আদালতে যাচ্ছেন খালেদা জিয়া

প্রকাশঃ সেপ্টেম্বর ১০, ২০১৫ সময়ঃ ৯:০২ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:৫৯ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

khaledaবিএনপি চেয়ারপারসন ও ২০ দলীয় জোটের শীর্ষ নেতা বেগম খালেদা জিয়া আজ বৃহস্পতিবার জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির দুই মামলায় হাজিরা দিতে বকশিবাজারের বিশেষ আদালতে যাবেন । বুধবার দুপুরে খালেদার আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

আইনজীবী সানাউল্লাহ মিয়া সাংবাদিকদের বলেন, খালেদা জিয়া আইনের প্রতি শ্রদ্ধাশীল। বৃহস্পতিবার তার মামলার তারিখ রয়েছে, তিনি সকাল সাড়ে ১০টায় আদালতে আসবেন।

ঢাকার বকশীবাজারের আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদ্দারের আদালতে আজ মামলা দুটির সাক্ষ্যগ্রহণের দিন ধার্য রয়েছে।

সর্বশেষ ৩ সেপ্টেম্বর এ দুই মামলার শুনানি হলেও সেদিন শারীরিক অসুস্থতার কারণে আদালতে যাননি খালেদা জিয়া। ওইদিন তার পক্ষে আইনজীবীরা হাজিরা দেন।

প্রতিক্ষণ/এডি/ডিএইচ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2026
SSMTWTF
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
20G