আজ কেমন যাবে: ৩ মে
ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম:
কেমন যাবে আপনার আজকের দিনটি ? জেনে নিন আপনার রাশিফল দেখে।
মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল) শুভ রং: লাল, শুভ সংখ্যা : ৬
আজকের দিনে প্রেমের ক্ষেত্রটি বাধাযুক্ত। মানসিক চঞ্চলতার ফলে প্রেমজনিত সিদ্ধান্তের ক্ষেত্রটি সমস্যাযুক্ত। তবে কর্মক্ষেত্রে রাশিচক্রের শুভ প্রভাব বজায় থাকবে। জাতিকাদের জন্য কর্মক্ষেত্রে সমস্যা লাঘবের সম্ভাবনা রয়েছে। বাড়িতে আত্মীয় আগমনের যোগ।
বৃষ: (২১ এপ্রিল – ২১ মে) শুভ রং : সাদা, শুভ সংখ্যা :৯
আজকের দিনে কর্মক্ষেত্রে শুভযোগ বিদ্যমান। তবে পারিবারিক ক্ষেত্রে মাঙ্গলিক দোষ যুক্ত জাতকদের সমস্যা দেখা দিতে পারে। প্রেমযোগ ক্ষীণ। বৃষ জাতিকাদের ক্ষেত্রে পারিবারিক সমস্যা জটিল আকার ধারণ করতে পারে। কর্মক্ষেত্রে সম্মান বাড়বে।
মিথুন: (২২মে – ২১ জুন) শুভ রং : সবুজ, শুভ সংখ্যা :৮
অনেক দিনের পড়ে থাকা কাজ সম্পন্ন হওয়ার সম্ভাবনা। চাকরিজীবীদের জন্য দিনটি মধ্যম। জাতিকাদের অর্থ লাভের যোগ আছে। গৃহিণীদের জন্য দিনটি মিশ্র কাটবে।
কর্কট: (২২ জুন – ২২ জুলাই) শুভ রং : হলুদ, শুভ সংখ্যা :৭
কর্কট জাতকের লগ্ন পতি গ্রহের প্রভাবে শুভ ফল লাভের সম্ভাবনা রয়েছে। প্রেমিক-প্রেমিকাদের জন্য দিনটি শুভ। জাতিকাদের কর্মক্ষেত্রে কিছুটা অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি দাঁড়াতে হতে পারে। অভিভাবকদের শরীর নিয়ে চিন্তা থাকবে।
সিংহ: (২৩ জুলাই- ২৩ আগস্ট) শুভ রং : বাদামি, শুভ সংখ্যা : ১২
বন্ধুকে নিয়ে কোনো বিষয়ে আঘাত পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। ব্যবসায় মিশ্র প্রভাব। ছাত্রদের জন্য দিনটি শুভ। প্রেমযোগ আছে। জাতিকাদের জন্য কর্মক্ষেত্রে সমস্যার সম্ভাবনা। বাড়িতে আত্মীয় আগমনের যোগ।
কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর) শুভ রং : নীল, শুভ সংখ্যা : ৯
শুভ গ্রহের প্রভাবে অর্থপ্রাপ্তি যোগ আছে। সন্তানের সফলতার খবর আসতে পারে। ছাত্রদের জন্য দিনটি শুভ।
তুলা: (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর) শুভ রং সাদা, শুভ সংখ্যা : ২১
রাশিচক্রে অশুভ গ্রহের প্রভাবে কর্মক্ষেত্র বা ব্যবসায় অশান্তির আশঙ্কা আছে। প্রেমযোগ নেই। পারিবারিক কারণে মনোমালিন্যের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। জাতিকাদের কর্মক্ষেত্রে অর্থলাভ হতে পারে। গৃহিণীদের পরিবার নিয়ে দুশ্চিন্তা ঘিরে থাকবে।
বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর) শুভ রং : নীল, শুভ সংখ্যা : ১৮
লগ্নপতি গ্রহ শুভ ফলদায়ক। এর ফলে ব্যবসায় আর্থিক লাভ হবে। কর্মক্ষেত্রে দিনটি শুভ কাটবে। প্রেমের সম্পর্কে মনোমালিন্য দেখা দিতে পারে। জাতিকাদের জন্য দিনটি মধ্যম। জাতিকাদের বিদেশ ভ্রমণের সুযোগ আসতে পারে।
ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর) শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৩
শুভ গ্রহের প্রভাবে চাকরিক্ষেত্রে পদোন্নতির সম্ভাবনা তৈরি হতে পারে। শিল্পীদের নতুন সুযোগ। প্রেমযোগ আছে। গৃহিণীদের দিনটি কাটবে ব্যস্ততায়। সন্তানের শরীর নিয়ে চিন্তা থাকবে। জাতিকাদের কর্মক্ষেত্রে দিনটি কাটবে শুভ।
মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি) শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৫
অশুভ গ্রহের প্রভাবে ব্যবসায় ক্ষতির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। গ্রহের প্রভাবে চাকরিতে নতুন কোনো জটিলতা দেখা দিতে পারে। প্রেমযোগ নেই। পরিবারে বিতর্কে জড়িয়ে পড়তে পারেন। জাতিকাদের জন্য দিনটি মধ্যম। পরিবারে সমস্যা বাড়লেও কর্মক্ষেত্রে দিনটি শুভ।
কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি) শুভ রং : বেগুনি, শুভ সংখ্যা : ৬
রাশিচক্রের শুভ গ্রহের অবস্থান পরিবর্তনের ফলে প্রেমযোগ ক্ষীণ রূপে প্রকাশ পাবে। অর্থপ্রাপ্তি যোগ বর্তমান। জাতিকাদের ক্ষেত্রে শারীরিক সমস্যা দেখা দিতে পারে। কর্মক্ষেত্রে অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হতে পারে।
মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) শুভ রং : বাদামি, শুভ সংখ্যা : ১১
আজকের দিনে ব্যবসায় উন্নতির যোগ আছে। প্রেমযোগ শুভ। জাতিকাদের জন্য দিনটি মধ্যম। পারিবারিক সমস্যার মুখোমুখি হওয়ার যোগ আছে। মীন জাতিকাদের ক্ষেত্রে ভ্রমণের সুযোগ আসতে পারে।
প্রতিক্ষণ/এডি/লিজা























