আজ কেমন যাবে : ৯ মার্চ

প্রকাশঃ মার্চ ৯, ২০১৬ সময়ঃ ৮:৩৭ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৩৭ পূর্বাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

rashi

আজ বুধবার, ৯ মার্চ ২০১৬। কেমন যাবে আজকের দিনটি আপনার? জেনে নিন আজকের দিনের রাশিফল দেখে।

মেষ (২১ মার্চ – ২০ এপ্রিল): অনেকদিন পর সত্যিকারের প্রাণের আনন্দ উপভোগ করতে যাচ্ছেন। সুখবর পেতে পারেন আপনজনের কাছ থেকে। কাছের কারো চাকরি প্রাপ্তি বা বিয়ের সংবাদ পেতে পারেন। আজ প্রেমের যোগ শুভ নয়। ভালোবাসার মানুষটিকে মনের কথা আজ নাইবা জানালেন! কর্মক্ষেত্রে একটু রূঢ় হওয়ার প্রয়োজন পড়তে পারে। নিজেকে নিয়ন্ত্রণে রাখবেন। জীবনের নিরাপত্তা নিশ্চিত করবে এমন উৎস থেকে অর্থ সমাগম ঘটতে পারে।
 
বৃষ (২১ এপ্রিল – ২১ মে): আপনার পেশাগত জায়গায় নিজের কল্পনাশক্তি কাজে লাগানোর দিন এসেছে। দিন শেষে মিলতে পারে সম্মান ও অর্থপ্রাপ্তি। মনের মানুষের কাছে স্বচ্ছতা প্রমাণে কাছাকাছি থাকুন। আজকের সঙ্গীই হতে পারে আগামীর জীবনসঙ্গী। কর্মক্ষেত্রে প্রতিবন্ধকতার শিকার হতে পারেন। তবে নিজের ইন্দ্রিয়ের কথা শুনলে অর্থপ্রাপ্তি এবং ব্যবসায় উন্নতি দু-ই জুটতে পারে।

মিথুন (২২ মে – ২১ জুন): মনের মানুষের সঙ্গে দিনের শুরুতে মনকষাকষি হলেও উদ্বিগ্ন হওয়ার কারণ নেই। দিনের শুরুতে জেনে নিন, দিনশেষে কান্নাকাটির ভেতর দিয়ে মিলন হবে। কোনো রোমান্টিক ভ্রমণ কিংবা ভালো কোনো রেস্টুরেন্টে খেয়ে সময় পার হতে পারে। এই রাশির জাতক-জাতিকা নিজেদের সামাজিক অবস্থান সম্পর্কে যথেষ্ট সচেতন হবেন। নিজেদের কাছাকাছি মানুষদের কাছে সম্মান বৃদ্ধি পাবে।

কর্কট (২২ জুন – ২২ জুলাই): দলগতভাবে সাফল্য আসবে, সবাইকে নিয়ে এগিয়ে যান সাচ্ছন্দ্যে। প্রেমের সম্পর্কে ফাটলের যোগ দেখা যাচ্ছে, সাবধান! কর্মক্ষেত্রে আজ কারও সহায়তা পাবেন না, একলা চলো রে নীতি অবলম্বন করুন। ঋণগ্রস্ত হয়ে পড়তে পারেন। তবে চাইলে এড়িয়েও যেতে পারেন। মনে রাখবেন, এসব ক্ষেত্রে ঋণ না করাটাই ভালো।

সিংহ (২৩ জুলাই – ২৩ আগস্ট): আপনি খুবই বাস্তববাদী মানুষ, নেহাৎ কর্মফলে বিশ্বাস করেন। কিন্তু আজ এমন কিছু ঘটতে চলেছে যা আপনাকে ভাগ্যে বিশ্বাস করিয়ে ছাড়বে। আজ ভালোবাসার মানুষটির সঙ্গে মৃদু খুনসুটির যোগ আছে, তাকে মৃদু রাখাটাও আপনারই হাতে। কর্মক্ষেত্রে কৌতুহল প্রকাশ করা ইতিবাচক ফল আনতে পারে। পুরনো, ভুলে যাওয়া কোনো উৎস থেকে অর্থ আসতে পারে।
 
কন্যা (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর): আজকের দিনটি এই রাশির জাতক-জাতিকাদের জন্য খুবই রোমান্টিক। এই রাশির জাতকদের জন্য এই দিনে লাল রং শুভ। পরস্পরের মধ্যে বোঝাপড়া আরো ভালো হওয়ার লক্ষণ রয়েছে। দিনের শুরুতে কিছুটা ব্যস্ততার মধ্যে কাটলেও সহকর্মীদের সহায়তায় দিনটি হয়ে উঠবে কর্মময়। বেকার জাতক-জাতিকাদের এই দিনটিতে কর্মসংস্থানের সুযোগ রয়েছে।

তুলা (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর): আজ তুলার শরীর-মন অন্যের আনন্দের কারণ হবে এবং আনন্দিত থাকবে তুলা নিজেও। রোমান্টিক ব্যাপারে ঐশ্বরিক সাহায্য পেতে চলেছেন, সুতরাং চুটিয়ে চলতে পারে প্রেম। কর্মক্ষেত্রে প্রতিপক্ষ তৎপর হয়ে উঠবে। কিন্তু সত্যকে আঁকড়ে থাকুন, জয় আপনারই হবে। সৃজনশীল ক্ষেত্রে মাথা খাটালে অর্থ আসবে জলের মতো।

বৃশ্চিক (২৪ অক্টোবর – ২২ নভেম্বর): বই এবং চলচ্চিত্র হতে পারে আপনার আজকের দিনের সঙ্গী। প্রিয়জনের সান্নিধ্য পেতে করতে পারেন ফোন অথবা লিখতে পারেন দীর্ঘ চিঠি। কর্মক্ষেত্রে নিজের পরিধি বাড়াতে আজকের দিনটি হবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। দিলখোলা হোন এবং এগিয়ে যান। প্রয়োজন অনুসারে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে।

ধনু (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর): আজ ধনুর শরীর-মন অন্যের আনন্দের কারণ হবে এবং আনন্দিত থাকবে তুলা নিজেও। রোমান্টিক ব্যাপারে ঐশ্বরিক সাহায্য পেতে চলেছেন, সুতরাং চুটিয়ে চলতে পারে প্রেম। কর্মক্ষেত্রে প্রতিপক্ষ তৎপর হয়ে উঠবে। কিন্তু সত্যকে আঁকড়ে থাকুন, জয় আপনারই হবে। সৃজনশীল ক্ষেত্রে মাথা খাটালে অর্থ আসবে জলের মতো।
 
মকর (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি): নিজের কর্মদক্ষতা সম্পর্কে সচেতন হোন। স্বাস্থ্যের দিকে নজর রাখলে অনাকাঙ্ক্ষিত স্বাস্থ্যহানি থেকে রক্ষা পাওয়া যাবে। নিজের আচরণ নিয়ে নিজেকে প্রশ্ন করুন আর যে আচরণগুলো আপনার আশপাশের মানুষের সঙ্গে দূরত্ব সৃষ্টি করে তা পরিহার করুন। আজকের দিনে অনাকাঙ্ক্ষিত কিছু ঘটতে পারে যা আপনার জীবনের ভারসাম্যতা ফিরিয়ে আনবে। অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে।

কুম্ভ (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি): আজ উৎফুল্ল হওয়ার মতো যথেষ্ট ঘটনা ঘটে যাবে একের পর এক। বাড়িতে আসতে পারে মেহমান, তাই ঘরটাকে একটু গুছিয়ে রাখুন। আজ এই রাশির নারীদের জন্যে প্রেমের যোগ দারুণ শুভ তবে শর্ত আছে: পরতে হবে উজ্জ্বল রঙের জামা। কর্মক্ষেত্রে কিন্তু গুরুতর টেনশন অপেক্ষা করছে আপনার জন্যে। সিদ্ধান্ত গ্রহণে যত্নবান হতে হবে।

মীন (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ): আপনার প্রবল কল্পনাশক্তি আপনাকে সফল করে তুলতে পারে আজ। সুতরাং লাগাম ছেড়ে দিন কল্পনার। গ্রহ-নক্ষত্রের অবস্থান বলছে শুভ পরিণয় ঘটতে চলছে সম্পর্কের, শিগগিরই। তৈরি থাকুন! কর্মক্ষেত্রে আজ আপনার কথা মতো চললে প্রতিষ্ঠানের কার্যসিদ্ধি হবে। এবার বাকিটা আপনার হাতে। সৎকাজে অর্থব্যয়ের সম্ভাবনা দেখা যাচ্ছে, মন খুলে দিন।

প্রতিক্ষণ/এডি/এফটি

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G