আজ কেমন যাবে: ৩০ জুন
ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম:
আজ ৩০ জুন। আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি কর্কট রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ২ ও ৩। গুরুত্বপূর্ণ দিন সোম ও বৃহস্পতিবার। শুভ রং হালকা সবুজ, হলুদ, আকাশি। শুভ রত্ন পীত পোখরাজ, মুন স্টোন। বিশিষ্ট ব্যক্তিত্ব অভিনেত্রী সুজান হাওয়ার্ড, দার্শনিক হ্যারল্ড লাস্কি, আহমদ ছফা। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। পাওনা আদায় হবে। দূরের যাত্রা শুভ।
বৃষ (২১ এপ্রিল-২১ মে)
ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। ফেসবুকে কারও দেওয়া তথ্য আপনার প্রেমিক মনকে নাড়া দিতে পারে। দূরের যাত্রা শুভ।
মিথুন (২২ মে-২১ জুন)
বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। পরিবারের কারও রোগমুক্তিতে আপনার মন ভালো হয়ে উঠতে পারে। প্রেমের ক্ষেত্রে আগের ব্যর্থতা ঘুচতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ।
কর্কট (২২ জুন-২২ জুলাই)
ফাটকা ব্যবসায়ে বিনিয়োগ করে লাভবান হতে পারেন। ফেসবুকে কারও দেওয়া তথ্য আপনার প্রেমিক মনকে উসকে দিতে পারে। পাওনা আদায়ে তৎপর হোন। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন।
সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট)
বিদেশযাত্রার ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। পরিবারে কারও রোগমুক্তি ঘটতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ। স্বাস্থ্য ভালো যাবে।
কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর)
ব্যবসায়ে শুভ পরিবর্তনের সম্ভাবনা আছে। পরিবারের কারও অসুস্থতা আপনার সার্বিক কর্মকাণ্ডে বিরূপ প্রভাব ফেলতে পারে। প্রেমে সাফল্যের দেখা পাবেন। তীর্থভ্রমণ শুভ।
তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর)
ফাটকা ব্যবসায়ে বিনিয়োগের মাধ্যমে লাভবান হতে পারেন। প্রেমে সাফল্যের দেখা পাবেন। আজ আপনার অর্থভাগ্য শুভ। দূরের যাত্রায় বিশ্বস্ত কাউকে সঙ্গে নিন। রাজনৈতিক তৎপরতা শুভ।
বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর)
চাকরিতে কারও কারও বেতন বৃদ্ধির সম্ভাবনা আছে। যৌথ বিনিয়োগ শুভ। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। বিদেশযাত্রায় প্রবাসী আত্মীয়ের সহায়তা পেতে পারেন।
ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর)
বৈদেশিক যোগাযোগ শুভ। নতুন কাজে হাত দিলে সাফল্যের সম্ভাবনা আছে। ফেসবুকে কারও দেওয়া তথ্য আপনার প্রেমিক মনকে উসকে দিতে পারে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন।
মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)
শিক্ষা কিংবা গবেষণার জন্য সম্মাননা পেতে পারেন। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। বাড়িতে আজ বিশিষ্ট মেহমানের আগমন ঘটতে পারে। দূরের যাত্রা শুভ।
কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
বিদেশযাত্রায় প্রবাসী আত্মীয়ের সহায়তা পেতে পারেন। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। আপনার প্রেমিক মন আজ তার ঠিকানা খুঁজে পাবে।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। বেকারদের কেউ কেউ আজ নতুন কাজের সন্ধান পাবেন। প্রেম-বিষয়ক জটিলতার অবসান হতে পারে। দূরে কোথাও ভ্রমণের জন্য দিনটি শুভ।























