আজ কেমন যাবে: ৮ মে

প্রকাশঃ মে ৮, ২০১৫ সময়ঃ ৮:১৫ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:২৪ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম:

কেমন যাবে আপনার আজকের দিনটি ? জেনে নিন আপনার রাশিফল দেখে।

rasifolমেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
চাকরিতে কারও কারও আটকে থাকা পদোন্নতির বিষয়ে নিষ্পত্তি হবে। বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে। দূরের যাত্রা শুভ।

বৃষ (২১ এপ্রিল-২১ মে)
কর্মস্থলে অপরিচিত কারও কাছ থেকে অপ্রত্যাশিত সহযোগিতা পেতে পারেন। প্রেমবিষয়ক জটিলতার অবসান হবে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। প্রেমের ব্যাপারে ইতিবাচক সাড়া পাবেন।

মিথুন (২২ মে-২১ জুন)
ফাটকা ব্যবসায়ে বিনিয়োগ করে লাভবান হতে পারেন। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। ফেসবুকে কেউ পরোক্ষভাবে আপনাকে প্রেমের প্রস্তাব দিতে পারে। রাজনীতি থেকে দূরে থাকুন।

কর্কট (২২ জুন-২২ জুলাই)
দিনটি শুরু হতে পারে প্রিয়জনের কাছ থেকে পাওয়া কোনো সুখবর দিয়ে। ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। বিদেশযাত্রায় প্রবাসী আত্মীয়ের সহায়তা পেতে পারেন। স্বাস্থ্য ভালো যাবে।

সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট)
বৈদেশিক বাণিজ্যে শুভ যোগাযোগ ঘটতে পারে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। তীর্থভ্রমণ শুভ। রাজনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থাকুন।

কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর)
শিক্ষা ক্ষেত্রে কারও কারও বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পেতে পারেন। সামাজিক কর্মকাণ্ডের জন্য প্রশংসিত হতে পারেন। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি শুভ।

তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর)
শিক্ষা কিংবা গবেষণায় অবদানের জন্য সম্মাননা পেতে পারেন। বেকারদের কেউ কেউ নতুন কাজের সন্ধান পাবেন। কোনো ঘনিষ্ঠ বন্ধু প্রতিশ্রুতি ভঙ্গ করতে পারে। প্রেমে সাফল্যের দেখা পাবেন।

বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর)
ফাটকা ব্যবসায়ে বিনিয়োগ করে লাভবান হতে পারেন। বিদেশযাত্রায় প্রবাসী আত্মীয়ের সহায়তা পেতে পারেন। ফেসবুকে কারও সঙ্গে মতবিনিময় থেকে প্রেমের শুভ সূচনা হতে পারে। দূরের যাত্রা শুভ।

ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর)
ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। আজ কারও কারও মনে প্রেমের ছোঁয়া লাগতে পারে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন।

মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)
শিল্প-সংস্থাপন কিংবা প্রকল্প বাস্তবায়নের কাজে অগ্রগতি হতে পারে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। প্রেমের বিয়েতে অভিভাবকের সম্মতি পেতে পারেন। তীর্থভ্রমণের জন্য দিনটি বিশেষ শুভ।

কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
কর্মস্থলে আপনার প্রতিপক্ষ আজ রণে ভঙ্গ দিতে বাধ্য হবে। আজ হঠাৎ করেই হাতে টাকাপয়সা চলে আসতে পারে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। স্বাস্থ্য ভালো যাবে।

মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
দিনটি শুরু হতে পারে প্রিয়জনের কাছ থেকে পাওয়া কোনো সুখবর দিয়ে। প্রেমিক-প্রেমিকার মনের আকাশে জমে থাকা কালো মেঘ আজ দূর হতে পারে। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন। তীর্থভ্রমণ শুভ। কৃতজ্ঞতা: প্রথম আলো।

প্রতিক্ষণ/এডি/আরেফিন

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G