আজ কেমন যাবে: ৬ জুলাই

প্রকাশঃ জুলাই ৬, ২০১৫ সময়ঃ ৮:৩০ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:৩৯ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

rashi folআজ কেমন যাবে আপনার দিনটি। জেনে নিন রাশিফল দেখে।
মেষ (২১ মার্চ – ২০ এপ্রিল)
অজস্র ভবনা আজ আপনার চারপাশ থেকে ঘিরে আসবে। ঘন হয়ে আসবে মেঘের মত কিন্তু একদম মনোবল হারাবেন না। আপনাকে যেতে হবে আরও দূর। শিক্ষা ক্ষেত্রে আপনি আজ ভালো সুবিধা পাবেন। হাতে অর্থ আসবে কিছু, কাজে লাগান সেটাকে।

বৃষ (২১ এপ্রিল – ২১ মে)
কিছুই ধরে রাখতে পারছেন না, এমনটা আর না ভাবলেও চলবে। আপনাকে ভেলকি দিয়ে কেউ কিছু একটা নিয়ে যেতে পারে তাই যাত্রাপথে সাবধানে থাকবেন। আপনি নিশ্চিন্ত থাকুন আজ। বিনিয়োগ চাচ্ছে দারুণ সাবধানতা। প্রিয় মানুষের কিছু প্রশ্নের উত্তর আর এমনিতেই এড়িয়ে যাবেন, তাতে হয়তো রেগে আগুন হবেন তিনি। রাগে পানি ঢালার দায়িত্বও কিন্তু আপনার, ভুলে যাবেন না আবার।

মিথুন (২২ মে – ২১ জুন)
আপনার জন্য ডানা মেলে উড়ে আসছে আনন্দের সংবাদ। আপনার পরিবারে উৎসব উৎসব পরিবেশ বিরাজ করবে। প্রতিবেশি দেখলে মিষ্টি একটি হাসি বিনিময় করুন নইলে বিপত্ত বাড়বে। পথে আজ নতুন কোন বাধা আসবে না, যা আসবে তাতে আপনি অভ্যস্ত হয়ে গেছেন তবে অভ্যাস একটু পরিবর্তন করা দরকার।

কর্কট (২২ জুন – ২২ জুলাই)
জানে না কেউ ঘটনাটি আপনি নিশ্চিন্ত থাকুন। তবে আপনি গতকাল যাকে বলতে গিয়ে অর্ধেক বলে ফিরে এসছেন তাকে সম্পূর্ণ ঘটনাটি বলা জরুরি ছিল, এতে আপনার সুবিধাই হতো। দিন শেষে অর্থ আসবে, মাস শেষে খরচ কমেও যাবে।

সিংহ (২৩ জুলাই – ২৩ আগস্ট)
আপনার মনের মধ্যে যে আগুন রয়েছে সেটা উপযুক্ত কাজে ব্যবহার করুন। ইদানিং যা করছেন তা কোন কাজেই আসবে না। বন্ধু বলে যাকে আপনি ভরসা করছেন তাকে আরও একটু বাজিয়ে দেখুন যেহেতু তার সঙ্গে ভবিষ্যতে অর্থ বিনিময়ের বাণিজ্যে যাবেন।

কন্যা (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)
কোন এক ব্যক্তি আপনার দরজায় এসে নক করলে আপনি যতটা সন্দেহপ্রবন হয়ে যান ততটার আসলে প্রয়োজন নেই। মানুষ এখন খুব সভ্য আছে সুতরাং আচরণটি আপনিও সভ্য ভাবেই প্রদর্শন করুন। ছোটদের কাছে আজ পরাস্থ হবেন।

তুলা (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)
সংসারে নতুন কেউ আসছে। বিরক্তি নিয়ে আপনি যতটা পালিয়ে বেড়াচ্ছেন আত্মীয়-স্বজনদের দূরে ঠেলে দিয়ে এটা মোটেও ঠিক করছেন না আপনি। আপনাকে অবশ্যই এর ফল ভোগ করতে হবে অদূরেই। অর্থ আসি আসি করেও আসবে না…। প্রেমের বিপত্তি বাড়বে।

বৃশ্চিক (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
আজকের দিনটি বৃশ্চিক জাতক জাতিকাদের জন্য প্রেমময়। দিনের শুরু হবে নাটকীয় এবং দিনের শেষটা হবে সিনেমার মত। আপনি কতটুকু ভালোলাগা সহ্য করতে পারেন তার একটা পরিক্ষা দিতে হবে আজ। গতিময়তা থাকবে মনে…

ধনু (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
ধনু খুব ধুনফুন করছে এমনটা আজ ভাববে সিংহ রাশির জাতক জাতিকারা। সুতরাং সাবধান সিংহ রাশি থেকে দূরত্ব বজায় রেখে চলুন আজ। আপনি তীব্র যন্ত্রণা অনুভব করবেন মনে কিন্তু সেটা কিসের জন্য তা বুঝতে পারবেন না।

মকর (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)
আকাশের দিকে তাকিয়ে লাভ নেই, ভাগ্য আপনার কপাল আর এই রাশিচক্রে। আপনি চাইলেই আজ সব করতে পারবেন না তবে আশি শতাংশ কাজ আজ সম্পূর্ণ করতে পারবেন এবং বাকি বিশ শতাংশ কাজের জন্য আপনাকে কুম্ভ রাশির দরজায় যেতে হবে। এখন সিদ্ধান্ত আপনার।

কুম্ভ (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)
আজকে অনেক কিছুই ছাড় দিতে হবে। তবে এতদিন পাশের বাড়ির যাকে মন থেকে প্রত্যাশা করছিলেন সে আজ হুট করে এসে আপনার দরজায় কড়া নাড়বে, তবে গোপন তথ্যটি আগেই বলে দিচ্ছি উনি কুম্ভ রাশির এবং উনি আজ আসবেন সামান্য অর্থের, হয়তো সেটা রিকশা ভাড়া দেওয়ার জন্য অথবা অন্য কিছু।

মীন (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
মশকরা করতে এসে সিরিয়াস হয়ে যাওয়া বন্ধুদের আজ মনে পড়ে যাবে। আপনি কাউকে বিশ্বাস করেন না এতে আপনার সুবিধাই হয় সবসময় কিন্তু আজকে তা হবে না। আজকে আপনি এই স্বভাবটির জন্য চরম মাত্রায় দুর্ভোগ পোহাবেন। নিজেকে বিশ্বাস করছেন তো?

প্রতিক্ষণ/এডি/নির্ঝর

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G