আজ কেমন যাবে: ৩০ মে

প্রকাশঃ মে ৩০, ২০১৫ সময়ঃ ৮:১৩ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:১৩ পূর্বাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

rashi fol 30আজ কেমন যাবে আপনার দিনটি। জেনে নিন রাশিফল দেখে।
মেষ(২১ মার্চ–২০ এপ্রিল)
আজকের দিনে বিচক্ষণ বন্ধুর সাহায্যে আপনার উন্নতি হবে। অন্যের উপকার করতে গিয়ে নেওয়া সিদ্ধান্ত আজ আপনার বিপক্ষে যেতে পারে। প্রেমযোগ আছে। জাতিকারা সম্মান বা উপহার লাভ করবেন। পারিবারিক সমস্যা নিয়ে নোমালিন্যের সম্ভাবনা।

বৃষ(২১ এপ্রিল–২১ মে)
লেনদেনের বিষয়ে ভুল তথ্য আপনার আর্থিক ক্ষতির কারণ হতে পারে। সন্তানকে নিয়ে সমস্যার সমাধান হতে পারে। প্রেমযোগ আছে। জাতিকারা পারিবারিক অশান্তির মুখে পড়তে পারেন। অর্থনীতিক ক্ষতি হতে পারে।
মিথুন(২২মে–২১ জুন)
ভুল বোঝাবুঝির কারণে সফলতা লাভে সমস্যা হতে পারে। সন্তানকে নিয়ে চিন্তা বাড়বে। প্রেমের ক্ষেত্রটি নিয়ে ধোঁয়াশা বজায় থাকবে। জাতিকারা কোনোভাবে প্রতারিত হতে পারেন। আঘাতের যোগ আছে।
কর্কট রাশি (২২ জুন-২২ জুলাই)
দিনের মধ্যে কর্মক্ষেত্র বা ব্যবসায় কোনো আনন্দজনক যোগাযোগ বা সাফল্য আসতে পারে। গুরুত্বপূর্ণ কোনো কাজের সমাধান হতে পারে। প্রেমযোগ আছে। জাতিকারা অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবেন। ভ্রমণের যোগ দেখা যাচ্ছে।
সিংহ রাশি(২৩ জুলাই-২৩ আগস্ট)
পারিবারিক ব্যবসা নিয়ে পারিবারিক সমস্যার সৃষ্টি হবে। তবে দিনের শেষে সমস্যা থেকে মুক্তি পাবেন। প্রেমযোগ ক্ষীণ। জাতিকাদের কর্ম সম্পাদনে কিছুটা বেগ পেতে হয়ে পারে। পরিবারের তরফে সমস্যা থাকবে।
কন্যা রাশি (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর)
পিতৃস্থানীয় ব্যক্তির সিদ্ধান্ত নিয়ে পরিবারে মতান্তর দেখা দিতে পারে। ছাত্রদের জন্য শুভ। প্রেমযোগ আছে। জাতিকাদের ক্ষেত্রে উদ্দেশ্যে সফল হবার যোগ দেখা যাচ্ছে। তবে সন্তানের জন্য চিন্তা বজায় থাকবে।
তুলা রাশি (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর)
আজকের দিনে কর্মক্ষেত্রে সফল হবেন। তবে সফলতা আসবে চেনা পথের বাইরে। জাতিকারা নিজেদের অভিজ্ঞতার মাধ্যমে পারিবারের সমস্যার সমাধান করতে পারেন। শারীরিক সমস্যা দেখা দিতে পারে।
বৃশ্চিক রাশি (২৪ অক্টোবর-২২ নভেম্বর)
পারিবারিক ব্যবসায় বিশেষ করে দোকান বা বিপণন সংক্রান্ত বিষয়ে নতুন সম্ভাবনার সুযোগ দেখা দিতে পারে। তবে অভিভাবকদের সঙ্গে কোনো বিষয়ে মতান্তর হতে পারে। প্রেম নেই। জাতিকারা ভ্রমণের সুযোগ পাবেন। পারিবারিক সমস্যা থেকে কিছুটা মুক্তি পেতে পারেন।
ধনু রাশি (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর)
আজকের দিনে কঠিন পারিবারিক কাজ সামলাতে হতে পারে। প্রেমযোগ আছে। জাতিকারা কর্মক্ষেত্রে সততার জন্য প্রশংসিত হবেন। কোমর ও হাঁটুর ব্যথায় কষ্ট পেতে পারেন।
মকর রাশি (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)
আজকের দিনে উপার্জন বাড়বে কিন্তু শরীর নিয়ে চিন্তা থাকবে। প্রেমযোগ ক্ষীণ। জাতিকারা পারিবারিক বিষয়ে অভিযোগের শিকার হতে পারেন। অন্যায়ের প্রতিবাদ করা বিয়ে অপরিচিতদের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়তে পারেন।
কুম্ভ রাশি (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে সফলতা আসবে। প্রেমযোগ আছে। জাতিকাদের ক্ষেত্রে অর্থযোগ দুর্বল হলেও শুভ সংবাদ পাবেন। জাতিকাদের নৈরাশ্যের অবসান ঘটবে।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
আপনার পরিকল্পনা সার্থক রূপ পেতে বেশ কিছু বাধা পেরুতে হবে। প্রেম নিয়ে সমস্যার যোগ দেখা যাচ্ছে। জাতিকারা সমঝোতার মাধ্যমে এগিয়ে যাবেন। সাংসারিক সমস্যা সমাধান হবে। তবে প্রতিকূল আলোচনা থেকে দূরে থাকুন ।
প্রতিক্ষণ/এডি/নির্ঝর

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G