আত্মপক্ষ সমর্থন করতে আদালতের দিকে বিএনপি নেত্রী

প্রকাশঃ মে ৮, ২০১৭ সময়ঃ ১০:৫৯ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:৫৩ অপরাহ্ণ

বিএনপির চেয়ারপারসন জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় আত্মপক্ষ সমর্থন করতে আদালতে রওনা দিয়েছেন ।

সোমবার সকাল ১০টার দিকে খালেদা জিয়া তাঁর গুলশানের বাসভবন থেকে বের হন।

আইনজীবী সানাউল্লাহ মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার আত্মপক্ষ সমর্থনের জন্য দিন নির্ধারিত রয়েছে। খালেদা জিয়া আত্মপক্ষ সমর্থনের জন্য আদালতে হাজির হবেন।

খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার নথি থেকে জানা যায়, জিয়া অরফানেজ ট্রাস্টের দুই কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা আত্মসাতের অভিযোগ এনে খালেদা জিয়া, তারেক রহমানসহ ছয়জনের বিরুদ্ধে ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মামলায় খালেদা জিয়া ও বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান ছাড়া অন্য আসামিরা হলেন—মাগুরার সাবেক সংসদ সদস্য (এমপি) কাজী সালিমুল হক কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব কামাল উদ্দিন সিদ্দিকী ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমান।

প্রতিক্ষণ/এডি/শাআ

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G