। সন্তানের শিক্ষা নিয়ে ব্যস্ত থাকতে হতে পারে।
মকর: (২২ ডিসেম্বর– ২০ জানুয়ারি) শুভ রং: লাল, শুভ সংখ্যা: ৫
সন্তানের জন্য দিনের অনেকটা সময় ব্যয় করতে হতে পারে। সামাজিক কাজে জড়িয়ে পড়ার সম্ভাবনা আছে। জাতিকারা পরিবারে বিশেষ কাজের জন্য সম্মান পাবেন। পারিবারিক জমায়েত বা অনুষ্ঠানে পরিচালিকার দায়িত্ব নিতে হতে পারে।
কুম্ভ: (২১ জানুয়ারি– ১৮ ফেব্রুয়ারি) শুভ রং: বেগুনি, শুভ সংখ্যা: ৬
দিনের মধ্যভাগে কোনো গুরুত্বপূর্ণ সংবাদ আসতে পারে। শরীর এবং চিকিৎসার বিষয় নিয়ে চিন্তা থাকবে। অভিভাবকদের শরীর নিয়ে ব্যস্ততা থাকবে। জাতিকারা পরিবারের সহায়তায় সাফল্যের রাস্তা খুঁজে পাবেন।
মীন: (১৯ ফেব্রুয়ারি– ২০ মার্চ) শুভ রং: বাদামি, শুভ সংখ্যা: ১১
আপনার দৃঢ় মনোভাব শত্রুপক্ষকে পিছু হটতে বাধ্য করবে। কাজের ক্ষেত্রে বাধা দূর হবে। পরিবারে শান্তি বজায় থাকবে। নতুন সম্ভাবনার সৃষ্টি হতে পারে। জাতিকাদের ক্ষেত্রে মানসিক চাপ দূর হবে। উৎসাহজনক খবর আসতে পারে। কৃতজ্ঞতা: বাংলানিউজ।
প্রতিক্ষণ/এডি/আরিফ























