আজ কেমন যাবে: ৫ জুন

প্রকাশঃ জুন ৫, ২০১৫ সময়ঃ ৮:৩৭ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:০৩ পূর্বাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

rashi 5আজ কেমন যাবে আপনার দিন। জেনে নিন রাশিফল দেখে।
মেষ (মার্চ২১ – এপ্রিল১৯): সবচেয়ে কাছের মানুষটির সঙ্গে দূরত্ব তৈরি হচ্ছে। আপনি ভাবছেন এর পেছনে আছে সঙ্গত কারণ। কিন্তু মূল সত্যটি তা নয়। প্রেমের সঙ্গে রঙের মিলন ঘটান। কাজের সঙ্গে সময়ানুবর্তীতার। আর অর্থের সঙ্গে প্রেমের। চক্র নয় এটাই নিয়ম।

বৃষ (এপ্রিল২০ – মে২০): বিজ্ঞানমনষ্কতা আপনাকে অনেক দিয়েছে। আরও দিতে পারে, যদি প্রতিভা নিজের ভেতর সীমাবদ্ধতা না রাখেন। দূরবর্তী মানুষজনের সঙ্গে যোগাযোগ রক্ষা করুন। কাজে আসবে। প্রেমভাগ্যে পাবেন বসন্তযোগ। কর্ম ও অর্থে সুযোগ অপেক্ষমাণ। প্রশংসা পাবেন নগদে।

মিথুন (মে২১ – জুন২০): কাছের কোন মানুষকে বিশ্বাস করে ভুগেছেন বলে নতুন করে বিশ্বাস করতে পারছেন না। আপনার জন্যে ব্যাপারটা তেমন গুরুত্বপূর্ণ নয়। ভালোবাসার মানুষের মিষ্টি সঙ্গ আজ রক্ষা করবে দারুণ অবসাদ থেকে। কাজে মনোযোগ ফিরে পাবেন যা হারিয়েছিলেন। হারানো অর্থরাও ফিরবে।

কর্কট (জুন২১ – জুলাই২২): স্বাস্থ্যের উন্নতি ঘটাতে চাইলে কোথাও বেড়িয়ে আসুন এবং সময়টা একটু বেশিই নিন। তড়িঘড়ি করে চলে আসলে কোন লাভ হবে না। নতুন মানুষের সংস্পর্শে নতুন ক্ষমতার স্বাদ পেতে পারেন। কাজ ও অর্থপ্রাপ্তি আলসেমির কারণে বাধাগ্রস্ত হতে পারে।
সিংহ (জুলাই২৩- আগস্ট২২): প্রতিযোগীতামূলক কিছুর জন্যে প্রস্তুতি শুভ। অদেখা কোন বন্ধু দারুণ কাজে আসতে পারে। তৃতীয় কোন পক্ষ নতুন ষড়যন্ত্রের জাল বুনছে। কিন্তু নির্লিপ্ত সত্যবাদিতা আপনাকে মুক্তি দিতে পারে। কাজের পরিমাণ ভালোই দাঁড়াবে। অর্থকষ্ট বজায় থাকবে।

কন্যা (আগস্ট২৩ – সেপ্টেম্বর২২): রাতের পর রাত জাগা একেবারে মিথ্যে হবে না। ভবিষ্যৎ প্রজন্মের আগমন মনে সুবাতাস বইয়ে দিতে পারে। প্রতিভার বিচ্ছুরণ খ্যাতি এনে দিতে পারে আজ। রাজনীতিবান্ধব বিকেলের পর মানুষের সঙ্গ অসহ্য মনে হতে পারে। অর্থহীন অর্থচক্রে ঘুরপাক খাবে অস্থিত মন, মুক্তি মিলবে না।

তুলা (সেপ্টেম্বর২৩ – অক্টোবর২২): ভাবনার সাগরে ডুব দিয়ে বসে থাকলে চলবে না। অনেক কাজ এখনও বাকি, তাই চটজলদি কাজে নেমে পড়ুন। আরেকটা বিষয়, কাজের চাপে প্রিয়জনকে ভুলে যাবেন না। অবসর পেলে চুটিয়ে আড্ডা দিন।

বৃশ্চিক (অক্টোবর২৩ – নভেম্বর২১):ছোট ছোট অর্জনগুলো একসময় পাহাড়সম হয়ে দাঁড়াবে। তাই সফলতার দীর্ঘসূত্রিতা দেখে ঘাবড়ে যাবেন না। নিশ্চিত জেনে রাখুন সফলতা আপনার হাতে ধরা দেবেই।

ধনু (নভেম্বর২২- ডিসেম্বর২১): ধন সম্পদ আঁকড়ে পড়ে থাকলে, সেই ধন সম্পদ কোনো কাজেই আসবে না। বরং পাশের মানুষটির বিপদে আপনার সার্মথ্য অনুয়ায়ী সাহায্যের হাত বাড়িয়ে দিন। তাতে আপনার বস্তুগত ধনসম্পদ কমলেও, মনের ধন সম্পদ কিন্তু কয়েকগুণ বেড়ে যাবে।

মকর (ডিসেম্বর২২- জানুয়ারি১৯): জন্মিলে মরিতে হবে। তাই বলে চিন্তা করতে করতে মরার আগেই মরে যায় কাপুরুষ। প্রিয় মকর আজ সবধরনের দুশ্চিন্তা বাদ দিয়ে খোশ মেজাজে থাকুন। এতে যদি কিছুটা ক্ষতিও হয় তাতেও সুখ আছে।

কুম্ভ (জানুয়ারি২০- ফেব্রুয়ারি১৮): সারা দিন কাজ আর কাজ। এতো কাজ করে কে কী করেছে। তারচেয়ে বরং আলসেমিতে দিনটা পাড় করে দিন। দেখবেন পরের দিন কাজের গতি দ্বিগুণ হয়ে গেছে।

মীন (ফেব্রুয়ারি১৯- মার্চ২০): হাতি গর্তে পরলে চামচিকাও লাথি দেয়। দাদা তাই বলছি এখনই গর্ত ভরাট করুন। বুঝতে পারলেন না, আচ্ছা বলছি, সময় থাকতে আপদ বিদেয় করুন। এতে দুপক্ষেরই লাভ হবে।

প্রতিক্ষণ/এডি/নির্ঝর

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G