কারাগারে মির্জা ফখরুল

প্রকাশঃ নভেম্বর ৩, ২০১৫ সময়ঃ ৪:৩১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:৩৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

fokrul

ফখরুলের জামিন আবেদন নাকচ করে তাকে আদালতে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।

হাই কোর্টের নির্দেশনা অনুযায়ী ঢাকার হাকিম আদালতে আত্মসমর্পণ করে নাশকতার তিন মামলায় জামিনের আবেদন করেছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আত্মসমর্পণের জন্য মঙ্গলবার বিকাল সাড়ে ৩টার দিকে আদালতে পৌঁছান বিএনপির মুখপাত্র। তার আইনজীবীরা কাগজপত্র নিয়ে আগেই সেখানে উপস্থিত ছিলেন।

পল্টন থানার এই তিন মামলায় আপিল বিভাগ থেকে অন্তর্বর্তীকালীন জামিন পেয়ে চিকিৎসার জন্য বিদেশে গিয়েছিলেন ফখরুল। বিদেশ থেকে ফেরার পর তার জামিনের মেয়াদ বাড়ানোও হয়।

তিনি আত্মসমর্পণের আগে আরও সময় চেয়ে আবেদন করলে গত সোমবার তা নাকচ করে দেয় সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। মেয়াদ শেষ হয়ে যাওয়ায় মঙ্গলবারের মধ্যে ফখরুলকে বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়। আজ সিএমএম আদালতে গিয়ে আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত তা নাকচ করে কারাগারে পাঠিয়েছেন।
প্রতিক্ষণ/এডি/এআরকে

আরো সংবাদঃ

সর্বশেষ সংবাদ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G