আজ কেমন যাবে: ৮ জুলাই
প্রতিক্ষণ ডেস্ক
আজ কেমন যাবে আপনার দিনটি। জেনে নিন রাশিফল দেখে।
মেষ (২১ মার্চ – ২০ এপ্রিল)
শরীরে বল পাবেন আগের চেয়ে বেশি। আত্মীয় স্বজনদের মধ্যে অসুস্থতার পরিমান বেড়ে যাবে। বন্ধু শ্রেণীর কেউ আপনাকে আজ জ্ঞান দিতে আসবে। সহকর্মীদের সঙ্গে আজ বেশ আমুদে একটা দিন যাবে। নতুন চাকরি পেয়ে যাচ্ছেন যারা এতদিন ধরে একটা চাকরী খুঁজছেন। ভ্রমণে বেড়িয়ে পড়ুন ভ্রমনেই সুখ, ভ্রপমনেই শান্তি।
বৃষ (২১ এপ্রিল – ২১ মে)
যে খেলো চিন্তার পথে আপনার যাতায়াত দিন দিন বাড়ছে, সে খেলো পথ এড়িয়ে চলতে শুরু করুন। এটা আপনাকে দ্বিতীয় শ্রেণির মানুষে পরিণত করছে। নিজের মনের গভীরে প্রশ্ন করুন, কী সেই খেলো দিক, যা আপনাকে পিছিয়ে দিতে চাইছে। প্রেমবোধ শারীরিক আকর্ষণেই সীমাবদ্ধ থাকবে। সেটা উৎরে মনের বন্ধনে পথে যাত্রা নাও ঘটতে পারে। কর্মক্ষেত্রে অপরের ওপর আধিপত্য বিস্তারের মানসিকতা যদি বৃদ্ধি পেতে থাকে, তো আজই ত্যাগ করার উত্তম সময়। অর্থব্যয় প্রাপ্তির সমানুপাতিক।
মিথুন (২২ মে – ২১ জুন)
আপন গৌরবোজ্জ্বল অতীতের কথা স্মরণ করে নতুন কোন কাজের প্রেরণা লাভের সময় আজ। হীনমন্যতা ঝেড়ে ফেলে এগোলে আছে অর্থ ও সম্মান প্রাপ্তিযোগ। দ্বিতীয় কোন পৃথিবীতে অপেক্ষা করে আছে এমন কোন চরিত্র হঠাৎ আপনার সামনে এসে প্রেম দাবি করতে পারে। তাকে অশরীরী প্রেম দেয়া যেতে পারে। প্রেমে পড়তে পারেন কোন জড়বস্তুর। কর্মক্ষেত্রে সহকর্মীর ষড়যন্ত্রের শিকার হতে পারেন। অর্থযোগ উত্তম।
কর্কট (২২ জুন – ২২ জুলাই)
আপনাকে যা মনে রাখতে হবে তা হচ্ছে, নিজেকে আজকে বেশ উদারপন্থী মনে হবে। এর ফলে বেশকিছু অর্থ আজ আপনার কাছ থেকে খোয়া যাবে। প্রায় ভুলতে বসেছেন এমন কোন কাজের কথা হুট করেই মনে পড়ে যাবে। দিকভ্রান্তের মতো আজ একদিক সেদিক করে বেড়াবেন। অবশ্যই যেটা ভ্রমণ নয়। প্রিয় মানুষটি আপনাকে আজ ভোগাবে।
সিংহ (২৩ জুলাই – ২৩ আগস্ট)
এমন কোনো বন্ধুকে আপনি ভুলে গেছেন, আপনার জীবনে যার অনেক বড় অবদান ছিল। আজ আচমকা সে যখন আপনার সামনে এসে হাজির হবে এবং আপনার অকৃতজ্ঞতা দেখতে পাবে তখন প্রচণ্ড আহত হবে। আর এতে করে আপনারও ওপর ঘনাবে প্রাকৃতিক বিপদ। এটা এড়াতে পারেন, যদি দেখা হয়ে যাওয়ার আগেই তাকে মনে করতে পারেন এবং তার সঙ্গে যোগাযোগ করতে পারেন দেখা হয়ে যাওয়ার আগেই। কর্মক্ষেত্রে আপনার সৎসিদ্ধান্ত প্রশংসিত হবে। অর্থযোগ উত্তম।
কন্যা (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)
শত্রুরা আপনার চারপাশে বন্ধুর ছদ্মবেশে দিবানিশি ঘুরছে। নিজের বোধশক্তি কাজে লাগিয়ে বন্ধুবেশি শত্রুদের চিনে নিন। শারিরীক অবস্থার কিছুটা উন্নতি হবে, তবে যাদের ডায়বেটিক আছে তাদের ডাক্তারের শরণাপন্ন হওয়াই ভালো। ব্যবসায়ে লোকসানের মুখোমুখি হতে পারেন। লোহা আর কাগজ ব্যভসায়িদের মুনাফা বৃদ্ধি পাবে। দুপুর নাগাদ প্রিয়জনের মুখদর্শনে ক্লান্তি কাটবে।
তুলা (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)
সন্তান ঘরে ফেরার আনন্দে আজ উদ্বেলিত হতেই পারেন। তবে সন্তান যদি সঙ্গে করে বিলেতি জীবনসঙ্গী নিয়ে আসে তবে অবাক হবেন না। পারিবারিক কাজে হঠাৎ করে নির্দিষ্ট এলাকার বাইরে যেতে হতে পারে। অফিসে পদোন্নতি হওয়ার সম্ভাবনা আছে। প্রেমের ক্ষেত্রে অবশ্য সন্ধ্যে নাগাদ দুর্ঘটনা ঘটতে পারে। ব্যবসায়িরা শেয়ার বাজার বুঝে বিনিয়োগ করবেন।
বৃশ্চিক (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
কোন সমস্যা সমাধানে আধ্যাত্মিক পথে অগ্রসর হলে সমাধান প্রাপ্তিতে বিলম্ব হতে পারে। বরং সরাসরি এমন কোন মানুষের সঙ্গে খোলামেলা আলোচনায় নামতে হবে, যে মানুষটি ঐ সমস্যার সঙ্গে সরাসরি যুক্ত। প্রেমের ঘোরালো পৃথিবীতে অস্থির ঘুরপাক খেতে হতেপ পারে। কারণ এমন অভিজ্ঞতা সামনে বারবার বাধা হয়ে দাঁড়াবে, যা একদিন দারুণ যন্ত্রণা দিয়েছিল। কর্মক্ষেত্রের পরিবেশ চাঙা রাখতে পারে সংবাদপত্রের কোন বিশেষ সংবাদ। অর্থ আরও কটা দিন যাতনা দেবে, এমনটাই সংকেত দিচ্ছে।
ধনু (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
দুরন্ত সময় যাবে আজকে। বন্ধুদের সঙ্গে আজ বেশ আয়েশি ভঙ্গিমায় ঘুরে বেড়াবেন। অতিরিক্ত খাওয়ার জন্য শারীরিক কিছু সমস্যা তৈরি হবে। মস্তিকে হঠাৎ করেই আজ দুর্দান্ত সব কাজের পরিকল্পনা এসে যাবে, কিন্তু সাবধান কারো সঙ্গে সেটা নিয়ে কথা বলবেন না, চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি।
মকর (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)
বাণিজ্যে আজ বিরাট লাভ। আত্মীয় স্বজনরা সব হুমড়ি খেয়ে পড়বে, আপনার সাফল্যে কারো কারো চোখে জ্বালা করবে তবুও থামা যাবে না। দিনের শেষ ভাগে শারীরিক কিছু সমস্যা দেখা দিতে পারে। হাটা পথ এড়িয়ে চলুন। পরিবারের সন্তান কতৃক সুখবর আসবে। গৃহ শিক্ষকে যথেষ্ট সম্মান দেওয়া হচ্ছে না আপনার, এইদিকে একটু খেয়াল রাখবেন।
কুম্ভ (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)
খুব ভালো দিন। নতুন কোন কাজের সুযোগ আসতে পারে। ব্যবসায় উন্নতির যোগ প্রবল। শরীর ঠিক থাকবে। পারিবারিক শান্তি বজায় থাকবে। সন্তানদের মধ্যে কেউ বিদেশ যেতে পারে। সেক্ষেত্রে অর্থনৈতিক ধাক্কা সামলে উঠতে জমি-জমা বিক্রি করতে হতে পারে। তবে যে সিদ্ধান্তই নেবেন আজ ধীরে স্থিরে নেবেন।
মীন (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
সার্বিক দিক দিয়ে আজ মিশ্র প্রকৃতির দিন। সন্ধ্যের দিকে নিকট কোনো বন্ধুর কাছ থেকে পাওনা টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে। স্বস্থ্য ভালো থাকবে কিন্তু রাস্তায় বের হলে কিছুটা সাবধানে থাকবেন। আপনার গ্রহ বলছে, আজ রাস্তায় বের হলে দূর্ঘটনার কবলে পরতে পারেন। শিক্ষার্থীরা সপ্তাহ জুরে ভর্তি সঙক্রান্ত বিষয়ে ভুগবেন।
প্রতিক্ষণ/এডি/নির্ঝর























