আজ কেমন যাবে : ৭ মে
প্রতিক্ষণ ডেস্ক :
মেষ রাশি : (২১ মার্চ – ২০ এপ্রিল)
প্রেম নিয়ে আজ আপনাকে সমস্যায় পড়তে হবে। আপনি কর্মজীবি হলে কর্মক্ষেত্রে সহকর্মীদের কাজকর্ম বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। জাতিকাদের বাড়িতে গুরুজনের স্বাস্থ্য নিয়ে চিকিৎসকের কাছে যেতে হতে পারে।
বৃষ রাশি : (২১ এপ্রিল – ২১ মে)
নতুন বাহন কেনার পরিকল্পনা করতে পারেন। সন্তানের শিক্ষা নিয়ে চিন্তা দূর হবে। প্রেম নিয়ে সমস্যা কিছুটা কমবে। জাতিকাদের কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসবে।
মিথুন রাশি : (২২মে – ২১ জুন)
আপনি চাকুরীজীবি হলে কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে মতবিরোধের সম্ভাবনা রয়েছে। আজ আপনার জন্য প্রেম অনুকূল। তবে সম্পত্তির ভাগ নিয়ে পরিবারের সঙ্গে দূরত্ব তৈরি হতে পারে।
কর্কট রাশি : (২২ জুন – ২২ জুলাই)
বিনিয়োগের জন্য আজকের দিনটি কার্যকরী। প্রেমযোগ শুভ। জাতিকারা সৃজনশীল কাজে সফলতা পাওয়ার যোগ আছে। ব্যবসায়িক কাজে আজকের দিনটি কিছুটা প্রতিকূল থাকবে।
সিংহ রাশি : (২৩ জুলাই – ২৩ আগস্ট)
ব্যবসার উত্থান-পতন নিয়ে চিন্তা থাকবে। দিনটি প্রেমের জন্য শুভ। তবে দুম করে বিশ্বাস করে ঠকে যাওয়ার সম্ভাবনা। জাতিকাদের আজকের দিনটি মিশ্র কাটবে।
কন্যা রাশি : (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)
আপনার নতুন যোগাযোগ হবে। সাথে সাথেেআপনার জন্য আসতে পারে বিদেশ ভ্রমণের সুযোগ। প্রেম-দাম্পত্য যোগ শুভ। জাতিকাদের সতর্ক থাকতে অতি আকর্ষণীয় যেকোনো প্রস্তাব সম্পর্কে সতর্ক থাকা দরকার।
তুলা: (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)
আপনার মেজাজ মাঝে ম্ধ্যেই পরিবর্তন হতে পারে। প্রেম নিয়ে কোনো হঠকারি সিদ্ধান্ত নেবেন না। জাতিকাদের মধ্যে হার্ট, হাইপ্রেশারের রোগীরা সাবধানে থাকুন।
বৃশ্চিক রাশি : (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
আসতে পারে প্রেম নিয়ে কোনো বিশেষ বার্তা। দিনটি মধ্যভাগ থেকে শুভ। তবে বেশিরভাগ আনন্দের খবরের সঙ্গে কিছু দুঃখের খবরও আসতে পারে।
ধনু রাশি : (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
প্রেমের প্রস্তাব দেওয়ার পরিকল্পনা থাকলে সেটিকে রদ করুন। জাতিকাদের হরমোনের সমস্যা দেখা দিতে পারে।
মকর রাশি : (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)
পরিবারের ছোটদের ব্যবহার আপনাকে কিছুটা হতাশ করতে পারে। কোনো অজানা কারণে সন্তানের সঙ্গে দূরত্ব বাড়বে। জাতিকারাও আজকের দিনে অবিশ্বাসের ফলে আঘাত পেতে পারেন। প্রেমের জন্য দিনটি শুভ।
কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)
প্রেম ও নতুন বন্ধু লাভের সম্ভাবনা আছে। প্রেমযোগ শুভ। জাতিকাদের ক্ষেত্রে প্রেমের প্রস্তাব আসতে পারে। তবে দিনের মধ্যভাগ থেকে শেষভাগের মধ্যে রক্তপাত বা আঘাত লাগার সংকেত পাওয়া যাচ্ছে।
মীন রাশি : (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
দিনের শুরুটা হবে কিছুটা বাধার মধ্যে দিয়ে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে হাজির হবে নতুন সুযোগ। উচ্চাকাঙ্ক্ষী হলেও আপনি সংযত ও নির্ভীক। প্রেমযোগ ক্ষীণ।
প্রতিক্ষণ/এডি/নুর























