আজ কেমন যাবে: ৩১ মে
প্রতিক্ষণ ডেস্ক :
আজ কেমন যাবে আপানার দিন। জেনে নিন রাশিফল দেখে।
বৃষ রাশি: বৃষের জাতক জাতিকার মনকে আজ জোরপূর্বক প্রশান্ত রাখতে হবে। নানা বিঘ্ন এসে মন খারাপ করিয়ে দিতে চাইবে। কাজকর্মে পিছিয়ে দিতে চাইবে। অর্থসংক্রান্ত দুর্ভাবনায় পড়ার কারণ নেই, অর্থযোগ উত্তম।
ধনু রাশি: অর্থকষ্টের কোনো আশঙ্কা নেই। তবু ধার দেয়া থেকে সাবধান থাকাই ভালো। দুপুর নাগাদ কিছু সুসংবাদ পাবেন। তবে অফিসে পদোন্নতির বিষয়টি এখনো নিষ্পত্তি হয়নি। নিজের সমস্যা অন্যকে দিয়ে না মিটিয়ে নিজেই মেটানো বুদ্ধিমানের কাজ।
মিথুন রাশি: চোখের দেখা আর মনের দেখার পার্থক্য বুঝতে হবে। সব সময় হাসিখুশি ভাবটুকু বজায় রাখার মতো আনন্দের অনেক কিছু আজ ঘটতে পারে। পরিবারের ঘনিষ্টজনের কাছ থেকে আসতে পারে প্রশংসার ডালি
কর্কট রাশি: যে স্মৃতিকাতরতা আপনার ক্যালরি খুইয়ে দিচ্ছে বলে মনে করছেন, তা কিন্তু আপনাকে আরও চাঙ্গা করে তুলছে মনের গভীরে। পুরনো বন্ধুদের সঙ্গে দেখা হলে কোনো উপহার পেতে পারেন।
সিংহ রাশি: সৃজনশীল কাজে জীবন ঢেলে দিলে শেষটায় তার ফল মিলবেই। নতুন কিছু সৃষ্টির সিংহ অভ্যস্ত। বর্তমান আলস্য, সে আনন্দের অভ্যাসকে ধ্বংস করে দিতে চলেছে। সিংহের জন্য প্রেমনির্ভর দিনে আজ শুধুই উড়াউড়ি।
কন্যা রাশি: অর্থ সমাগমে কোনো বাধা নেই আজ। ব্যবসায়িদের লাভ বেশি হবে। ঘরে শান্তি বিরাজ করবে। শরীরও ঠিক থাকবে। আজ আপনার সবকিছু ঠিকঠাক। তারপরেও বাসা থেকে বের হওয়ার সময় যতটা সম্ভব সতর্ক থাকাই ভালো।
তুলা রাশি: তুলাকে আজ বন্ধুত্বের জন্যে বড় ধরনের ত্যাগ স্বীকার করতে হতে পারে। দীর্ঘ একাকী জীবনের শিগগিরই অবসান ঘটতে যাচ্ছে। তার টুকটাক আভাস মিলবে আজ। নতুন কর্মক্ষেত্র হয়ত হাতছানি দিয়ে ডাকছে। কিন্তু আবার ভেবে দেখাটাও খুব গুরুত্বপূর্ণ।
বৃশ্চিক রাশি: সকাল সকাল চাকরিতে পদোন্নতির সংবাদ পেয়ে আজ বিছানা ছাড়বেন। পাওনা টাকার অধিকাংশই আজ হাতে পেয়ে যাবেন। প্রেমের সম্পর্ক বিয়ের দিকে গড়াতে পারে। নিজের পছন্দ আর রুচির প্রতি বিশ্বাস রাখুন।
মকর রাশি: সকালে বাসা থেকে বের হওয়ার সময় পকেটে হাত দিয়ে দেখুন সব ঠিক আছে কি না। অফিসে আজ বিশেষ কোনো ফাইল নিয়ে যাওয়ার কথা আপনার। আজ একদিকে যেমন হাতাশা অন্যদিকে বিপদের দিন। ঘরে বাইরে আজ বিপদ।
কুম্ভ রাশি: প্রেমে মনোমালিন্য ছাড়া আজ আপনার অন্যান্য দিনের মতোই কাটবে। উপরি হিসেবে পরিবারের কারোর শারীরিক সমস্যা হতে পারে। শিক্ষার্থীদের কেউ বৃত্তি পেয়ে দেশের বাইরে যাওয়ার সুযোগ পেতে পারেন।
মীন রাশি: আপনার গ্রহ বলছে দূরে কোথাও গমনে অনিষ্ট হওয়ার সুযোগ আছে। একান্ত কাছের মানুষ ছাড়া আজ কারো কথায় প্রভাবিত হয়ে সিদ্ধান্ত নেবেন না। পথে সাবধানে চলাফেরা করবেন। দূরের যাত্রা শুভ নয়। শিক্ষার্থীদের জন্য স্বাভাবিক দিন।
মেষ রাশি: শত্রুর বিপক্ষে মেষ আজ নীরবতার অবসান ঘটাতে যাচ্ছে। ভালো কাজে যথেষ্ট স্বীকৃতি না মিললে মেষের মন দমে যায় সবচেয়ে বেশি। আজ স্বীকৃতি আদায় করে নেয়ার মোক্ষম সুযোগ এসে হাতে ধরা দেবে।
প্রতিক্ষণ/এডি/নুর























