আজ কেমন যাবে: ৯ মে
ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম:
কেমন যাবে আপনার আজকের দিনটি ? জেনে নিন আপনার রাশিফল দেখে।
মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল) শুভ রং : সাদা ও হলুদ, শুভ সংখ্যা : ১৪
গুরুজনদের শারীরিক বিষয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। ঘরে-বাইরে বাধার সম্মুখীন হবেন। প্রেমযোগ শুভ। জাতিকাদের রক্তপাত বা আঘাতের সম্ভাবনা রয়েছে। সাবধানে চলাফেরা করুন।
বৃষ: (২১ এপ্রিল – ২১ মে) শুভ রং : বেগুনি, শুভ সংখ্যা : ৩
আদালতের বাইরে আইনি সমস্যার সুরাহা হতে পারে। আজ জমি-বাড়িতে বিনিয়োগ শুভ। প্রেমযোগ আছে। জাতিকাদের কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা আছে। চোখের সমস্যা কষ্ট দিতে পারে।
মিথুন: (২২মে – ২১ জুন) শুভ রং : আকাশি ও নীল, শুভ সংখ্যা : ৬
উত্তেজনার ফলে মেজাজ হারানোয় বিপত্তির সৃষ্টি হতে পারে। ধাতু সংক্রান্ত বাণিজ্যের ক্ষেত্রে সফলতা লাভের সম্ভাবনা। জাতিকাদের কর্মক্ষেত্রে জটিলতা বাড়বে। প্রেমযোগ আছে।
কর্কট: (২২ জুন – ২২ জুলাই) শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ৯
আজকের দিনে ব্যবসায়ীরা সাফল্য পাবেন। জাতিকারা সহকর্মীর চক্রান্তের শিকার হতে পারেন। আত্মীয়দের কাছ থেকে যোগ্যতা অনুযায়ী গুরুত্ব পাবেন না। প্রেমযোগ নেই।
সিংহ: (২৩ জুলাই – ২৩ আগস্ট) শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ১১
সম্পত্তি কেনা বা বিক্রির বিষয় নিয়ে আজ সিদ্ধান্ত নেওয়া থেকে দূরে থাকুন। আজকের দিনটি বিনিয়োগের ক্ষেত্রে অশুভ। জাতিকাদের উচ্চ রক্তচাপ ও অবসাদজনিত সমস্যা দেখা দিতে পারে। প্রেমের ক্ষেত্রে দিনটি শুভ।
কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর) শুভ রং : বেগুনি, শুভ সংখ্যা : ৫
বাইরের কেউ আপনার ব্যবসায়িক বিষয়ে হস্তক্ষেপ করবে। প্রেমের ক্ষেত্রে দিনটি শুভ। আজকের দিনে সতর্ক হয়ে গাড়ি চালান। জাতিকাদের রক্তপাতের যোগ আছে।
তুলা: (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর) শুভ রং : সাদা ও সবুজ, শুভ সংখ্যা : ৪
আজকের দিনে ব্যবসার নতুন যোগাযোগ হতে পারে। খাদ্যনালী সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে। জাতিকাদের ক্ষেত্রে দিনের প্রান্তভাগে আকস্মিক ঘটনা আনন্দিত করতে পারে। প্রেমের জন্য আজকের দিনটি উৎকৃষ্ট নয়।
বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর) শুভ রং : নীল, শুভ সংখ্যা : ১৪
আপনার সন্তানের শিক্ষায় সাফল্য আপনাকে আনন্দিত করবে। বিনিয়োগ নিয়ন্ত্রণ করুন। জাতিকাদের সামাজিক পরিচিতির মাধ্যমে নতুন সম্ভাবনা তৈরির যোগ আছে। প্রেমযোগ শুভ।
ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর) শুভ রং : লাল, শুভ সংখ্যা : ১৭
দিনের মধ্যভাগ থেকে পরিবারে কোনো সদস্যকে নিয়ে দুশ্চিন্তা শুরু হতে পারে। জাতিকারা প্রেমের ক্ষেত্রে সর্তক থাকুন। কোনো কাছের আত্মীয়ের উন্নতির খবর আসতে পারে।
মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি) শুভ রং : হলুদ ও সাদা, শুভ সংখ্যা : ৬
আজকের দিনে আর্থিকভাবে লাভবান হওয়ার যোগ আছে। তবে গোপন শত্রুরা ক্ষতির চেষ্টা করবে। জাতিকাদের বন্ধুর দিক থেকে বিশ্বাসভঙ্গের যোগ আছে। প্রেম বাধাযুক্ত।
কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি) শুভ রং : বাদামি, শুভ সংখ্যা : ২
আজকের দিনে শ্বাসনালীর সংক্রমণ, শ্লেষ্মা, হাঁপানিজনিত সমস্যা বাড়তে পারে। জাতিকাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে বিশেষ সুযোগ। যোগাযোগ বাড়বে। প্রেমের জন্য দিনটি শুভ।
মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) শুভ রং : হলুদও লাল, শুভ সংখ্যা : ১২
কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব নিতে হতে পারে। বিনিয়োগ নিয়ন্ত্রণ করুন। নতুন মানুষের সঙ্গে বন্ধুত্ব হতে পারে। জাতিকারা কোনো বিতর্ক থেকে দূরে থাকুন। প্রেমযোগ আছে। কৃতজ্ঞতা: বাংলা নিউজ।
প্রতিক্ষণ/এডি/আরিফ























